Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 October 2019
দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি
Share on FacebookShare on Twitter

১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, দেশের প্রথম এনবিএফআই (নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন) হিসেবে বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিজনেস অটোমেশনের গুরুত্ব বিবেচনা করে নিজস্ব অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশনের অংশ হিসাবে টেমেনোস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস)-এর আর১৮ ভার্সন বাস্তবায়ন করেছে। টি২৪ সুইজারল্যান্ডের টেমেনোস-এর একটি পণ্য, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি সিবিএস এবং বাংলাদেশের বেশকিছু ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়।

দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। শক্তিশালী কোর সিস্টেম না থাকলে আর্থিক প্রতিষ্ঠানের সিস্টেম পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। দেশের নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মধ্যে আইপিডিসিই প্রথম সিবিএস বাস্তবায়নে করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে আইপিডিসি’র সহযোগী ছিল বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগ ফরট্রেস ডাটা সার্ভিসেস (এফডিএস) বাংলাদেশ লিমিটেড।

আইপিডিসি ২০১৬ সালের শুরুর দিক থেকেই একটি শক্তিশালী সিবিএস-এর অনুসন্ধান শুরু করে এবং ২০১৮ সালের ডিসেম্বরে টেমেনোস ও স্থানীয় বাস্তবায়নকারী অংশীদার এফডিএস বাংলাদেশ লিমিটেড-এর সাথে এ বিষয়ে একটি চুক্তি করে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পের যাত্রা শুরু হয় এবং মাত্র আট মাসে অর্থাৎ ২০১৯ সালের অক্টোবরেই সিবিএস-এর কার্যক্রম পুরোপুরি চালু হয়ে যায়।

এফডিএস বাংলাদেশ লিমিটেড-এর সিওও ও ডিরেক্টর রায়হান উদ্দিন সরকার বলেন, ‘‘দেশের এনবিএফআই সেক্টরে প্রথম টি২৪ সিবিএস বাস্তবায়নে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। কঠোর প্রচেষ্টা, পেশাদারিত্ব এবং এফডিএস ও আইপিডিসি এর মধ্যে চমৎকার টিমওয়ার্কের ফলে মাত্র আট মাসের মধ্যেই কোনোরকম ঝামেলা ছাড়াই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এই বাস্তবায়নের মাধ্যমে আমরা এনবিএফআই-এর ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেয়েছি এবং তাদের চাহিদা পূরণ করার জন্য সিস্টেম কাস্টমাইজ করতেও সক্ষম হয়েছি’’।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘‘আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক ট্রান্সফরমেশনের অন্যতম শর্ত হচ্ছে একটি শক্তিশালী সিবিএস। আমাদের কৌশলগত লক্ষ্য বিবেচনায় রেখে অত্যাধুনিক টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়নের জন্য আমরা আগেই উদ্যোগ নিয়েছি। শক্তিশালী সিবিএস বাস্তবায়নের মাধ্যমে আইপিডিসি’র সার্ভিস ডেলিভারি মডেলের আধুনিকায়নের শুরু হলো। এই সিবিএস আমাদের সাপ্লাই চেইন ফাইন্যান্স, কনজ্যুমার হোয়াইট গুডস ফাইন্যান্স এবং লোন অরিজিনেশন সিস্টেমসহ অন্যান্য সিস্টেমের কেন্দ্রে থাকবে। টেমেনোস টি২৪ সিবিএস আমাদের অটোমেশন প্রক্রিয়া শুরু করার প্রথম ধাপ। আমাদের সম্মানিত গ্রাহকদের অসাধারণ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ বিজনেস ট্রান্সফরমেশন আশা করছি’’।

ফটো ক্যাপশন- ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, দেশের প্রথম এনবিএফআই (নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন) হিসেবে বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিজনেস অটোমেশনের গুরুত্ব বিবেচনা করে নিজস্ব অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশনের অংশ হিসাবে টেমেনোস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস)-এর আর১৮ ভার্সন বাস্তবায়ন করেছে। ২৯ অক্টোবর ২০১৯ তারিখ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেল টেমেনোস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস)-এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাম থেকে) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব আইটি অ্যান্ড বিজনেস ট্রান্সফরমেশন আলেয়া আর ইকবাল; আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব অপারেশন্স মো. জাকির হোসেন, সিএফএ; আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম; এফডিএস বাংলাদেশ লিমিটেড-এর সিওও ও ডিরেক্টর রায়হান উদ্দিন সরকার এবং এফডিএস বাংলাদেশ লিমিটেড-এর সিটিও ও ডিরেক্টর চৌধুরী ফখরুদ্দীন মাহমুদ সিদ্দিক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপিডিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সুপার সেভিং ডিল’ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়
নির্বাচিত

‘সুপার সেভিং ডিল’ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়

গুগলের নতুন ইমেজ ও ভিডিও জেনারেটিভ এআই চালু
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন ইমেজ ও ভিডিও জেনারেটিভ এআই চালু

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?

চাকুরিতে নিয়োগে আইটিতে দক্ষ মানুষের ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার: পলক
প্রযুক্তি সংবাদ

চাকুরিতে নিয়োগে আইটিতে দক্ষ মানুষের ট্যালেন্ট পুল তৈরি করবে সরকার: পলক

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম
গেম

এক বছরে ৯২ কোটি ডলার আয় করেছে পাবজি

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

নতুন আইফোন হাতে পাওয়ার আনন্দের মধ্যেই কিছু ব্যবহারকারীর...

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2019

দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix