Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং
Share on FacebookShare on Twitter

মহাকাশে সেলফি পাঠানোর পরিকল্পনা করেছিল দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। পুরো বিষয়টি নিয়ে ‘স্পেসসেলফি’ নামে প্রচারণা ক্যাম্পেইনও আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু যাত্রাপথে সেলফি বাহক বেলুন যানটি ধসে পড়ে পণ্ড করে দিয়েছে সব।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যাটিয়ট কাউন্টির এক খামারে ধসে পড়ে সেলফি বাহক ওই বেলুন যান। ঘটনায় কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে বিষয়টি নিয়ে খুবই অবাক হয়েছেন ওই খামারের মালিক, আর স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। — খবর ভার্জের।

স্যামসাংয়ের পরিকল্পনায় ছিল, গ্যালাক্সি এস১০ প্লাস ডিভাইসে ব্রিটিশ মডেল ও গায়িকা কারা ডেলাভিনের সেলফি তুলে মহাকাশে পাঠানো হবে। বিষয়টি হবে ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে সেলফি পাঠানোর ঘটনা। গ্রাহকদেরকেও নির্ধারিত ওয়েবসাইটে নিজের ছবি আপলোড করার কথা বলেছিল স্যামসাং। মহাকাশে স্যামসাংয়ের বেলুন যানে থাকা গ্যালাক্সি এস১০ ৫জি’র পর্দায় দেখানোর কথা ছিল ওই সাইটে আপলোড হওয়া ছবিগুলো।

সব ঠিকঠাকই ছিল, সেলফি নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনাও হয়েছিল স্যামসাংয়ের বেলুন যান। কিন্তু কোনো এক সমস্যার কারণে যানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছে উদ্যোক্তারা। স্যামসাং বলছে, ‘পরিকল্পনা করে নির্ধারিত পল্লী অঞ্চলে’ অবতরণ করানো হয়েছে যানটি।

এদিকে, স্যামসাংয়ের ‘পরিকল্পিত অবতরণে’ ভুক্তভোগী খামার মালিক ন্যান্সি মাম্বি-ওয়েকে জানিয়েছেন, ‘বিকট শব্দের উৎস খোঁজ করতে গিয়ে যানটি আবিষ্কার করেছেন তিনি। যানটির গায়ে স্যামসাংয়ের লোগো ছিল।’ নিজ ফেইসবুক পেইজে সেটির ছবি পোস্ট করে মাম্বি-ওয়েকে লিখেছেন, “অবিশ্বাস্য! দেখো আকাশ থেকে কী পড়েছে। আমাদের গাছে আটকে রয়েছে এটা। ৯১১-ও হতভম্ব।”

মার্কিন গণমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাম্বি-ওয়েকে বলেন, “এটি যে আকাশ থেকে পড়েছে তা দেখা মাত্র বুঝেছি। এটি দেখতে অনেকটা স্যাটেলাইটের মতো।”

ভার্জের প্রতিবেদনে বলা হয়, স্যামসাংকে ওই যানটি তৈরি করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডেকোটার বেলুন উৎপাদক প্রতিষ্ঠান র‌্যাভেন ইন্ডাস্ট্রিজ। যানটির গায়ে স্যামসাং এবং র‌্যাভেন ইন্ডাস্ট্রিজ-এর লোগো ছিল। ঘটনাস্থল থেকে যানটির অবশিষ্ট অংশ সংগ্রহ করতেও উপস্থিত হয়েছিল প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বেলুন যানটিকেও সরিয়ে নেওয়া হয়েছে। এতে সৃষ্ট সমস্যার কারণে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

স্পেসসেলফি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং ইউরোপের প্রধান বিপণণ কর্মকর্তা বেঞ্জামিন ব্রন বলেন, “আমাদের মূলমন্ত্র হচ্ছে ‘যা সম্ভব মনে হচ্ছে না, তা করা’। উদ্ভাবনী ক্ষেত্রে আমরা ক্রমাগত নিজেদের সীমানা অতিক্রম করে চলেছি, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছি। স্যামসাং স্পেসসেলফি’র বিষয়টিও অনেকটা ওইরকম।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

থ্রিডি ভুত দেখা যাচ্ছে গুগলে
প্রযুক্তি সংবাদ

থ্রিডি ভুত দেখা যাচ্ছে গুগলে

ফেসবুক গ্রুপে ভুয়া খবর ছড়ালে শাস্তি
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে ভুয়া খবর ছড়ালে শাস্তি

প্রযুক্তিতে দক্ষ মানুষেরাই হবেন ডিজিটাল বিপ্লবের নেতা: পলক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিতে দক্ষ মানুষেরাই হবেন ডিজিটাল বিপ্লবের নেতা: পলক

উইমেন্স সুপার লিগের বিনোদন পার্টনার হলো টিকটক
প্রযুক্তি সংবাদ

উইমেন্স সুপার লিগের বিনোদন পার্টনার হলো টিকটক

স্মার্টফোনের বাক্স যেসব কাজে লাগাতে পারেন
নির্বাচিত

স্মার্টফোনের বাক্স যেসব কাজে লাগাতে পারেন

ওয়ানপ্লাস ৯প্রো ৫জি বনাম স্যামসাং গ্যালাক্সি এস২২ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

ওয়ানপ্লাস ৯প্রো ৫জি বনাম স্যামসাং গ্যালাক্সি এস২২ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ
ফিচার

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

চলতি বছরের শুরুতে বাজারে আসা ‘রেডমি ১৫ ফোরজি’র...

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ অক্টোবর ২০১৯

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV