Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্তত ১৬টি ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং সংস্থা সাইবার হামলার শিকার হয়েছে। স্ট্রনটিয়াম বা ফেন্সি বিয়ার নামে এক দল সাইবার অপরাধী এসব সংগঠন ও সংস্থায় হামলা চালিয়েছে। সাইবার বিশ্বে বেশ পরিচিত এ সাইবার অপরাধী দলটির সঙ্গে রুশ সরকারের যোগসূত্র খুঁজে পেয়েছে মাইক্রোসফট। খবর টেকস্পট।

বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি গত মাসে বেশকিছু প্রধান ক্রীড়া থেকে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। এরপর সাইবার হামলা শুরু হয়। তবে ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষকে লক্ষ্য করে চালানো অধিকাংশ সাইবার হামলায় সফল হয়নি ফেন্সি বিয়ার। এছাড়া যেসব ক্রীড়া সংগঠনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তাদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের দাবি, ক্রীড়া সংগঠন বা অ্যান্টি-ডোপিং সংস্থাকে লক্ষ্য করে সাইবার হামলা এবারই প্রথম নয়। এর আগেও ফেন্সি বিয়ারের সাইবার হামলার শিকার হয়েছেন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা। ২০১৬ ও ২০১৮ সালেও সাইবার হামলা চালিয়ে ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং সংস্থা থেকে কর্মকর্তাদের মেডিকেল রিপোর্ট ও ই-মেইল হাতিয়ে নেয় সাইবার অপরাধী দলটি। হাতিয়ে নেয়া তথ্যগুলো পরে অনলাইনে প্রকাশ করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ফেন্সি বিয়ার বিশ্বের পুরনো সাইবার অপরাধী দলগুলোর একটি। বিভিন্ন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এবং সরকারি বিভাগের কাছে ‘এপিটি২৮’, ‘সোফ্যান্সি’, ‘পন স্টর্ম’ নামে পরিচিত এ সাইবার অপরাধী দল।

সাইবার নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি ক্রাউডস্ট্রাইকের তথ্য অনুযায়ী, ফেন্সি বিয়ার সাইবার অপরাধী দলটির সঙ্গে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে।

মাইক্রোসফটের দাবি, ফেন্সি বিয়ার অতীতে সরকার, সেনাবাহিনী, আইনি সংস্থা, মানবাধিকার সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্য করে যেভাবে সাইবার হামলা চালিয়েছে, এবারও সে একই প্রক্রিয়া অনুসরণ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইতিহাসের ছোঁয়া মিলবে স্মার্টফোনে, এই হ্যান্ডসেটগুলি দেখে নিন
প্রযুক্তি সংবাদ

ইতিহাসের ছোঁয়া মিলবে স্মার্টফোনে, এই হ্যান্ডসেটগুলি দেখে নিন

ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন যেভাবে
নির্বাচিত

ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন যেভাবে

বিক্রয়োত্তর সেবায় সেরা ব্র্যান্ড শাওমি
নির্বাচিত

বিক্রয়োত্তর সেবায় সেরা ব্র্যান্ড শাওমি

ফেসবুক ও ইউটিউবকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ও ইউটিউবকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার

অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?
নির্বাচিত

অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?

আইটি পার্ক হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
প্রযুক্তি সংবাদ

আইটি পার্ক হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ নভেম্বর ২০১৯

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

Techzoom.TV |
TechzoomTV