Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় পা রাখল রাশিয়া, নতুন আইন পাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 2 November 2019
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় পা রাখল রাশিয়া, নতুন আইন পাশ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের তৈরি ওয়েব ভার্সন ‘রুনেটে’ পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে রাশিয়া। শুক্রবার থেকে তারা এই নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় যুক্ত হয়।

রাশিয়া আপাতত কয়েক বছর নির্দিষ্ট একটি সময়ে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বেরিয়ে নিজেদের সক্ষমতা যাচাই করবে। ২০২১ সাল পর্যন্ত চলবে এ কার্যক্রম।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই পরিকল্পনাকে ইন্টারনেট ‘বিপ্লব’ বললেও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ‘গণতন্ত্রকে রুদ্ধ’ করার ‘ভয়ংকর’ খেলা।
পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থার মূলত কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নেই। নেটওয়ার্ক সচল রাখতে একটি দেশকে তার নিজের যন্ত্রপাতির ওপর যেমন নির্ভর করতে হয়, তেমনি বিদেশিদের দিকেও তাকিয়ে থাকতে হয়। সম্মিলিত এই প্রক্রিয়া সাগরতলের ক্যাবল কিংবা স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেখানে থাকে না কোনো সীমান্ত। অনলাইনের কল্যাণে পৃথিবীটা হয়ে যায় উন্মুক্ত।

কয়েক মাস আগে কঙ্গো তাদের নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এখন রাশিয়াও এমনটি করছে। কিন্তু তাদের পরিকল্পনা আরও বড়। নিজস্ব ইন্টারনেট ব্যবস্থার জন্য কঙ্গোর কোনো অবকাঠামো নেই। রাশিয়া কয়েক বছর ধরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেই কাঠামো গড়েছে।

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়তে রাশিয়া তাদের সংসদে নতুন আইন পাস করেছে। দেশটির নিউজ পোর্টাল দ্য মস্কো টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, এ আইনের দুটি অংশ। প্রথমত, যেকোনো জরুরি অবস্থায় বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে রাশিয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) থেকে বের হতে বিকল্প ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) গড়বে। দ্বিতীয়ত, রাশিয়ান ইন্টারনেট প্রোভাইডাররা সরকারের ডিপ প্যাকেজ ইন্সপেকশন (ডিপিআই) টুল ক্রয় করতে এবং ইনস্টল করতে বাধ্য থাকবে। এ টুলই সব ইন্টারনেট ব্যবস্থার জন্য ফিল্টারের কাজ করবে। সরকারকে ফাঁকি দিয়ে অনলাইনে কেউ কিছু করতে পারবেন না।

এদিকে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় যাওয়ার পর পুরো প্রক্রিয়া ভেঙে না পড়লেও দেশটির অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক, হাসপাতাল কিংবা বিমান সংস্থাগুলোর ওয়েবসাইট বন্ধ হয়ে যেতে পারে। অধিকাংশ ওয়েব পেজ ভিন্ন ভিন্ন সার্ভারের ওপর নির্ভর করে। এগুলো বিশ্বের অন্য দেশে অদৃশ্য হয়ে যাবে।

রাশিয়ার এমন সিদ্ধান্তে প্রভাবিত হচ্ছে অন্য কয়েকটি দেশও। কয়েক দশক পর দেশে দেশে এ ব্যবস্থা চালু হলে হুমকিতে পড়বে বিশ্বসভ্যতা। এমনটাই মনে করেন রাশিয়ার প্রযুক্তি বিশ্লেষক অ্যান্ড্রু সুলিভান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল
নির্বাচিত

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে
নির্বাচিত

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে

বড় পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন
ছাড় ও অফার

বড় পর্দার তিন ক্যামেরার নতুন স্মার্টফোন ছাড়ছে ওয়ালটন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
নির্বাচিত

ঝুঁকিতে শতকোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড
নির্বাচিত

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি চুরির ঝুঁকিতে চিপ ও ডিসপ্লে খাত
নির্বাচিত

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি চুরির ঝুঁকিতে চিপ ও ডিসপ্লে খাত

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2019

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় পা রাখল রাশিয়া, নতুন আইন পাশ

Techzoom.TV |
TechzoomTV