Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমাদের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাতি গঠনের লড়াই: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 November 2019
আমাদের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাতি গঠনের লড়াই: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে উপযোগী শক্তি হিসেবে তৈরি হতে হবে। শিক্ষার্থীদের কেবল মাত্র পাঠ্য পুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বর্তমান সভ্যতার জ্ঞানভান্ডার ইন্টারনেট থেকে জ্ঞান আহরণ করতে হবে। ডিজিটাল পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে মেধা। আমাদের এখনকার লড়াই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাতি গঠনের লড়াই। এই লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আজ বুধবার ঢাকায় মহাখালীতে টিএন্ডটি মহিলা কলেজের একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ এবং কলেজের নতুন অডিটরিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি, কলেজের অধ্যক্ষ মহসীন হোসেন, স্থানীয় কাউন্সিলর মো: নাসির উদ্দিন এবং কলেজ পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী আবু তালেব বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নারী শিক্ষা বিস্তারে প্রধান মন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়নে সরকারের যুগান্তকারি বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়নে বাংলাদেশ আজ পৃথিবীর রোল মডেল। দেশের মোট শিক্ষার্থীর শতকরা ৫৩ ভাগ নারী। মন্ত্রী ২০৪১ সালের মধ্যে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন বেগবান করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে প্রাথমিক স্তর থেকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী টিএন্ডটি মহিলা কলেজকে ২০১৯ সালের মধ্যে ডিজিটাল কলেজ প্রতিষ্ঠা করার সর্বাতœক উদ্যোগ গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী টিএন্ডটি মহিলা কলেজকে ফ্রি ওয়াই ফাই জোন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

মন্ত্রী ২০১৯ সালের বাংলাদেশকে সমৃদ্ধির বাংলাদেশ উল্লেখ করে বলেন, গত এগারো বছরে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, ২০০৬ সালে ৫৩৬ ডলারের মাথা পিছু আয়ের বাংলাদেশ ২০১৯ সালে ১৯০৯ ডলারের মাথা পিছু আয়ের বাংলাদেশ উপনীত হয়েছে। জাতীয় প্রবৃদ্ধি, শিক্ষার হার, গড় আয়ু থেকে শুরু করে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। বিদেশে বাংলাদেশকে এখন মর্যাদার দৃষ্টিতে দেখে।

মন্ত্রী কলেজের অডিটরিয়াম ভবন উদ্বোধন করেন এবং টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি
নির্বাচিত

স্মার্টফোন বিক্রি বন্ধের পথে সনি

করোনোর সর্বশেষ পরিস্থিতি জানাবে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনোর সর্বশেষ পরিস্থিতি জানাবে অ্যাপ

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
প্রযুক্তি সংবাদ

বেসিসের ডাটা প্রাইভেসি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে
নির্বাচিত

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়
নির্বাচিত

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

উবারের বিনা নোটিশে ছাঁটাই অব্যাহত
অটোমোবাইল

উবারের বিনা নোটিশে ছাঁটাই অব্যাহত

Load More

ট্রেন্ডিং টপিক

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2019

আমাদের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জাতি গঠনের লড়াই: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV