Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা মূল্যের ইন্টারনেট মানবাধিকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 November 2019
রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে

রোহিঙ্গা ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হচ্ছে-techzoom

Share on FacebookShare on Twitter

বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাওয়ার বিষয়টি মানুষের মৌলিক অধিকার বলে মনে করছেন গবেষকেরা। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বাকস্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ইন্টারনেটকে মানবাধিকার হিসেবে গণ্য করার পক্ষে মত দিয়েছেন। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের গবেষকেদের মতে, অনলাইনে রাজনৈতিক হস্তক্ষেপ ও বিতর্ক বাড়তে থাকায় বিনা মূল্যের ইন্টারনেটকে অবশ্যই এখন মানবাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। এটি কোনো বিলাসবহুল সুবিধা নয়, বরং এটি নৈতিক মানবাধিকার। উন্নয়নশীল অনেক দেশে নাগরিকেরা ইন্টারনেট সুবিধা পাচ্ছে না। এতে তাদের জীবনযাত্রার মান বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মেলাতে পারছে না।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদল বলেছে, ইন্টারনেটে বৈষম্য থাকলে মৌলিক স্বাধীনতা হিসেবে বাকস্বাধীনতা, তথ্যের স্বাধীনতা ও জমায়েতের স্বাধীনতা যথাযথ হবে না।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এথিকসের প্রভাষক মার্টিন রেগলিটজ বলেন, ‘ইন্টারনেট মানুষের নৈতিক মানবাধিকার হিসেবে বৈশ্বিক এ মাধ্যমে মানুষকে অবাধ বিচরণের সুযোগ করে দিতে হবে। তাদের নজরদারি বা সেন্সর করা যাবে। যারা ইন্টারনেট পয়সা খরচ করে ব্যবহার করতে পারবে না, তাদের জন্য বিনা মূল্যে সুবিধা দিতে হবে।’

গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘অ্যাপ্লাইড ফিলোসফি’ সাময়িকীতে। নিবন্ধে বলা হয়েছে, মানুষের জীবনের অন্যান্য মৌলিক অধিকার যেমন স্বাধীনতা, অত্যাচার থেকে মুক্তির মতো বিষয়গুলোর মতোই ইন্টারনেট মানুষের মৌলিক মানবাধিকার সুরক্ষিত করতে পারে। বাকস্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির মতো বিষয়গুলো এখন ইন্টারনেট সুবিধার ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে। এখনকার সময়ে বেশির ভাগ রাজনৈতিক বিতর্ক অনলাইনে ঘটছে এবং সেসব তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে। যাঁরা অনলাইনের আওতায় নেই, তাঁরা এসব তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

ওই গবেষণায় ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে সরকার ও প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করে তোলার উদাহরণ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ‘আরব বসন্ত’ ও ‘মি টু’ কর্মসূচিকে উদাহরণ হিসেবে দেখানো হয়।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের শেষ পর্যন্ত হিসাবে বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে ৫১ শতাংশের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছেছে।

গবেষক রেগলিৎজ বলেন, ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে অনেক খরচ করার প্রয়োজন পড়ে না। ব্লগিং, তথ্য পাওয়া, ভার্চ্যুয়াল গ্রুপে যোগ দেওয়া, ই-মেইল আদান প্রদানের মতো বিষয়গুলো নিশ্চিত করতে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রয়োজন নেই। বিশ্বের ২৩০ কোটি মানুষের কাছে এখন সাশ্রয়ী ইন্টারনেট সুবিধাও নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি বাজার

ভিভোর এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

টেকনো নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

টেকনো নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্মার্টফোন

চালকবিহীন গাড়ি তৈরি করছে ইরান
অটোমোবাইল

চালকবিহীন গাড়ি তৈরি করছে ইরান

চাঁদে যাওয়ার যাত্রীর খোঁজে নাসা
প্রযুক্তি সংবাদ

চাঁদে যাওয়ার যাত্রীর খোঁজে নাসা

ডিবি হারুনকে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে অভিযান চালাতে বললেন প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিবি হারুনকে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে অভিযান চালাতে বললেন প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 November 2019

বিনা মূল্যের ইন্টারনেট মানবাধিকার

Techzoom.TV |
TechzoomTV