Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথমবারের মতো গোল্ড অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 November 2019
প্রথমবারের মতো গোল্ড অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) আয়োজন ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইএশিয়া গোল্ড অ্যাওয়ার্ড ২০১৯ ডিজিটাল ট্রান্সফরমেশন (প্রাইভেট সেক্টর) বিভাগে পুরস্কৃত হলো ডি মানি বাংলাদেশ লিমিটেড। তিন বছর বা তার কম সময়ের মধ্যে যাত্রা শুরু করা এশিয়ার ২৪টি দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুইসোটেল ব্যাংকক র‌্যাটচাডা হোটেলে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বৈশ্বিক ফিনটেক বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের সিআইও ও সিএক্সও এবং এশিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর আগস্ট মাসে অ্যাপাক বিজনেস হেডলাইন ম্যাগাজিন তাদের ‘২০১৯ এর সম্ভাব্য সুবিধাজনক ওয়ালেট’- এর তালিকায় ডিমানির নাম উল্লেখ করে। ডি মানি এ শীর্ষ ১০- এ দক্ষিণ এশিয়ার একমাত্র ওয়ালেট হিসেবে প্রতিনিধিত্ব করে।

ডিজিটাল রূপান্তরের সচেতনতা বৃদ্ধিতে, বাণিজ্য সুবিধার উন্নয়নে এএফএসিটি সদস্য দেশের স্বীকৃতির প্রচারণায় এবং এশিয়া প্যাসিফিক অ লে ‘ডিজিটাল ডিভাইড’ দূরীকরণে নানা উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ইএশিয়া অ্যাওয়ার্ডের আয়োজন করে এএফএসিটি। ইএশিয়া অ্যাওয়ার্ডের উদ্দেশ্য এএফএসিটি কমিউনিটির উল্লেখযোগ্য ও কার্যকরী সকল উদ্যোগসমূহকে স্বীকৃতিদান এবং নিজেদের মধ্যে সর্বোত্তম অনুশীলনীগুলোর বিনিময়ে উৎসাহদান। এ বছর চারটি মূল বিভাগে ইএশিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। বিভাগগুলো হচ্ছে: ট্রেড ফ্যাসিলেশন অ্যান্ড ইকমার্স, ডিজিটাল ট্রান্সফরমেশন (পাবলিক সেক্টর), ডিজিটাল ট্রান্সফরমেশন (প্রাইভেট সেক্টর) এবং ক্রিয়েটিং ইনক্লুসিভ ডিজিটাল অপোরচুনিটিজ। পুরস্কার প্রদানে স্পেশাল অনারারি বিশেষ বিভাগও ছিলো। বাংলাদেশের প্রযুক্তি ইকোসিস্টেমে নতুন উদ্ভাবন ও অবদানের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশন (প্রাইভেট ক্যাটাগরি) বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড জিতে নেয় ডি মানি। এ বছরের ইএশিয়া অ্যাওয়ার্ডসে বিজয়ী নির্বাচনে ১৩ সদস্যবিশিষ্ট মূল্যায়ন কমিটি ছিলো।
ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের শর্তানুযায়ী এএফএসিটি ডি মানিকে ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্ক এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইকোসিস্টেম তৈরিতে পাশাপাশি উৎপাদনশীলতা, প্রতিযোগিতা বাড়াতে এবং গ্রাহকসেবা উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

যেকোনো দেশের জন্য স্বল্পোন্নত অর্থনীতি থেকে মধ্যম আয়ের অর্থনীতিতে উত্তরণের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার মধ্যে রয়েছে আর্থিক ও জীবনযাত্রার সুবিধা সংক্রান্ত চাহিদাও। আর এ চাহিদা মেটানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে ডি মানি। অংশীদারভিত্তিক ইকোসিস্টেম তৈরিতে এবং নগদ অর্থব্যবস্থা থেকে ডিজিটাল অর্থে রূপান্তরের বাধা দূরীকরণে কাজ করবে প্রতিষ্ঠানটি। কার্যক্রম শুরুর পর থেকেই ডি মানি বৈশ্বিক নানা স্বীকৃতি পেয়েছে এবং দেশের ডিজিটাল আর্থিক সেবাখাতে মানদ- তৈরিতে অংশীদারিত্ব করেছে নানা প্রতিষ্ঠানের সাথে। গ্রাহক ও অংশীদারদের কথা চিন্তা করে এপিআই ভিত্তিক এ প্ল্যটফর্মটি অত্যন্ত সুরক্ষিত এবং সহজে ব্যবহারযোগ্য। সম্পূর্ণভাবে বাংলাদেশে তৈরি ডিমানি দেশের প্রথম লাইফস্টাইল অ্যাপ। অ্যাপটি ক্রমবর্ধমান ডিজিটাল লাইফস্টাইল এবং পেমেন্ট প্রয়োজন মেটাতে কাজ করে যাচ্ছে।

ডিমানি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা, ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির বলেন, ‘আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। বাংলাদেশে আমি গোল্ড অ্যাওয়ার্ড নিয়ে আসতে পেরে আনন্দিত। আমাদের এ প্রযুক্তি প্ল্যাটফর্ম তৈরিতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং এটা বৈশ্বিক স্বীকৃতি পাচ্ছে।’

এ নিয়ে ডিমানি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফ আর বশির বলেন, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এ স্বীকৃতি ডি মানি দলের কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের দৃঢ় লক্ষ্যের প্রমাণস্বরূপ। আমি কৃতজ্ঞতার সাথে দেশের সুবিধাবি ত মানুষদের উদ্দেশ্যে এ পুরস্কার উৎসর্গ করছি যাদের কাছে আমরা আর্থিক সেবা গণতন্ত্রায়ণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ‘এআই অ্যাসিস্ট্যান্ট’

আসছে আইফোন ১৭ সিরিজ: বড় চমক নিয়ে প্রস্তুত অ্যাপল
নির্বাচিত

আইফোনে আসছে স্মার্ট রিমাইন্ডার, যে সুবিধা পাওয়া যাবে

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
প্রযুক্তি সংবাদ

ভারতীয় ভাষাকে ‘কুৎসিত’ বলে অপমান গুগলের

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
নির্বাচিত

প্রবাসীদের অবৈধ লেনদেনের মাধ্যম হুন্ডি ও বিকাশ

বাংলাদেশ থেকে ১২ কোটি ১৫ লাখ ৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়েছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ১২ কোটি ১৫ লাখ ৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2019

প্রথমবারের মতো গোল্ড অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix