Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 November 2019
সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে হাই-পারফরমেন্স ফিচারের নতুন স্মার্টফোন ওয়াই নাইন এস উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। রোববার ২৪ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে দুর্দান্ত ফোনটি আনার ঘোষণা দেয় হুয়াওয়ে।

আগামী মঙ্গলবার ২৬ নভেম্বর থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে আরো চারটি প্রিমিয়াম স্মার্ট গ্যাজেট ওয়াচ জিটি-২ এর দু’টি সংস্করণ, ফ্রিবাডস থ্রি, ব্যান্ড ফোর এবং ব্যান্ড ফোরই দেশের বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং, স্মার্ট টেকনোলজি (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলামসহ হুয়াওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘হুয়াওয়ে বাংলাদেশের বাজারকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে হুয়াওয়ে ইকো-সিস্টেমের সব সেবার পণ্য নিয়ে আসা। তারই অংশ হিসেবে স্মার্টফোনের সাথে চারটি প্রিমিয়াম অ্যাকসেসরিজ নিয়ে আসা হলো। আগামীতেও বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশী গ্রাহকদের জন্য সর্বাধুনিক সব প্রযুক্তি পণ্য আনা হবে।’

জুতসই মোবাইল ফটোগ্রাফির জন্য ওয়াই নাইন এস ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ট্রিপল এআই ক্যামেরা কনফিগারেশন। প্রধান ক্যামেরাটি ছাড়াও আল্ট্রা ওয়াইড ও ডেপথ অব ফিল্ডের জন্য পেছনে থাকছে ৮ ও ২ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

৬.৫৯ ইঞ্চির বিশাল এ ডিসপ্লের ফোনটিতে কোনো নচ রাখা হয়নি। ফোনটির ডিজাইনও দৃষ্টি আকর্ষক ও নান্দনিক। ব্রিদিং ক্রিস্টাল ও মিডনাইট ব্ল্যাকের রঙের সমাহারে আলোর বৈপরীত্যে ফোনটির পেছনের অংশের রঙের পরিবর্তন মনোমুগ্ধকর।

কোনোরকম ল্যাগিং ছাড়াই ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম। এছাড়াও ইন্টারনাল স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা কমাতে দেওয়া হয়েছে ১২৮ জিবির বিশাল রম। আরও বাড়তি সুবিধার জন্য ৫১২ জিবির এক্সটারনাল এসডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে।

ইএমইউআই ৯.১.০ ও অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। ফলে দীর্ঘসময় ব্যবহারের পরও চার্জ সংক্রান্ত দুশ্চিন্তা থাকবে না।

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন এস ফোনটি পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়। হুয়াওয়ে ওয়াচ জিটি ২ এর ক্ল্যাসিক সংস্করণটি মিলছে ১৮ হাজার ৯৯৯ টাকায় এবং স্পোর্টস সংস্করণ ১৬ হাজার ৯৯৯ টাকায়। এছাড়াও ফ্রি বাডস থ্রি, ব্যান্ড ফোর ও ব্যান্ড ফোর ই পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা, ২,৬৯৯ টাকা ও ১,৫৯৯ টাকায়।

হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ শপে গিয়ে হুয়াওয়ে ওয়াই নাইন এস প্রি-বুকিং করলে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও গ্রামীণফোনের ডেটা বান্ডেল অফার পাবেন গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বীরত্ব নিয়ে ডিউটি অব অনার
গেম

আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বীরত্ব নিয়ে ডিউটি অব অনার

ক্ষতিকর এই ১২ অ্যাপ থেকে সাবধান
প্রযুক্তি সংবাদ

ক্ষতিকর এই ১২ অ্যাপ থেকে সাবধান

করোনা ম্যাপ: সবাইকে তথ্য দেয়ার জন্য অনুরোধ
প্রযুক্তি সংবাদ

করোনা ম্যাপ: সবাইকে তথ্য দেয়ার জন্য অনুরোধ

দুর্গম পাহাড়ের গারো জনগোষ্ঠী পেল উচ্চগতির ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

শিক্ষায় যে পরিবর্তনের আভাস দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন
নির্বাচিত

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
নির্বাচিত

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2019

সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV