Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশী পণ্যের ই-কমার্সের সব থেকে বড় বাজার ‘উই’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 December 2019
দেশী পণ্যের ই-কমার্সের সব থেকে বড় বাজার ‘উই’
Share on FacebookShare on Twitter

দেশীয় পন্যের প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলেছে উই গ্রুপ। দেশি পণ্য নিয়ে ই-কমার্সে কাজ করেন তাদের জন্য উই গ্রুপ দুর্গ হবে বলে টেকজুমের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রাজীব আহমেদ ।

তিনি আরও বলেন দেশি পণ্য নিয়ে অনলাইনে কাজ করেন তাদের জন্য উই গ্রুপ সব থেকে ভালো জায়গা।

মোঃ দেলোয়ার হোসেন : উই গ্রুপে কেন হঠাৎ করে একটিভ হওয়ার প্রয়োজন মনে করলেন?

রাজিব আহমেদ : দুটি কারন আছে। প্রথমত উইমেন অ্যান্ড ই-কমার্স এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আমাকে উইতে একটিভ হতে অনুরোধ করে কারন এটি প্রায় মরে যাচ্ছিল অভ্যন্তরীণ নিস্ক্রিয়তায় এবং বাইরের চাপে। ই-ক্যাবে আমি ২০১৮ সালের ১৫ জানুয়ারি ইনেকটিভ হয়ে পরি এবং এরপর প্রায় ২০ মাস ই-কমার্সের বাইরে ছিলাম। ই-ক্যাবের প্রায় ১০০ জন মেম্বার সব সময় আমাকে অনুরোধ করে এসেছে আবার ই-কমার্সের সাথে থাকার জন্য যাতে করে তারা আমার সংস্পর্শে থাকতে পারে। আমার নিজেরও কিছুটা মনে হয়েছে যে ই-কমার্স নিয়ে আমার ২০ বছরের জ্ঞান আর গত ৫ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়তো ভাল কিছুর ভিত তৈরি করা সম্ভব।

মোঃ দেলোয়ার হোসেন : নারী উদ্যোক্তাদের গ্রুপে আপনি কেন হাল ধরলেন?

রাজিব আহমেদ : উইয়ের মত কিছু করার জন্য নিশাকে আমি ২০১৬ সাল থেকে বারবার বলেছি। আমি ই-ক্যাবের প্রেসিডেন্ট ছিলাম তখন এবং নিশা ইসি কমিটিতে আমার সাথে ছিল একজন ডিরেক্টর হিসেবে। তাই উই আসলে যতখানি নিশার প্রায় ততখানি আমার আইডিয়া। আমি হাল ধরার পর এখানে ই-কমার্স নিয়ে জানার বিশেষ করে লেখাপড়ার দিকে বেশি মন দিয়েছি। তাছাড়া নারী উদ্যোক্তাদের অনেকের বিক্রি হয়তো খারাপ না কিন্তু তারা পুরাই ফেসবুক নির্ভর, ট্রেড লাইসেন্স তো দূরের কথা ডোমেইন হোস্টিং পর্যন্ত নেই। আমার মনে হয়েছে যে এদিকে আমি ভাল অবদান রাখতে পারবো। আর আমার হাল ধরার ফলে এটি আর এখন নারী উদ্যোক্তাদের গ্রুপ নেই। সবার গ্রুপে পরিণত হয়েছে সবাই উপকৃত হয়েছে।

মোঃ দেলোয়ার হোসেন : আপনার একটিভিটির ফলে উই নারী উদ্যোক্তারা কিভাবে উপকার পাচ্ছে?

রাজিব আহমেদ : এ প্রশ্নের উত্তর উই গ্রুপের মেম্বাররাই দিতে পারবেন। তবে আমার মনে হয় যে উই এর কারনে দেশী পণ্যের ই-কমার্সের বাজার বড় হয়েছে। এর থেকে ভাল উপকার আর কি হতে পারে? তাছাড়া বাংলাদেশের ই-কমার্স নিয়ে গত ৫ বছরে আমার যে ধরনের অভিজ্ঞতা রয়েছে তা একক ব্যক্তি হিসেবে অন্য কারো আছে বলে মনে হয় না। তাই এদিকেই উইয়ের মেম্বাররা লাভবান হচ্ছে। ই-ক্যাবের সাবেক ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে আমার যে সুনাম, যোগাযোগ, জ্ঞান, অভিজ্ঞতা রয়েছে তার সবটূকুই আমি গত ১০০ দিন ধরে উইয়ের পেছনে ব্যয় করেছি। জামদানী নিয়ে কাকলি আপু এক টানা ৪০ দিন লিখে যান এবং এরপর আমি উইতে জামদানী ওয়েভ বা ঢেউ তোলার চেষ্টা করি। এখন উইতে জামদানী নিয়ে না হলেও ৫ হাজার পোস্ট আছে। জামদানী নিয়ে জানার জন্য সারা দুনিয়ায় উই সেরা জায়গা।

মোঃ দেলোয়ার হোসেন : নারী উদ্যোক্তাদের গ্রুপে ছেলেদের একটিভ করালেন কেন? তারা এখান থেকে কিভাবে উপকৃত হতে পারবে?

রাজিব আহমেদ : ছেলেরা থাকাতে বেশ কিছু সুবিধা হয়েছে। তারা ইভেন্ট অর্গানাইজে সাহায্য করছে। গ্রুপকে একটিভ করতে কমেন্ট করে অনেক অবদান রাখছে। সর্বোপরি অনেক ছেলে তাদের পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছেন। আবার হাসানুজ্জামান সুজন ভাইয়ের মত কয়েক জন আছেন যারা হয়তো মিস্টির মত এমন পণ্য বিক্রি করছেন সুনামের সাথে যার খুব দরকার ছিল উইতে।

মোঃ দেলোয়ার হোসেন : উই নিয়ে আপনার স্বপ্ন কি?

রাজিব আহমেদ : উই নিয়ে আমার কোন স্বপ্ন নেই। আমার স্বপ্ন দেশী পণ্য নিয়ে। আমি চাই আগামী এক বছরের মধ্যে ই-কমার্সে ডেলিভারির অন্তত অর্ধেক দেশী পণ্য হোক। উই দিয়ে এই চেষ্টার সূচনা করলাম মাত্র। অনেকেই এবার তাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এটি কঠিন কিছু হবে না।

মোঃ দেলোয়ার হোসেন : উই গ্রুপের দেশি পণ্য নিশ কিভাবে বাস্তবায়নের স্বপ্ন দেখেন?

রাজিব আহমেদ : উই গ্রুপকে পুরাই দেশী পণ্যের গ্রুপ বানিয়ে ফেলতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে। ফলে এখানে আর স্বপ্ন বা বাস্তবায়নের ব্যপার নেই। এখানে দেশী পণ্য ছাড়া আর কিছু নেই, আর কিছু নিয়ে পোস্ট দেয়া যায় না।

মোঃ দেলোয়ার হোসেন : গ্রুপে নারী উদ্যোক্তাদের চেয়ে সাধারণ মেম্বারদের একটিভিটি বেশি এর কারণ কি এবং সাধারণ মেম্বাররা কিভাবে উপকৃত হচ্ছে?

রাজিব আহমেদ : এটি আমার যে কোন গ্রুপের কমন বৈশিষ্ট্য। বাংলাতে টাইপ করতে শিখেছে ফেইসবুকে অনেক লোক আমার পাল্লায় পরে। তাই তারা আমি যে গ্রুপে একটিভ থাকি সেখানে থাকার চেষ্টা করে। তারা অনেকেই ছাত্র-ছাত্রি ঢাকার বাইরে থাকে।

মোঃ দেলোয়ার হোসেন : ১০০ দিনের অর্জন কি?

রাজিব আহমেদ : ই-কমার্সের দেশী পণ্যকে ফেসবুকের অনেক গ্রুপ এবং পেইজ সিরিয়াস ভাবে নিয়েছে। উইয়ের মেম্বাররা ই-কমার্স নিয়ে অনেক জেনেছে। যে কোন দিক থেকে উইয়ের ফেসবুক গ্রুপটি ই-কমার্সে এখন বাংলাদেশের সেরা, একটিভ ও তথ্যবহুল গ্রুপ। দেশী পণ্য বিক্রি হচ্ছে উইতে প্রতিদিন প্রতি ঘণ্টায়।

মোঃ দেলোয়ার হোসেন :ধন্যবাদ techzoom.tv কে সময় দেওয়ার জন্য

রাজিব আহমেদ : আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উই

এই বিভাগ থেকে আরও পড়ুন

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে দারাজ
ই-কমার্স

ইলেভেন-ইলেভেনে ৬০০ কোটি টাকার বিক্রি চায় দারাজ

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে
প্রযুক্তি সংবাদ

‘রেল সেবা’ অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
নির্বাচিত

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

স্যামসাং গ্যালাক্সি এস২৬: কবে আসছে, কী কী থাকছে?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬: কবে আসছে, কী কী থাকছে?

‘নকল পণ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে হবে’
প্রযুক্তি সংবাদ

‘নকল পণ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে হবে’

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 December 2019

দেশী পণ্যের ই-কমার্সের সব থেকে বড় বাজার 'উই'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix