Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 December 2019
বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

ন্ধ হলেও জীবন থেমে থাকে না। যাদের জন্ম থেকে দৃষ্টিশক্তি নেই, কিংবা যারা পরবর্তী জীবনে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদেরও জীবন এগিয়ে নিতে হয়। পড়াশোনা করতে হয়। জীবিকার তাগিদে কর্মযুদ্ধে নামতে হয়। এ লড়াইয়ে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ব্রেইল। এ পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীন মানুষ পড়াশোনা, চাকরি সবই করেন। ব্রেইল তাদের জীবনে আশীর্বাদ বয়ে এনেছে।

ব্রেইল পদ্ধতির প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মুঠোফোন তৈরি হয়েছে আগেই। এবার দৃষ্টিশক্তিহীন মানুষের জন্য ব্রেইল পদ্ধতির স্মার্টওয়াচ নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার স্টার্টআপ ডট ইনকরপোরেশন। ‘ডট ওয়াচ’ নামের এ ডিভাইসকে বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ডট ওয়াচ ব্যবহার করে একজন দৃষ্টিহীন কিংবা ক্ষীণ দৃষ্টিশক্তির মানুষ ফোনকল করতে পারবেন। একই সঙ্গে ব্যবহারকারীকে এমএমএস গ্রহণ ও ব্রেইল পদ্ধতিতে এসএমএস পড়ার সুবিধা দেবে ডট ওয়াচ। সঙ্গে সময় দেখার সুযোগ তো রয়েছেই।

ডট ওয়াচে রয়েছে ছোট আকারের একটি সর্বাধুনিক ডিসপ্লে। এ ডিসপ্লে ব্রেইল অক্ষরে লেখা প্রদর্শন করে। ব্যবহারকারী স্ক্রিনে আঙুলের স্পর্শের মাধ্যমে প্রয়োজনীয় নোটিফিকেশন পাবেন। সময় জানতে পারবেন। একেকটি ডট ওয়াচের দাম ধরা হয়েছে ৩৯৯ ইউরো। সঙ্গে রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি।

সিউলভিত্তিক ডট ইনকরপোরেশনের গ্লোবাল পার্টনারশিপ ম্যানেজার জিমিন রুয়ু জানান, ডট ওয়াচ তৈরির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ইলেকট্রোম্যাগনেটিক ডট সেল প্রস্তুত করা। এটি করতে প্রায় তিন বছর সময় লেগেছে। এর পরই ডট ওয়াচ বাস্তব রূপ পেয়েছে।

তিনি বলেন, আমরা বর্তমান বাজার পরিস্থিতিতে তুলনামূলক সস্তা ও সর্বাধুনিক মানের একটি ব্রেইল স্মার্টওয়াচ বানাতে চেয়েছিলাম। এজন্য ডট সেলের গবেষণায় বেশি সময় ব্যয় করা হয়েছে। অবশেষে আমরা সফল হয়েছি। ডট ওয়াচ বিশ্বব্যাপী দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগা ২৮ কোটি ৫০ লাখ মানুষকে আশার বার্তা দেবে। সূত্র: গেজেটস আফ্রিকা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের ফেস আইডি ব্যবহারে জটিলতা
প্রযুক্তি সংবাদ

আইফোনের ফেস আইডি ব্যবহারে জটিলতা

বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

অনলাইনে ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?

জিপি অ্যাপে তথ্য ফাঁস স্বীকার করলো ব্যাবিলন হেলথ
প্রযুক্তি সংবাদ

জিপি অ্যাপে তথ্য ফাঁস স্বীকার করলো ব্যাবিলন হেলথ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

স্যামসাংয়ের এই ফোনগুলিতে পাবেন অ্যানড্রয়েড ১০
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনগুলিতে পাবেন অ্যানড্রয়েড ১০

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 December 2019

বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV