Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 December 2019
গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ কর্মীরা
Share on FacebookShare on Twitter

অ্যালফাবেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা থেকে ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের সরে দাঁড়ানোর ঘোষণায় খুশি নয় গুগলের সাবেক ও বর্তমান কর্মীরা। বৈশ্বিক সার্চ জায়ান্টটি কয়েক বছর ধরে নানা ইস্যুতে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে। কর্মী বাহিনীতে বৈচিত্র্যহীনতা এবং মানবাধিকার ও নীতি-নৈতিকতা বর্জন করে একের পর এক প্রকল্প হাতে নেয়ায় বেশি সমালোচিত হয় প্রতিষ্ঠানটি। যখন অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগলের বিরুদ্ধে এত ভুল পদক্ষেপ নেয়ার অভিযোগ, তখন প্যারেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে দুই সহপ্রতিষ্ঠাতার সরে দাঁড়ানোর বিষয়টিকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কৌশল মনে করছেন অনেক কর্মী। খবর বিজনেস ইনসাইডার।

গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে আকস্মিক গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন যথাক্রমে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। অ্যালফাবেটের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে ৪৬ বছর বয়সী এ দুই প্রযুক্তি মহারথীর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতিতে আরো অবনতি ঘটবে বলে মনে করা হচ্ছে।

গুগলের সাবেক ও বর্তমান শীর্ষস্থানীয় অনেক কর্মীই ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের অ্যালফাবেটের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর হতাশা প্রকাশ করে টুইট করেন। অনেকে আশা ব্যক্ত করেন, ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তাদের সিদ্ধান্ত বদলাবেন; গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতিতে যে ত্রুটি তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন।

অতীতের চেয়ে এখন বেশি সমালোচিত হচ্ছে গুগল। এর প্রধান কারণ নীতিভ্রষ্ট প্রতিভাকে প্রতিষ্ঠানটির স্বীকৃতি দান। তবে বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনায় এ ধরনের প্রতিভাকে এড়িয়ে চলারও উপায় নেই। পণ্যের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে অনেক নীতিভ্রষ্ট কর্মীকে ধরে রাখতে হয়। এতে আর্থিকভাবে প্রতিষ্ঠান লাভবান হলেও সুনাম নষ্ট হয়, যা প্রতিষ্ঠানের ব্র্যান্ডমূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এ বিষয়ে গুগল নিয়ন্ত্রিত ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক টম কার্লো বলেন, কর্মীদের অনেকেই এখনো মনে করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তাদের নিজ নিজ দায়িত্বে ফিরবেন এবং গুগলের অভ্যন্তরীণ যে ত্রুটি, সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন।

জানুয়ারিতে গুগল থেকে অব্যাহতি নেয়া সফটওয়্যার প্রকৌশলী কলিন ম্যাকমিলান বলেন, গুগল প্রতিষ্ঠাতাদ্বয়ের সিদ্ধান্তকে আমার কাছে শুধু ফরমালিটি মনে হচ্ছে, যা আগে থেকেই অনেকে জানতেন। অর্থাৎ ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে আগ্রহী নন।

গত মাসে গুগল থেকে ছাঁটাই হওয়া রেবেকা রিভার নামে এক নারী কর্মী জানিয়েছেন, কর্মীদের দাবি-দাওয়ার পক্ষে না দাঁড়িয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা আসলে গর্বিত ও সাহসী।

গুগল নির্বাহীদের দ্বারা অধীনস্থ নারী কর্মীদের যৌন হয়রানির বিষয়টি নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। একযোগে বিশ্বব্যাপী গুগল কর্মীরা বিক্ষোভও করেন। গুগলের নীতিভ্রষ্ট প্রতিভা হিসেবে সবার আগে সাবেক অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান অ্যান্ডি রুবিনের নাম উঠে আসে। অধীনস্থ এক নারী কর্মীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ থাকার পরও ২০১৪ সালের অক্টোবরে বীরের বেশে প্রতিষ্ঠান ছেড়েছিলেন তিনি। এমনকি আইনি বাধ্যবাধকতা না থাকার পরও ওই সময় তাকে ৯ কোটি ডলার দেয়ার চুক্তি করেছিল গুগল।

অসদাচরণের অভিযোগ ওঠার পরও গুগল যে তিন নির্বাহীকে রক্ষা করেছিল, রুবিন তাদের অন্যতম। এ ধরনের দুটি ঘটনায় গুগল জ্যেষ্ঠ নির্বাহীদের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছিল। তবে আইনি বাধ্যবাধকতা না থাকার পরও গুগল ছাড়ার বিনিময়ে তাদের বিপুল অর্থ পরিশোধের উদ্যোগ নেয়া হয়। তৃতীয় একটি ঘটনায় অভিযুক্ত নির্বাহীকে প্রতিষ্ঠানের উচ্চপদে বহাল রাখা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে প্রতিবার অভিযোগ ওঠার পর গুগল নীরব ছিল।

গুগল চাইলে রুবিনকে বরখাস্ত ও খালি হাতে বের করে দিতে পারত। এর বদলে প্রতিষ্ঠানটি তাকে ৯ কোটি ডলার পরিশোধের উদ্যোগ নেয়। এ ব্যাপারে জ্ঞাত দুই ব্যক্তির ভাষ্য, চার বছরে প্রতি মাসে প্রায় ২০ লাখ ডলার কিস্তিতে রুবিনকে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়। গত বছরের নভেম্বরে এ-সংক্রান্ত সর্বশেষ কিস্তি পরিশোধ করা হয়।

২০১৮ সালের জুনে পেন্টাগনের সঙ্গে ম্যাভেন প্রকল্পে কাজ না করার ঘোষণা দেয় গুগল। অথচ এ প্রকল্পে কাজের জন্য চুক্তিবদ্ধ ছিল প্রতিষ্ঠানটি। গুগলের একসময়ের স্লোগান ছিল ‘ডোন্ট বি ইভিল’। এর অনেক কর্মীই এ মন্ত্র মনে ধারণ করেন। প্রাণঘাতী উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, এমন প্রযুক্তি বা সেবা উদ্ভাবনের পক্ষে নন অনেকেই। যে কারণে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের এমনই একটি প্রকল্প ম্যাভেন নিয়ে নাখোশ ছিলেন প্রতিষ্ঠানটির একদল কর্মী। তাদের আশঙ্কা, পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে প্রযুক্তি উদ্ভাবন করছে, তা প্রাণঘাতী হতে পারে। তারা এ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে চান না। কর্মীদের এ অসন্তোষের মুখে গুগল পেন্টাগনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

গত বছর আগস্টে চীনে সেন্সরড সার্চ ইঞ্জিন চালুর সিদ্ধান্ত ঘিরে তীব্র কর্মী বিক্ষোভের মুখে পড়ে গুগল। এ নিয়ে কর্মীরা গুগলের কাছে একটি প্রতিবাদপত্র জমা দেয়। সেখানে ১ হাজার ৪০০ জন কর্মী সই করেছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
ই-কমার্স

আলিবাবার ১.৬ শতাংশ শেয়ার বিক্রি করলেন জ্যাক মা

কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন আনছে অনর
নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন আনছে অনর

করোনা সনাক্তে দক্ষিণ কোরিয়ার তৈরি কিট আন্তর্জাতিক মানের
প্রযুক্তি সংবাদ

করোনা সনাক্তে দক্ষিণ কোরিয়ার তৈরি কিট আন্তর্জাতিক মানের

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে
নির্বাচিত

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

নারীরা দিনে কতক্ষণ ফোন ব্যবহার করে জানাচ্ছে সমীক্ষা
প্রযুক্তি সংবাদ

নারীরা দিনে কতক্ষণ ফোন ব্যবহার করে জানাচ্ছে সমীক্ষা

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2019

গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ কর্মীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix