Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 December 2019
দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একাদশ আসর অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয় এ অনুষ্ঠানে। দেশের ব্র্যান্ডিং শিল্পের সবচেয়ে বড় সম্মাননা এই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। প্রায় ৫শ’ আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হয় রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯’ নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১১ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলির সাফল্যের প্রদর্শন এবং উদযাপন। এ বছর ৩৪টি বিভাগে সেরা ব্র্যান্ড এবং সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

এ আয়োজনের উদ্দ্যেশ্য হলো দেশে পরিচালিত ব্র্যান্ডগুলোর সফলতাকে সম্মাননার মাধ্যমে অনুপ্রাণিত করা। নিয়েলসেন- এর বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে দেশের সর্বাধিকপ্রিয় ব্র্যান্ডগুলোকে সম্মাননা জানানো হয়। এ বছর জরিপের কার্যক্রমে বাংলাদেশের নিয়েলসেন দলকে পরামর্শগত সহায়তা করেছে নিয়েলসেন দক্ষিণ এশিয়া। দেশজুড়ে প্রায় ৪ হাজার ভোক্তার অংশগ্রহণে পরিচালিত এ জরিপের ওপর ভিত্তি করে এ বছর মোট ৩৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক, উইমেন ইন লিডারশিপের (ডাব্লুআইএল) সভাপতি এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা নাজিয়া আন্দালিব প্রিমা, যেখানে তিনি মনোনীত প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন ‘স্থানীয় ব্র্যান্ডগুলোকে আরও প্রখর হতে হলে তাদেরকে আমাদের সংস্কৃতির বিস্তারে গভীর অনুসন্ধান করতে হবে এবং উন্নত বাংলাদেশের মানসিকতা বোঝার মাধ্যমে শক্তিশালী ব্র্যান্ডগুলি বিজ্ঞান ও চারুকলার সাথে সম্পৃক্ত হতে হবে। তবেই ব্র্যান্ডগুলি টেকসই হবে কারণ এটি কার্যক্ষমতার সাথে সংবেদনশীলতার সেতুবন্ধন করে।’ আরও বক্তব্য রাখেন, প্রসুন বসু, প্রেসিডেন্ট, নিয়েলসেন সাউথ এশিয়া।

অনুষ্ঠানে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের জরিপ পদ্ধতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন নিয়েলসেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুদীপ চ্যাটার্জী।

১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ৩৪টি ক্যাটাগরিতে সর্বমোট ১শ’টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়, এর মধ্যে প্রতিটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। এছাড়াও, পদক লাভ করেন সর্বশ্রেণীতে সেরা ১৫ ব্র্যান্ডের প্রতিনিধিরা।

সেরা এ ১৫টি ব্র্যান্ডের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভ করেছে যথাক্রমে বিকাশ, আরএফএল প্লাস্টিক এবং রাধুঁনী। এ বছর প্রায় সকল বিভাগে দেশীয় ব্র্যান্ডের আধিপত্য দেখা যায় এবং এই প্রথমবারের মত সেরা ১৫-এর তালিকায় প্রথম ৫টি ব্র্যান্ডের চারটিই দেশীয় ব্র্যান্ড।

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের এক দশক পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ বছর ৫টি ব্র্যান্ডকে বিশেষ সম্মাননা প্রদান করে। এই ৫টি ব্র্যান্ড গত এক দশক ধরে সর্বশ্রেণীতে সেরা ১৫ তালিকাভুক্ত ছিল। ব্র্যান্ডগুলো হচ্ছে: প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, লাক্স, গ্রামীণফোন, সানসিল্ক ও ক্লোজআপ।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্দ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের রিসার্চ পার্টনার ছিল নিয়েলসেন বাংলাদেশ এবং সহযোগিতায় ছিল দ্য ডেইলি স্টার। এছাড়াও, নলেজ পার্টনার হিসেবে ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), ইভেন্ট পার্টনার – লা মেরিডিয়ান ঢাকা; স্ট্র্যাটেজিক পার্টনার – বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম; আইটি পার্টনার – আমরা নেটওয়ার্ক; লাইফস্টাইল পার্টনার – অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড, এবং পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর।

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিভাগ ভিত্তিক ফলাফল নিয়েলসেন বাংলাদেশের অফিস থেকে সাবস্ক্রাইব করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম

প্রতিদিন ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে
ছাড় ও অফার

৬ ফোনের দাম কমাল হুয়াওয়ে

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

আরও ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা: কী আসছে নতুন ফ্ল্যাগশিপে?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা: কী আসছে নতুন ফ্ল্যাগশিপে?

শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের দূরে নয় ইন্টারনেট নিরাপদ রাখাই আসল কাজ: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 December 2019

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix