Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী খুঁজে বের করতে অ্যাট বাংলাদেশ-এর আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতা।

আগামীকাল মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে শুরু হচ্ছে এ আয়োজন। এবারের আয়োজনে মূল প্রতিযোগিতার বিষয় ওয়েব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। পাশাপাশি ক্যাসপারস্কি বাগ বাউন্টিং প্রোগ্রামে অংশ নিয়ে অর্থ জিতে নেওয়ার সুযোগ পাবে প্রতিযোগীরা।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস অডিটরিয়ামে আয়োজিত প্রেস মিটে এ প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবসঙ্কর খাড়াদে; ক্যাসপারস্কির পরিবেশক স্মার্ট টেকনোলজিসের সফটওয়্যার বিজনেস হেড মিরসাদ হোসেন; ওয়ালটন কম্পিউটারের ব্রান্ড ম্যানেজার মেহেদি হাসান; ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের হেড অব বিজনেস নাজিব রাফে; স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড-এর ম্যানেজার (মানবসম্পদ ও প্রশাসন) মুশফিকুল আলম খান, আইসিসি কমিউনিকেশন লিমিটেড-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান; ইভ্যালির প্রতিনিধি সোলায়মান হোসেন শাওন, সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯-এর আহ্বায়ক আব্দুর রহমান শাওনসহ আরো অনেকে।

সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯ প্রতিযোগিতার আহ্বায়ক আব্দুর রহমান শাওন বলেন, প্রতিযোগিতায় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সর্বোচ্চ ৩ জন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পর ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা ও সেমিনার আয়োজিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে অনলাইনভিত্তিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে উত্তীর্ণ দলগুলো আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

ক্যাসপারস্কি সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবসঙ্কর খাড়াদে বলেন, ক্যাসপারস্কি অনেক আগে থেকেই বিশ্বে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশেও কাজ করা শুরু করেছি। যাতে করে মানুষ নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এধরণের প্রোগ্রামের মাধ্যমে দক্ষ সাইবার নিরাপত্তা কর্মীও বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন।

ওয়ালটন কম্পিউটারের ব্র্যান্ড ম্যানেজার মেহেদি হাসান বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে সাইবার সিকিউরিটি বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি হবে এবং এসব সিকিউরিটির মাধ্যমে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এধরনের প্রোগ্রামের সহযোগী হতে পেরে আমরা খুবই আনন্দিত।

আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের জনগণ কিভাবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে পারবে তার একটি সুস্পষ্ট ধারণা পাবেন এবং দক্ষ সাইবার নিরাপত্তা কর্মীও গড়ে উঠবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের প্রত্যেকের জন্য ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের জন্য স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে ট্যাবলেট পিসি দেওয়া হবে। পাশাপাশি থাকবে ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে। বিজয়ী নারী দলের জন্য থাকবে বিশেষ সম্মাননা।

এছাড়া বিজয়ী দলগুলোর সদস্যরা দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবে। দেশের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্যাসপারস্কি বাগ বাউন্টি প্রোগ্রামে অংশ নিয়ে রয়েছে এক লাখ ডলার জেতার সুযোগ।

প্রতিযোগিতার বিস্তারিত জানতে http://cyberchallenge.com.bd ঠিকানায় যেতে হবে। নিবন্ধন করা যাবে https://cyberchallenge.com.bd/registration ঠিকানায়। বিস্তারিত ফেসবুক পেজ www.facebook.com/CyberSChallenge
ঠিকানাতেও পাওয়া যাবে। প্রয়োজনে যোগাযোগ : ০১৩১৩৮৯৬৬২৭ এই নম্বরে।

‘বি দ্য আলটিমেট সাইবার সিকিউরিটি এক্সপার্ট’ স্লোগানে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ক্যাসপারস্কি এবং পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন কম্পিউটার। এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ইভ্যালি ও আইসিসি কমিউনিকেশন লিমিটেড এবং এসসিএসএল। আর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে বেসিস, আইএসপিএবি এবং বাক্য। প্রতিযোগিতার মিডিয়া সহযোগী কনসিটো পিআর। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্রুমিং সেশন লাইভ সম্প্রচার করবে ঢাকালাইভ।

Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্যানটোনের কালার অব ইয়ার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন
প্রযুক্তি সংবাদ

প্যানটোনের কালার অব ইয়ার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা
টেলিকম

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার
প্রযুক্তি সংবাদ

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার

ভিয়েতনাম হতে পারে এশিয়ার নতুন ‘প্রযুক্তি হাব’
প্রযুক্তি সংবাদ

ভিয়েতনাম হতে পারে এশিয়ার নতুন ‘প্রযুক্তি হাব’

রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

রোবটিকস যুগে আমাদের পৌঁছাতেই হবে : মোস্তাফা জব্বার

গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix