Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামাজনের নাগালে এখন যুক্তরাজ্যের স্বাস্থ্য ডেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 December 2019
অ্যামাজনের নাগালে এখন যুক্তরাজ্যের স্বাস্থ্য ডেটা
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্য সম্পর্কিত ডেটায় অ্যামাজনকে প্রবেশাধিকার দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিসের’ ওই স্বাস্থ্য ডেটার সাহায্যে রোগীদের পরামর্শ দেবে প্রতিষ্ঠানটির ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট অ্যালেক্সা।

যুক্তরাজ্যে সরকারের সব ধরনের স্বাস্থ্য ডেটাতেই প্রবেশাধিকার পেয়েছে মার্কিন এ প্রতিষ্ঠানটি। এসব ডেটার মধ্যে বিভিন্ন ব্যাধির লক্ষণ, কারণ এবং সংজ্ঞা থাকবে বলেও জানা গেছে। তবে, একক কোনো রোগীর স্বাস্থ্য ডেটা দেওয়া হবে না অ্যামাজনকে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

মূলত স্বাস্থ্য ডেটা সম্পর্কিত চুক্তিটি হয়েছে অ্যামাজন ও যুক্তরাজ্যের হেলথ অ্যান্ড সোশাল কেয়ারের মধ্যে। জুলাই মাসেই দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, ‘চুক্তিটির বাস্তবায়ন হলে অ্যালেক্সা ডিভাইস ব্যবহাকারী রোগীরা উন্নত চিকিৎসা পরামর্শ পাবেন।’

এদিকে, অ্যামাজনের সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না দেশটির হেলথ অ্যান্ড সোশাল কেয়ার বিভাগ। অন্তত অ্যামাজনের অনুমতি ছাড়া তো নয়ই। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, এরকম কোনো প্রচারণা চালাতে হলে অ্যামাজনের কাছ থেকে মন্ত্রণালয়কে লিখিত অনুমতি নিতে হবে।

এরই মধ্যে চুক্তিটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অলাভজনক প্রতিষ্ঠান প্রাইভেসি ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বলছে, “শুরুতে এই বিশেষ চুক্তিটিকে ভালো মনে হতে পারে, এটি তো সুসংবাদ যে চিকিৎসা প্রশ্নের জন্য নির্ভরশীল সূত্র হিসেবে এনএইচএস’কে বেছে নিয়েছে অ্যামাজন। তবে, বড় প্রতিষ্ঠানগুলো ঠিক কী কাজে এনএইচএস’কে ব্যবহার করতে চায়, সে বিষয়ে আমাদের নির্বোধ হলে চলবে না।”

“বিশেষ এ চুক্তিটি কিন্তু ডিজিটাল যুগের আধিপত্য বিস্তারী প্রতিযোগিতা নীতিমালা সম্পর্কেও প্রশ্ন তুলছে।”

চুক্তিটি প্রসঙ্গে অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যালেক্সা ব্যবহারকারীদের জন্য যে ডেটা নিয়ে আসা হচ্ছে তা “সাধারণ স্বাস্থ্য-সংশ্লিষ্ট কনটেন্ট” এবং তথ্যগুলো আগে থেকেই এনএইচএস ওয়েবসাইটে বিনামূল্যে দেওয়া ছিল।

স্বাস্থ্য ডেটায় যে শুধু অ্যামাজনের নজর রয়েছে, তা নয়। কিছুদিন আগে মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ডেটা সংগ্রহের জন্য সংবাদ শিরোনামে চলে এসেছিল আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামাজন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

ওয়ালটন পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীদের ভালো হবে: মির্জা আজিজ

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
নির্বাচিত

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান

ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন ডলারের টিভি রপ্তানি ওয়ালটনের
প্রযুক্তি বাজার

ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন ডলারের টিভি রপ্তানি ওয়ালটনের

স্যাটেলাইটের বিল বকেয়া, দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইটের বিল বকেয়া, দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ

নোকিয়া মোবাইল তৈরির কারখানা হচ্ছে গাজীপুরে
প্রযুক্তি সংবাদ

নতুন গ্লোবাল আর এন্ড ডি কেন্দ্র শুরু করল এইচএমডি গ্লোবাল

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 December 2019

অ্যামাজনের নাগালে এখন যুক্তরাজ্যের স্বাস্থ্য ডেটা

Techzoom.TV |
TechzoomTV