Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে সরকারের তিন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 December 2019
সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে সরকারের তিন পদক্ষেপ
Share on FacebookShare on Twitter

ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব, নাশকতায় সন্ত্রাসী গোষ্ঠীর প্রোপাগান্ডা, পর্নোগ্রাফি, ভুয়া পেইজ, দেশ বিরোধী অপপ্রচার ঠেকাতে তিন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তৃতীয়বারের মতো জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল ওই সংবাদ সম্মেলন।

পলক বলেন, সাইবার স্পেস নিরাপদ করার জন্য তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে । প্রথম এবং প্রধান হচ্ছে সচেতনতা তৈরি, দ্বিতীয় প্রযুক্তিগত সক্ষমতা আর তৃতীয় হলো আইনের যথাযথ প্রয়োগ। এই তিনটি সঠিকভাবে করা গেলে ডিজিটাল স্পেসকে সিকিউর করা যাবে।‘ইতোমধ্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি স্থাপন করেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট জাতীয় সংসদের মাধ্যমে অনুমোদন পেয়েছি। এখন আমরা সচেতনতা তৈরির জন্য ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন করছি’ বলছিলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে ইংরেজি ভাষার গুজব-প্রোপাগান্ডা সহজে খুঁজে অপরাধীকে সনাক্ত করা গেলেও বাংলা ভাষায় এখনও কঠিন। দেশে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ স্ট্যাটাস বাংলায় দেয়া হয়। সেখানে অপপ্রচার, গুজব বাংলায় করা হয়।‘ বাংলায় প্রযুক্তিগত সক্ষমতা তৈরির জন্য ১৬টি টুল তৈরি করা হচ্ছে। যেখানে বাংলা করপাস বা ভাষাংশ, বাংলা স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচ, স্ক্রিন রিডার সফটওয়্যার, বাংলা মেশিন ট্রান্সলেটর ডেভেলপমেন্ট, সেন্টিমেন্ট অ্যানালাইসিস টুলস উন্নয়ন, বাংলার জন্য বহুভাষিক সার্ভিস প্লাটফর্মসহ বিভিন্ন টুল রয়েছে’ জানান পলক।

প্রতিমন্ত্রী বলেন, এগুলোর মাধ্যমে বাংলা শব্দের কি-ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে ডেটা অ্যানালিটিকসের মাধ্যমে প্রেডিক্ট করা হবে যে কোন শব্দ কারা কীভাবে ব্যবহার করছে।ইতোমধ্যে বেশ কিছু টুল তৈরি করা হয়ে গেছে।

আসছে জানুয়ারিতে প্রধানমন্ত্রী স্ক্রিন রিডার টুল উদ্বোধন করবেন বলে আশার কথা জানিয়ে তিনি বলেন, বাকিগুলো টুলগুলো ২০২০-২১ সালের মধ্যে ডেভেলপ করা ফেলা যাবে।

এছাড়া সাইবার নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা-সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্য দেশের সঙ্গে অংশীদারিত্ব ছাড়া সাইবার নিরাপত্তা পুরোপুরি সম্ভব না। দেখা গেলো ২০ টি গুজব সনাক্ত করা হয়েছে একটি পেইজে বা আইডিতে কিন্তু সেটি করা হচ্ছে দেশের বাইরে থেকে। তখন অপরাধী ধরতে ওই দেশের সহযোগিতা প্রয়োজন।

এবারের জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্যও এই সোশ্যাল মিডিয়ার গুজব-অপপ্রচারের সচেতনতা নিয়ে। ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ হলো এই প্রতিপাদ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?

কৃষকের সমস্যা সমাধানে চালু হলো ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্ম
নির্বাচিত

কৃষকের সমস্যা সমাধানে চালু হলো ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্ম

সৌরশক্তিতে চলবে টয়োটার গাড়ি
প্রযুক্তি সংবাদ

সৌরশক্তিতে চলবে টয়োটার গাড়ি

শিবগঞ্জ সীমান্তে ৫৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক
নির্বাচিত

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক

উন্নত চিপ তৈরির ঘোষণা র‍্যাপিডাসের
নির্বাচিত

উন্নত চিপ তৈরির ঘোষণা র‍্যাপিডাসের

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2019

সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে সরকারের তিন পদক্ষেপ

Techzoom.TV |
TechzoomTV