Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক হ্যান্ডসেট বাজারে মুনাফার ৬৬% অ্যাপলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 December 2019
‘স্লোফি’র জন্য ট্রেডমার্ক আবেদন অ্যাপলের
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক হ্যান্ডসেট বাজারে ডিভাইস বিক্রি বিবেচনায় ভালো পরিস্থিতিতে নেই প্রযুক্তি কোম্পানি অ্যাপল। বাজারটিতে ইউনিট হিসেবে ডিভাইস বিক্রি বিবেচনায় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে চীনভিত্তিক হুয়াওয়ে। এছাড়া শীর্ষ অবস্থান দখলে রেখেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। তবে ডিভাইস বিক্রি বিবেচনায় তৃতীয় অবস্থানে জায়গা পেলেও সামগ্রিকভাবে হ্যান্ডসেট বাজার থেকে মুনাফায় স্যামসাং কিংবা হুয়াওয়ের চেয়ে এগিয়ে রয়েছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক হ্যান্ডসেট বাজার থেকে মুনাফা আয়ে একক আধিপত্য বিস্তার করে আছে অ্যাপল। বাজারটির ৬৬ শতাংশ মুনাফা নিজেদের ঘরে তুলছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিক হ্যান্ডসেট বাজারের রাজস্বের ৩২ শতাংশ নিজেদের দখলে রেখেছে অ্যাপল। যদিও গত বছরের প্রথম তিন প্রান্তিকের চেয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক হ্যান্ডসেট বাজারের মুনাফা ১১ শতাংশ কমে ১ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বৈশ্বিক হ্যান্ডসেট বাজারে ডিভাইস বিক্রি বিবেচনায় শীর্ষে থাকা স্যামসাং চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে সামগ্রিক বাজারের ১৭ শতাংশ মুনাফা ঘরে তুলেছে। বিশ্বব্যাপী মাঝারি দামের গ্যালাক্সি-এ সিরিজের ডিভাইসের ব্যাপক চাহিদা এবং গ্যালাক্সি নোট ১০ সিরিজ নিয়ে ইতিবাচক সাড়া প্রতিষ্ঠানটির মুনাফা ও রাজস্ব প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

অন্যদিকে চীনা হ্যান্ডসেট ব্র্যান্ডগুলো তুলনামূলক কম দামের ডিভাইস বাজারে ভালো করছে। তবে বিশ্বব্যাপী চীনা ব্র্যান্ডগুলোর আগ্রাসী ব্যবসানীতির কারণে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে স্যামসাং ও অ্যাপল। চীনভিত্তিক শাওমি এবং রিয়েলমি এখন স্যামসাং ও অ্যাপলের মতো হ্যান্ডসেটের পাশাপাশি ডিভাইসকেন্দ্রিক আর্থিক সেবা, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং অন্যান্য সংশ্লিষ্ট পণ্য আনার চেষ্টা করছে।

বৈশ্বিক বাজারে মাঝারি দামের হ্যান্ডসেটের চাহিদা বাড়ছে। একই সঙ্গে তুলনামূলক বেশি দামের প্রিমিয়াম ব্র্যান্ডের ডিভাইস বিক্রি কমছে। যে কারণে ইউনিট হিসেবে ডিভাইস বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়েছে অ্যাপল। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এক বছর আগের একই সময়ের চেয়ে শীর্ষ ১০ হ্যান্ডসেট ব্র্যান্ডের মধ্যে কেবল স্যামসাং এবং হুয়াওয়ে রাজস্ব প্রবৃদ্ধির মুখ দেখেছে। এছাড়া বাকি সবগুলো হ্যান্ডসেট ব্র্যান্ডের রাজস্ব কমেছে।

এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক করণ চৌহান বলেন, প্রিমিয়াম ডিভাইস নির্মাতা হিসেবে বৈশ্বিক হ্যান্ডসেট বাজার থেকে মুনাফা আয়ে অ্যাপলের এগিয়ে থাকার পেছনে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ বাজারগুলোতে এখনো আইফোনের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে কমসংখ্যক ইউনিট হ্যান্ডসেট বিক্রি করেও অন্য যেকোনো ব্র্যান্ডের চেয়ে বেশি মুনাফা করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ডিভাইসভিত্তিক উদ্ভাবন কমলেও শক্তিশালী সার্ভিস স্ট্র্যাটেজির কারণে আগামীতেও অ্যাপলের মুনাফা ও রাজস্ব বাড়তে দেখা যাবে। আইফোন ডিভাইসের পাশাপাশি অ্যাপল এখন বিভিন্ন সেবা খাতে ব্যবসা জোরদারের চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে অ্যাপ স্টোর ব্যবসা, টিভি এবং স্ট্রিমিং সার্ভিস ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন সেবা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি
নির্বাচিত

বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি

গরম হচ্ছে স্মার্টফোন? জানুন সমাধান
টিপস

গরম হচ্ছে স্মার্টফোন? জানুন সমাধান

এবার এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
নির্বাচিত

এবার এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

সস্তা ইভি ব্যাটারি তৈরির চেষ্টায় পশ্চিমা প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

সস্তা ইভি ব্যাটারি তৈরির চেষ্টায় পশ্চিমা প্রতিষ্ঠান

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!
নির্বাচিত

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!

২১ বছরে গুগল
নির্বাচিত

নতুন বছরে গুগলের যেসব সেবা বন্ধ হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

আইফোনের ২০তম বর্ষপূর্তিকে সামনে রেখে পরবর্তী প্রজন্মের ডিভাইসের...

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 December 2019

বৈশ্বিক হ্যান্ডসেট বাজারে মুনাফার ৬৬% অ্যাপলের

Techzoom.TV |
TechzoomTV