Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস
Share on FacebookShare on Twitter

আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে দেশীয় পণ্যের প্রসার ও প্রচারে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও নানা উদ্যোগ গ্রহণ করছেন উদ্যোক্তারা। মেড ইন বাংলাদেশ তথা বাংলাদেশে তৈরি পণ্য দেশ ও বিদেশে ডিজিটাল বাংলাদেশকে নতুন করে তুলে ধরছে।

বিশেষ করে ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস (ইএমএস) খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই ২০১৫ সালে মেড ইন বাংলাদেশ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সেলট্রন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশেই চিকিৎসাসেবায় ব্যবহৃত পণ্য উৎপাদন শুরু করে।

চিকিৎসাসেবায় ব্যবহৃত যন্ত্রপাতি আমাদের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এত সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও আমদানি করে স্থানীয় বাজারে বিক্রিতে অনেক লাভ হওয়ায় কেউ উৎপাদনখাতে সরাসরি বিনিয়োগ করতে উৎসাহী নয়। কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই সম্ভাবনাময় খাতে বিনিয়োগের উদ্যোগ নেয় সেলট্রন ইলেক্ট্রো মেডিকেল সার্ভিসেস লিমিটেড।

শুরুতে বাংলাদেশে মেডিকেল ইক্যুইপমেন্ট তৈরি শুরু করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সেলট্রনকে। সার্কিট বোর্ড ডিজাইন ও প্রয়োজনীয় সফটওয়্যার তৈরিতে দক্ষ জনবলের অভাব, অনুমতি বা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের সম্যক দিকনির্দেশনা না থাকাসহ বেশকিছু সমস্যার কারণে বাধাগ্রস্থ হয় উৎপাদন। কঠোর পরিশ্রম আর সরকার ও বিভিন্ন কর্তৃপক্ষের সৌহার্দ্যপূর্ণ দিকনির্দেশনা ও সহযোগিতায় পরবর্তীতে কঠোর মাননিয়ন্ত্রণের যাচাই বাছাই শেষে চারটি মেডিকেল ইক্যুইপমেন্ট তৈরির লাইসেন্স পায় সেলট্রন ইএমএস। বর্তমানে সফলতার সঙ্গে বাংলাদেশেই তারা ১২ ও ৬ চ্যানেল ইসিজি মেশিন, ফটোথেরাপি, এক্সরে ভিউবক্স ও পেশেন্ট মনিটর তৈরি ও বাজারজাত করছে।

চিকিৎসাখাতে ব্যবহৃত পণ্য উৎপাদন অনেক সূক্ষ্ম ও জটিল একটি প্রযুক্তি। এখানে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, কারখানার সক্ষমতা ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এসকল বিষয়ে শতভাগ সক্ষমতা অর্জন করায় সেলট্রন অর্জন করেছে আইএসও সার্টিফিকেট। একইসঙ্গে তারা জাপান সরকারের অনুমোদনও পেয়েছে।

বাংলাদেশে তৈরি ওষুধের বিপুল চাহিদা রয়েছে বিদেশে। ওষুধ শিল্পের পাশাপাশি চিকিৎসা সেবায় ব্যবহৃত পণ্য উৎপাদনের এই উদ্যোগ চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবে বাংলাদেশের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে সেলট্রনের তৈরি প্রোডাক্টগুলোর ব্যান্ড নাম দেয়া হয়েছে অপরাজেয়। দেশীয় পণ্য হওয়ার প্রথম দিকে গুণগত মান নিয়ে মানুষ প্রশ্ন তুললেও এখন পাল্টে গেছে সেই চিত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল-নার্সিং হোম, ক্লিনিকে সেলট্রনের তৈরি মেডিকেল ইক্যুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে। কাঁচামালের সহজলভ্যতা, সস্তা শ্রম ও স্থানীয় বাজারের কারণে এসব পণ্যের দামও হাতের নাগালে। যেখানে বিদেশি ইসিজি মেশিন ক্রয় করতে খরচ হয় ৯০ হাজার থেকে ১২০ হাজার টাকার মতো সেখানে একই মানের পণ্য সেলট্রনের কাছে ৭৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। অতীতে মেডিকেল পণ্য বিদেশ থেকে আমদানি করতে বাংলাদেশকে ২ থেকে ৪ হাজার কোটি টাকা প্রতিবছর খরচ করতে হতো। এখন স্থানীয়ভাবে তৈরি হওয়ায় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে।

একইসঙ্গে এই খাতের উন্নয়নের ফলে দেশে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে, দূর হবে বেকারত্ব সমস্যা। বিশেষ করে চিকিৎসাখাতে জনগণের ব্যয় কমাতে স্থানীয়ভাবে গড়ে ওঠা মেডিকেল শিল্প ব্যাপকভাবে ভূমিকা পালন করবে। সর্বস্তরের জনগণের আস্থা ও সহযোগিতা পেলে দেশীয় চাহিদা পূরণ করে একসময় প্রতিবেশী রাষ্ট্রসহ আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশেও বাংলাদেশে তৈরি মেডিকেল পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা যায় ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করছি আমরা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করছি আমরা: মোস্তাফা জব্বার

নেটফ্লিক্স বন্ধ হচ্ছে স্যামসাং স্মার্ট টিভিতে
নির্বাচিত

নেটফ্লিক্স বন্ধ হচ্ছে স্যামসাং স্মার্ট টিভিতে

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

মুখের কথায় চলবে ফেসবুক
নির্বাচিত

মুখের কথায় চলবে ফেসবুক

প্রতীক-দলের নামসহ ভোটারকে এসএমএস করতে পারবেন প্রার্থীরা
নির্বাচিত

প্রতীক-দলের নামসহ ভোটারকে এসএমএস করতে পারবেন প্রার্থীরা

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া

Load More

ট্রেন্ডিং টপিক

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ডিসেম্বর ২০১৯

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix