Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতকে আরো রফতানিবান্ধব হতে হবে : মানু কুমার জৈন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 25 December 2019
ভারতকে আরো রফতানিবান্ধব হতে হবে : মানু কুমার জৈন
Share on FacebookShare on Twitter

উন্নত অবকাঠামো ও লজিস্টিকস নেটওয়ার্কের পাশাপাশি আকর্ষণীয় ও স্থিতিশীল রফতানিকেন্দ্রিক নীতিমালার কারণে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে রয়েছে ভিয়েতনাম ও চীনের মতো উৎপাদন কেন্দ্রগুলো। এ কারণে ভারত যদি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত হতে চায়, তবে দেশটিকে চীন-ভিয়েতনামের মতো উৎপাদন কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। আর এজন্য ভারতকে আরো রফতানিবান্ধব নীতি প্রণয়ন করতে হবে। এমনটাই মনে করছেন শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও শাওমির ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জৈন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

এক সাক্ষাত্কারে মানু কুমার জৈন বলেন, ভারত থেকে বাংলাদেশ ও নেপালে স্মার্টফোন রফতানির জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। এ কারণে ভারতকে আরো রফতানিবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি।

শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালকের মতে, রফতানিকারকদের জন্য শুল্ক ঘাটতি রিফান্ডের মতো অল্প কিছু পদক্ষেপই এমন উদ্যোগের পক্ষে যথেষ্ট। মানু কুমার জৈন আরো বলেন, বিআইএস বিশ্বব্যাপী স্বীকৃত মানদণ্ড না হওয়ায় আমাদের এমন পরীক্ষাগারে বিনিয়োগ করতে হবে, যেখানে বৈশ্বিক মানের পরীক্ষা সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় উৎপাদন উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভিয়েতনামের কাছ থেকে ভারতের বহু কিছু শেখার রয়েছে।

তিনি জানান, বিদ্যমান মার্চেন্ডাইজ এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া স্কিমস (এমইআইএস) বিশ্ববাণিজ্যের নিয়ম অনুসরণ না করায় এর বদলে রফতানি পণ্যে শুল্ক ছাড় বা কর মওকুফের (আরওডিটিইপি) ঘোষণা দিয়েছে ভারত সরকার। কিন্তু ঘোষিত স্কিমটি ঘিরে এখনো যেসব স্পষ্টতা রয়েছে, তা দূর করা জরুরি।

মানু কুমার জৈনের মতে, আরো সরকারি প্রণোদনা পেলে দ্রুত রফতানি বাড়িয়ে তুলতে সক্ষম হবে শাওমি। তিনি বলেন, প্রতি সেকেন্ডে তিনটি স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা রয়েছে শাওমির। বর্তমানে আমরা শতভাগ সক্ষমতা নিয়ে কাজ করছি। একই সঙ্গে আমাদের পণ্যগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষমতা ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে।

উল্লেখ্য, বর্তমানে তাইওয়ানের বহুজাতিক ইলেকট্রনিকস কোম্পানি ফক্সকন ও সিঙ্গাপুরভিত্তিক ফ্লেক্সের সঙ্গে অংশীদারিত্বে ভারতে শাওমির সাতটি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে। এর মধ্যে চারটি কারখানা অন্ধ্রপ্রদেশে, দুটি তামিলনাড়ুতে ও একটি নয়ডায়। ভারতের বাজারে বিক্রি হওয়া ৯৯ শতাংশের বেশি স্মার্টফোন স্থানীয়ভাবেই উৎপাদন করা হয়। এসব কারখানায় ২৫ হাজারের বেশি মানুষ কর্মরত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনকেই বানিয়ে নিন ডাম্বফোন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনকেই বানিয়ে নিন ডাম্বফোন

স্যামসাংয়ের সঙ্গে নকিয়ার পেটেন্ট চুক্তি
নির্বাচিত

স্যামসাংয়ের সঙ্গে নকিয়ার পেটেন্ট চুক্তি

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চিন্তা করছে জাপান
অটোমোবাইল

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চিন্তা করছে জাপান

নকিয়া ২৬৬০ ফ্লিপ আসছে নতুন রূপে
নির্বাচিত

নকিয়া ২৬৬০ ফ্লিপ আসছে নতুন রূপে

মটোরোলার স্মার্টফোন ও একসেসরিজ পাওয়া যাবে পিকাবুতে
ই-কমার্স

মটোরোলার স্মার্টফোন ও একসেসরিজ পাওয়া যাবে পিকাবুতে

১০০ শতাংশ ক্যাশব্যাকে কেনা যাবে প্রিমো এস৭ প্রো
নির্বাচিত

১০০ শতাংশ ক্যাশব্যাকে কেনা যাবে প্রিমো এস৭ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 December 2019

ভারতকে আরো রফতানিবান্ধব হতে হবে : মানু কুমার জৈন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix