Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুইটার ব্যবহারকারীরা সাবধান!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Friday, 27 December 2019
টুইটার ব্যবহারকারীরা সাবধান!
Share on FacebookShare on Twitter

২০১৯ সালের পুরোটাই প্লাটফর্মের নিরাপত্তা ত্রুটি (বাগ) সারাইয়ে ব্যস্ত সময় পার করেছে টুইটার। রাজনীতিবিদ, খেলোয়াড় ও সেলিব্রিটিদের কাছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটির বড় কয়েকটি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সাইটটির বিপুলসংখ্যক ব্যবহারকারীর আরো একটি তথ্য ফাঁসের ঘটনা সামনে এসেছে। ইব্রাহিম বালিক নামে এক নিরাপত্তা গবেষকের দাবি, টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপের ত্রুটির কারণে ১ কোটি ৭০ লাখ অ্যাকাউন্টের ফোন নম্বর পেয়েছেন তিনি। এসব নম্বর প্রকৃত টুইটার অ্যাকাউন্টে থাকা নম্বরের সঙ্গে মেলানো সম্ভব হয়েছে। এর মধ্যে বৈশ্বিক রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তার নম্বর রয়েছে।

নিরাপত্তা গবেষক ইব্রাহিম বালিক জানান, শুধু টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা গেছে। টুইটার অ্যান্ড্রয়েড অ্যাপের কন্টাক্টস আপলোড ফিচার ব্যবহার করে বিপুলসংখ্যক টুইটার ব্যবহারকারীর মোবাইল ফোন নম্বর বের করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ব্যবহারকারীরা যখন ফোন নম্বর আপলোড করেন, তখন টুইটার প্রাসঙ্গিক বা মিলে যাওয়া ব্যবহারকারীদের তথ্য সামনে নিয়ে আসে। এ প্রক্রিয়ায় যেসব গ্রাহকের তথ্য বের করা সম্ভব হয়েছে, তার বেশির ভাগই ইসরায়েল, তুরস্ক, ইরান, গ্রিস, আর্মেনিয়া, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দেশের নাগরিক আছেন।

ইব্রাহিম বালিকের দাবি, টুইটার ব্যবহারকারীদের একযোগে ক্রমানুসারে মোবাইল ফোন নম্বর আপলোড করার অনুমতি দেয় না। যে কারণে তিনি প্রায় দুই বিলিয়ন ফোন নম্বর নিজের খুশিমতো সৃষ্টি করেন এবং পরে এলোমেলো ক্রমে সেগুলো সাজিয়েছিলেন। তারপর মোবাইল ফোন নম্বরের তালিকা অ্যান্ড্রয়েড অ্যাপের ত্রুটি কাজে লাগিয়ে টুইটারে আপলোড করেছিলেন। এরপর নিজের সৃষ্টি করা নম্বরগুলোর সঙ্গে টুইটার ব্যবহারকারীদের সাদৃশ্যপূর্ণ নম্বর বের করে আনতে সক্ষম হন।

প্রতিবেদন অনুযায়ী, টানা দুই মাস ধরে ভুক্তভোগী টুইটার ব্যবহারকারীদের সরাসরি সতর্ক করে আসছিলেন ইব্রাহিম বালিক। এ বিষয়ে জানার পর ২০ ডিসেম্বর তার উদ্যোগ বন্ধ করেছে টুইটার। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা টুইটার ব্যবহারকারীদের সতর্ক করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছিলেন এ নিরাপত্তা গবেষক। এখন এ ইস্যু সমাধানে কাজ করছে টুইটার কর্তৃপক্ষ। তবে টুইটারের ওয়েবভিত্তিক আপলোড ফিচারে এ ত্রুটি নেই বলেও নিশ্চিত করেছেন ইব্রাহিম বালিক।

গত সপ্তাহে টুইটারের এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপ হালনাগাদ করে নেয়ার আহ্বান জানানো হয়েছিল। টুইটার জানায়, সাইবার অপরাধীরা টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে ভাইরাসযুক্ত কোড প্রবেশ করিয়েছেন। যে কারণে বিশ্বব্যাপী টুইটারের অসংখ্য অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারী ঝুঁকিতে রয়েছেন। ইব্রাহিম বালিকের এ অনুসন্ধানের সঙ্গে টুইটারের বিবৃতির কোনো যোগসূত্র আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বালিক যে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে, তা টুইটারের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপে সারানো হয়েছে কিনা, সেটাও নিশ্চিত নয়।

টুইটার কর্তৃপক্ষ চলতি বছরের শুরুর দিকে নিজেরাই একটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেছিল। এ ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন বিভাগের রাজস্বে নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া গত জুনে টুইটারের একটি বড় নিরাপত্তা ত্রুটি প্রকাশ পায়। ওই ত্রুটির কারণে কোনো টুইটার ব্যবহারকারী কাউকে আনফলো করতে শুরু করলে টুইটারের পক্ষ থেকে আনফলো করা ব্যক্তির কাছে মুহূর্তে মুহূর্তে নোটিফিকেশন পাঠানো হয়েছিল, যা ছিল টুইটারের ব্যবসায় নীতির পরিপন্থী। এ ত্রুটির কারণে অনেকে বিপত্তিতে পড়েছিলেন। পরে ত্রুটি সারাই করেছিল টুইটার কর্তৃপক্ষ।

টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপের কন্টাক্টস আপলোড ফিচারের ত্রুটির কারণে কোনো ব্যবহারকারীর তথ্য তৃতীয় কোনো পক্ষের হাতে পৌঁছেছে কিনা, তা নিশ্চিত করা হয়নি।

জানা যায়, ২০১৩ সালে অ্যাপলের ডেভেলপার সেন্টারের একটি নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে পরিচিতি পান ইব্রাহিম বালিক। এরপর তিনি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবার নিরাপত্তা ত্রুটি শনাক্তে কাজ করে আসছেন।

টুইটারের এক মুখপাত্র জানান, নিরাপত্তা বিষয়ে যেকোনো ধরনের অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অ্যান্ড্রয়েড অ্যাপের নিরাপত্তা ত্রুটি নিয়ে তারা কাজ করছেন। এ ঘটনায় টুইটার ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুবই কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৩ নভেম্বর আসছে অপোর রেনো ১১, যেসব ফিচার আছে
নির্বাচিত

২৩ নভেম্বর আসছে অপোর রেনো ১১, যেসব ফিচার আছে

শাওমি আনল নতুন স্মার্টওয়াচ
কিভাবে করবেন

হ্যাকার থেকে স্মার্টওয়াচ রক্ষা করবেন যেভাবে

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
প্রযুক্তি পরামর্শ

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটনের সচেতনতামূলক কর্মসূচি
প্রযুক্তি বাজার

ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটনের সচেতনতামূলক কর্মসূচি

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 December 2019

টুইটার ব্যবহারকারীরা সাবধান!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix