Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপনে চীনে পাঠাচ্ছে শাওমি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ মে ২০২০
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমির বিরুদ্ধে গ্রাহকের সম্মতি ছাড়াই তার ফোনের ব্রাউজিং ডেটা সংগ্রহ করে চীনে পাঠানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি ইন্টারনেট সুরক্ষা গবেষক গাবি সার্লিগ ও অ্যান্ড্রু টিয়ের্নি শাওমির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন।

তাদের অভিযোগ, চীনা এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গ্রাহকদের ব্রাউজিং ডেটা চীনে আলিবাবার সার্ভারে পাঠাচ্ছে।

বিষয়টি নিয়ে ফোর্বস ম্যাগাজিনেও রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

ওই দুই ইন্টারনেট সুরক্ষা গবেষকের দাবি, স্মার্টফোনে থাকা ওয়েব ব্রাউজারের তথ্যের পাশাপাশি ‘ইনকগনিটো’ মোডের ব্রাউজিং ডেটাও চীনে পাঠাচ্ছে শাওমি।

সার্লিগ ও টিয়ের্নির অভিযোগ, রাশিয়া ও সিঙ্গাপুরের সার্ভারে এসব তথ্য পাচার করা হচ্ছে। শুধু ব্রাউজিং ডেটাই নয়, স্মার্টফোনে কোন ফোল্ডারে কোন তথ্য রয়েছে বা সেটি কখন খোলা হচ্ছে, সেই তথ্যও পাচার করা হচ্ছে।

তাদের দাবি, গুগল প্লে স্টোর থেকে শাওমি ব্রাউজার ডাউনলোড করলেও এ সমস্যা থেকেই যাচ্ছে।

সার্লিগ ও টিয়ের্নির অভিযোগ, প্লে স্টোর থেকে প্রায় ১.৫ কোটি বার এই ব্রাউজার ডাউনলোড করা হয়েছে।

তবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে শাওমি। বেজিংয়ের এই প্রতিষ্ঠান জানিয়েছে, গ্রাহকের পরিচয় গোপন রেখে ব্রাউজিং ডেটা সংগ্রহ করা হয় ঠিকই; কিন্তু এই ডেটা অন্য সংস্থার সঙ্গে শেয়ার করা হয় না।

শাওমির গোপনীয়তা নীতিমালার বিষয়ে ফোর্বসের সাম্প্রতিক নিবন্ধটি পর্যালোচনা করে এক ব্লগ পোষ্টে জানিয়েছে, শাওমি বিশ্বাস করে যে ফোর্বসের রিপোর্টিংটি কিছু তথ্যের ভুল উপস্থাপনা করেছে। শাওমি ব্যবহারকারীর গোপনীয়তা এবং সুরক্ষা বিষয়ক নীতিমালাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। শাওমি যে দেশ ও অঞ্চলগুলিতে ব্যবসা পরিচালনা করে সেগুলিতে কঠোরভাবে এই নীতিমালা অনুসরণ করছে এবং ব্যবহারকারীর গোপনীয়তা অত্র দেশের বা অঞ্চলের সুরক্ষা আইন এবং নিয়মগুলির সাথে সম্পূর্ণরূপে মেনে চলছে।

এর আলোকে শাওমি কিছু ব্যাখাও দিয়েছে। বিশ্বব্যাপী বাজারে শাওমি আনুষ্ঠানিকভাবে সর্বোত্তম সম্ভাব্য ব্যবহারকারীর অভিজ্ঞতা দেওয়ার জন্য, অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সামঞ্জস্যতা বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার বাধ্যবাধকতা গ্রহণের জন্য, সমস্ত সংগৃহীত ডেটা ব্যবহারের ভিত্তিতে অনুমতি এবং সম্মতি আমাদের ব্যবহারকারীদের দ্বারা স্পষ্টভাবে গ্রহণ করছে। শাওমি কতৃপক্ষ নিশ্চিত করেছে যে, পুরো প্রক্রিয়াটি বেনামে এনক্রিপ্ট করা হয়েছে। সমন্বিত ব্যবহারের এই ডেটা সংগ্রহ শুধুমাত্র অভ্যন্তরীণ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এবং শাওমি এই ডেটার কোনওটির সাথে ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য কোনও তথ্যকে লিঙ্ক করে না। এটি ব্যবহারকারীর গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা যেমন নিশ্চিত করে তেমনি সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। এটি বিশ্বজুড়ে ইন্টারনেট সংস্থাগুলি দ্বারা গৃহীত একটি সাধারণ সমাধান।

শাওমি এমন একটি পাবলিক ক্লাউড অবকাঠামোতে তথ্য হোস্ট করে যা এই ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। শাওমির বিদেশী পরিসেবা এবং ব্যবহারকারীদের সমস্ত তথ্য বিদেশের বিভিন্ন সার্ভারগুলিতে জমা থাকে এবং সেখানকার স্থানীয় ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষা আইন এবং বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়।
শাওমি এই (https://blog.mi.com/en/2020/05/02/live-post-evidence-and-statement-in-response-to-media-coverage-on-our-privacy-policy/) ব্লগ পোস্টের লিঙ্কটিতে কারিগরি ব্যাখাসহ অবস্থান বিশদভাবে তুলে ধরেছে।

সূত্র : ডেইলি মেইল, ফোর্বস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে
নির্বাচিত

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে

কোনো অ্যাকাউন্ট ছাড়াই মোবাইলে লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

কোনো অ্যাকাউন্ট ছাড়াই মোবাইলে লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক

তিন গুণ বাড়বে ড্রোন বাজার
প্রযুক্তি সংবাদ

তিন গুণ বাড়বে ড্রোন বাজার

ইউএসবি-সি কেবল ব্যবহারে সতর্ক করবে ক্রোমবুক
প্রযুক্তি সংবাদ

ক্রোমবুকের ফটোজে যুক্ত হচ্ছে নতুন দুই ফিচার

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে বিভ্রাট: হঠাৎ অকেজো ‘টাইমলাইন’ ফিচার, ব্যবহারকারীরা উদ্বিগ্ন

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে
নির্বাচিত

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ মে ২০২০

গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপনে চীনে পাঠাচ্ছে শাওমি!

Techzoom.TV |
TechzoomTV