Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জানুয়ারিতে ‘অ্যাডা লাভলেস’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Saturday, 28 December 2019
জানুয়ারিতে ‘অ্যাডা লাভলেস’ উদযাপন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আগামী ২ এবং ৩ জানুয়ারি ‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২০’ আয়োজন করতে যাচ্ছে। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে।

তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন নারী শিক্ষার্থীদের সংযুক্ত করা হবে এই আয়োজনে। এতে অংশ নেবেন সারা দেশের প্রায় পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী। তাদের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তিতে প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্ব।

দুই দিনব্যাপী এ উৎসবে থাকছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা, চাকরি মেলা, সেমিনার, কর্মশালা ইত্যাদি। আয়োজনের মূল উৎসব ২ জানুয়ারি শুরু হলেও ঢাকার বাইরে থেকে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং পোস্টার প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীরা যোগ দেবেন ১ জানুয়ারি সকালেই। তাদের জন্য থাকছে একটি রেসিডেন্সিয়াল ক্যাম্প।

প্রোগ্রামিং ও পোস্টার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চাকরি মেলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), উইডেভস, ক্রিয়েটিভ আইটি, দোহাটেক, ডি.নেট, স্কাইলার্ক সফট লিমিটেড, অন্যরকম গ্রুপ, ওয়ার্কস্টেশন ১০১, ইন্ট্রারেক্টিভ আর্টইফেক্ট, বিটেকনোলজি সহ আরো অনেক স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেয়ার সুযোগ থাকবে। গবেষণায় ক্যারিয়ার গড়তে কী লাগবে, অনার্সের শেষে বিদেশে পড়তে যেতে কি করতে হবে, নিজের একটি প্রতিষ্ঠান কিভাবে তৈরি করা যাবে এ সকল বিষয় নিয়ে থাকবে সেশন এবং সেমিনার। থাকবে মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং বিষয়ক কর্মশালা।

সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন সেশনে উপস্থিত থাকবেন- যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফাহমিদা নিলুফার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার তানজিলা ফারাহ, মার্কস অ্যান্ড স্পেন্সার (বাংলাদেশ এবং মায়ানমার) এর কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট এর পিএইচডি স্টুডেন্ট ইন কম্পিউটার সায়েন্স তামান্না মোতাহার, ইউনিভার্সিটি অব রচেষ্টার এর পিএইচডি স্টুডেন্ট মোহাম্মদ রাফায়েত আলি, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সেউতি সবুর প্রমুখ। এছাড়াও তথ্যপ্রযুক্তিতে অবদান রেখেছেন এমন ১০ জন নারী ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে এ উৎসবে।

উৎসবের বিস্তারিত জানা যাবে http://alc.bdosn.org সাইটে। থাকছে উৎসবের ভেন্যুতে রেজিস্ট্রেশনের সুযোগ। এই আয়োজনের সাথে রয়েছে- ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি), ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, হার স্টোরি, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ওয়ালেটমিক্স, প্রোগ্রামিং প্ল্যাটফর্ম টফ ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে
নির্বাচিত

সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
প্রযুক্তি সংবাদ

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক

আক্রান্তের ঝুঁকি কমাবে করোনা ট্রেসিং অ্যাপ : পলক
প্রযুক্তি সংবাদ

আক্রান্তের ঝুঁকি কমাবে করোনা ট্রেসিং অ্যাপ : পলক

২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল মারুতি-সুজুকি
অটোমোবাইল

২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল মারুতি-সুজুকি

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ
প্রযুক্তি সংবাদ

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ

বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

Dazzle এর বসুন্ধরা শপিং মল ব্রাঞ্চ থেকে কেনা...

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 December 2019

জানুয়ারিতে ‘অ্যাডা লাভলেস’ উদযাপন

Techzoom.TV |
TechzoomTV