Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ হবে অ্যামোলেড ডিসপ্লের প্রবৃদ্ধির বছর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
২০২০ হবে অ্যামোলেড ডিসপ্লের প্রবৃদ্ধির বছর
Share on FacebookShare on Twitter

আসন্ন ২০২০ সালে অ্যামোলেড ডিসপ্লের বাজার ব্যাপকভাবে বাড়তে পারে। এক গবেষণা বলছে, আগামী বছর এ প্রযুক্তির ডিসপ্লে প্যানেলবিশিষ্ট স্মার্টফোন বিক্রি হবে ৬০ কোটি ইউনিট। সে হিসেবে বছরভিত্তিক প্রবৃদ্ধি হতে পারে ৪৬ শতাংশ। মূলত অপো, শাওমির মতো চীনা ব্র্যান্ডগুলোর মধ্যম সারির ডিভাইসগুলোতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার বৃদ্ধি এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। খবর কাউন্টার পয়েন্ট রিসার্চ।

কাউন্টার পয়েন্টের ‘ডিসপ্লে মার্কেট আউটলুক’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ডিসপ্লে কোয়ালিটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি বছর স্মার্টফোনের ডিসপ্লে প্রযুক্তির দিকে ক্রেতাদের বিশেষ নজর ছিল। নতুন ক্রেতা অথবা পুরনোটি বাদ দিয়ে নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে বর্তমানে ডিসপ্লে প্রযুক্তি বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, হুয়াওয়ে, ভিভো, অপো, রিয়ালমি ও শাওমির মতো চীনা ব্র্যান্ডগুলো বাজার ধরতে পণ্যের বৈচিত্র্য আনতে মরিয়া। এ লক্ষ্যেই এসব কোম্পানি তাদের মধ্যম সারির ডিভাইসগুলোতে আগামী বছর অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে। ফলে অ্যামোলেড প্যানেলের আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রবৃদ্ধি ঘটবে।

কাউন্টার পয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, উল্লেখযোগ্য কিছু কোম্পানি তাদের ডিভাইসের ডিসপ্লেতে নতুন উদ্ভাবন যুক্ত করার চেষ্টা করছে। স্ক্রিন টু বডি রেশিও কমানো, রিফ্রেশ রেট বাড়ানো, ডিসপ্লের আকৃতি পরিবর্তন যেমন, ভাঁজযোগ্য অথবা আরো উন্নত ও আনকোরা উদ্ভাবন যেমন, ছোট নচ, পাঞ্চহোল ক্যামেরা, পপ আপ ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইমেজ সেন্সর—এসব যুক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, এসব উদ্ভাবনের প্রতি আগ্রহের কারণে অ্যামোলেড ডিসপ্লের ব্যবহার বাড়বে। কারণ এসব কাঙ্ক্ষিত প্রযুক্তির জন্য অ্যামোলেড ডিসপ্লে সবচেয়ে উপযুক্ত। তাছাড়া এ ডিসপ্লের ইমেজ কোয়ালিটি, কম বিদ্যুৎ খরচ এবং নমনীয়তাসহ আরো বেশকিছু বৈশিষ্ট্য বিদ্যমান অন্যান্য ডিসপ্লে প্রযুক্তিতে নেই। এ কারণেই আমাদের বিশ্বাস, চীনা ব্র্যান্ডগুলোতে অ্যামোলেডভিত্তিক স্মার্টফোনের চাহিদা অত্যন্ত বেশি থাকবে। বিশেষ করে তাদের মধ্যম সারির ডিভাইসে এটি অনন্য ফিচার হিসেবে যুক্ত হতে পারে।

তবে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর অ্যামোলেড ডিসপ্লের প্রতি আকর্ষণ থাকলেও বিদ্যমান এলসিডি ও ওএলইডি প্রযুক্তি থেকে অনেকের স্থানান্তর প্রক্রিয়াটি একটু সময়সাপেক্ষ হতে পারে।

ওএলইডি প্যানেলের বাজারের প্রায় ৯০ শতাংশ স্যামসাংয়ের দখলে। কাউন্টার পয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জিন পার্ক বলেন, অ্যামোলেড প্যানেল উৎপাদন ও বিক্রির দিক থেকে স্যামসাং এখনো শীর্ষে। চলতি বছর অ্যামোলেডভিত্তিক স্মার্টফোনের ৪৫ শতাংশই বিক্রি করেছে স্যামসাং। এর পরই আছে অ্যাপল, ১৬ শতাংশ। এক্ষেত্রে অপোর অংশীদারিত্ব ১১ শতাংশ। তাছাড়া শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো চলতি বছর উন্মোচিত সব ফ্ল্যাগশিপেই অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে।

তবে হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমি তাদের মধ্যম সারির (৩০০-৫০০ ডলার মূল্যের) ডিভাইসগুলোতে ওএলইডি প্যানেল ব্যবহার করছে। এসব কোম্পানি পণ্যের বৈচিত্র্য আনতে আগামী বছর অ্যামোলেড ডিসপ্লে বিশিষ্ট ডিভাইস আনবে। বিশ্লেষকরা মনে করছেন, ২০২০ সালে তারা ২০০ ডলার দামের ডিভাইসেও এ প্রযুক্তির ডিসপ্লে দেবে। অ্যাপলও এখনো ওএলইডি ব্যবহার করে। ফলে আগামী বছর তারাও নতুন প্রযুক্তিতে যাবে।

তবে বিওই, তিয়ানমা, সিএসওটির মতো ব্র্যান্ডগুলো এখনো এলসিডির ওপর নির্ভরশীল এবং তাদের দ্রুত ব্যাপকভিত্তিক অ্যামোলেড প্রযুক্তি গ্রহণ করা সম্ভব হবে না।

অন্যান্য ডিভাইসের মধ্যে পরিধানযোগ্য ডিভাইসেও অ্যামোলেড প্যানেল ব্যবহার বাড়বে, তবে বিদ্যমান ওএলইডি ডিসপ্লে থেকে এখনই সরে যাওয়া কঠিন হবে টিভি কোম্পানিগুলোর।

২০০ ডলারের মধ্যে দাম এমন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো এলসিডি প্যানেল ব্যবহার অব্যাহত রাখবে। ফলে ২০২০ সাল অ্যামোলেড ডিসপ্লের জন্য প্রবৃদ্ধির বছর হলেও প্যানেল মার্কেটে অন্যদের অবস্থানও উল্লেখযোগ্যভাবেই থাকবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
নির্বাচিত

হুয়াওয়েকে পেছনে ফেলল শাওমি

৫জি ও ৬জি প্রশিক্ষণে চীনে যাচ্ছেন বিটিআরসির দুই কর্মকর্তা
টেলিকম

৫জি ও ৬জি প্রশিক্ষণে চীনে যাচ্ছেন বিটিআরসির দুই কর্মকর্তা

“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট” বাৎসরিক ইভেন্ট হিসেবে প্রতিবছর আয়োজন করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট” বাৎসরিক ইভেন্ট হিসেবে প্রতিবছর আয়োজন করা হবে: পলক

অবৈধ ফোন বন্ধ হচ্ছে না – সুবিধা পাচ্ছে কারা?
প্রযুক্তি সংবাদ

অপরাধীর অদৃশ্য হাত ভাঙতে অবৈধ মোবাইল ফোন বন্ধের বিকল্প নেই

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix