Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 23 May 2019
হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা
Share on FacebookShare on Twitter

টেক জায়ান্ট হুয়াওয়েকে ব্যাপক সমর্থন দিতে একাত্ম হচ্ছেন চীনা সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, তারা অ্যাপলের পণ্য বয়কট করে এখন থেকে হুয়াওয়ের পণ্য কিনবেন। হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই মার্কিন পণ্যের বিরুদ্ধে আওয়াজ তুলছেন চীনের দেশপ্রেমিক ভোক্তারা।

চীনের সঙ্গে অব্যাহত বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে হুয়াওয়েকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। হুয়াওয়ের যেকোনো যন্ত্রাংশ ও স্মার্টফোন বিক্রি করতে চাইলে সেই মার্কিন প্রতিষ্ঠানকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এ পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ব্যবসা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন টেক জায়ান্ট গুগল জানিয়েছে, তারা হুয়াওয়ের সঙ্গে কিছু ব্যবসা স্থগিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিছু বিধিনিষেধ আরোপের সময় পেছানোর ঘোষণা দিয়েছে। আর এর ফলে গুগলসহ অন্য মার্কিন প্রতিষ্ঠানগুলো আগামী ৯০ দিন হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে।

এ পরিস্থিতিতে চীনের সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা হুয়াওয়ের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছেন। চীনা মাইক্রো ব্লগিং সাইট উইবোতে একটি হ্যাশট্যাগের মাধ্যমে জানানো হয়েছে, ‘হুয়াওয়েকে চিপের ক্ষেত্রে মার্কিন সাপ্লাই চেইনের ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই।’ হ্যাশট্যাগটি প্রায় পাঁচ কোটিবার দেখা হয়েছে। উইবোতে অনেকেই অ্যাপলের পরিবর্তে হুয়াওয়ের ডিভাইস কেনার ঘোষণা দিয়েছেন।

চীনে অ্যাপলবিরোধী মনোভাব কতটা বিস্তৃত, তা স্পষ্ট নয়। তবে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, অনলাইনের বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেয়ার কিছু নেই। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান মা বলেন, এটা ঠিক যে সাম্প্রতিক ঘটনাবলি কেন্দ্র করে জাতীয়তাবাদী মনোভাব চাঙ্গা হচ্ছে এবং এর ফলে যদি অ্যাপল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তাতে আমি অবাক হব না। কিন্তু চীনের অনেক ব্যবহারকারীর কাছে এখনো অ্যাপলের পণ্য ও মান উচ্চ অবস্থানেই রয়েছে। তিনি বলেন, আমরা যেন অনলাইনে কিছু বাকপটু ব্যক্তির সমালোচনার ওপর ভিত্তি করে বিষয়গুলোকে অতি সাধারণীকরণ না করি।

যদিও তথ্য-উপাত্ত বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় চীনে ৩০ শতাংশ কম আইফোন সরবরাহ করেছে অ্যাপল। চীনে কোম্পানিটির বাজার অংশীদারিত্ব ১০ দশমিক ২ থেকে ৭ দশমিক ৪ শতাংশে নেমেছে।

তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণদের উদ্দেশে আজহারীর আবেগঘন ফেসবুক স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

তরুণদের উদ্দেশে আজহারীর আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

দেশে হুয়াওয়ের চতুর্থ আইসিটি অ্যাকাডেমি যবিপ্রবিতে
প্রযুক্তি সংবাদ

দেশে হুয়াওয়ের চতুর্থ আইসিটি অ্যাকাডেমি যবিপ্রবিতে

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়
নির্বাচিত

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়

বাংলাদেশে ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ–২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলো প্রাইম ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ–২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলো প্রাইম ব্যাংক

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ
প্রযুক্তি সংবাদ

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

ভারতে হুয়াওয়ের কার্যালয়ে তল্লাশি

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 May 2019

হুয়াওয়ের পাশে চীনা নেটিজেনরা

Techzoom.TV |
TechzoomTV