Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাই-এন্ডে ওয়ালটনের সেরা ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 January 2020
নচ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির ওয়ালটনের নতুন ফোন
Share on FacebookShare on Twitter

নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। দেশেই নিজস্ব কারখানায় স্মার্টফোন তৈরি করছে ওয়ালটন।

বিগত বছরগুলোর ন্যয় এ বছরও স্মার্টফোনপ্রেমীদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নানা মডেলের ও নানা ফিচারের ভরপুর সব নতুন স্মার্টফোন।

এ বছরে ওয়ালটনের প্রথম স্মার্টফোন ‘প্রিমো আরএক্সফাইভ’, এরপর গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে বছরজুড়ে স্মার্টফোনে এনে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে প্রযুক্তিপণ্যের বাংলাদেশি মাল্টিন্যাশনাল এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে থেকে সেরা স্মার্টফোন নিয়ে এ প্রতিবেদন।

প্রিমো আরসিক্স ম্যাক্স : নচ সুবিধার বড় ডিসপ্লের স্মার্টফোন এটি। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টা কোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। আর সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ৮.৫ মিমি স্লিম হ্যান্ডসেটটি ৪জি নেটওয়ার্ক সাপোর্ট সুবিধাসম্পন্ন। মাত্র ১০,৯৯৯ টাকা মূল্যের জনপ্রিয় এই ফোনটি আগস্ট মাসে বাজারে নিয়ে আসে ওয়ালটন।

প্রিমো আরএক্সসেভেন : সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরার স্মার্টফোন এটি। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটি অক্টোবরে বাজারে নিয়ে আসে ওয়ালটন। মাত্র ১৩,৯৯৯ টাকা মূল্যের এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির ১৯:৯ রেশিওর ওয়াটারড্রপ ডিসপ্লে। ফুল এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চালিত প্রিমো আরএক্সসেভেন ফোনে ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেয় উজ্জ্বল ছবি। আর ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। সেলফির জন্য সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার এবং ফ্রন্ট উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যায়। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। আর ফোনের পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, মালি-জি৭১ এমপি২ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, যা ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। ৪জি প্রযুক্তির এই ফোনে আরো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রিমো এসসেভেন: এ বছরে ওয়ালটনের তৈরি প্রথম নচ ডিসপ্লের স্মার্টফোন এটি। পাশাপাশি এটি ট্রিপল রিয়ার ক্যামেরার স্মার্টফোন। ফলে জুলাই মাসে ফোনটি প্রি-অর্ডারেই ব্যাপক সাড়া ফেলে। বাজারে আসে আগস্টে। প্রিমো এসসেভেন ফোনে ব্যবহৃত হয়েছে ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে অত্যন্ত স্লিম (১২ ন্যানোমিটার) ৬৪ বিটের ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। দুর্দান্ত ছবি তোলার জন্য ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। এর ১২ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স৪৮৬ সেন্সর, এতে অল্প আলোতে চমৎকার ছবি তোলা যায়। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ১২০ ডিগ্রি সুপার ওয়াইড-অ্যাঙ্গেলে ছবি ধারণের সুবিধাসম্পন্ন। ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরায় রয়েছে ডেপথ সেন্সর, যা দেয় পোর্ট্রেট মোডে অসাধারণ ছবি তোলার সুবিধা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যায়। ৮.২ মিমি স্লিম হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি। এতসব সুবিধাসম্পন্ন প্রিমো এসসেভেন-এর মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার না করে পশ্চাদপদতা অতিক্রম করা সম্ভব নয়: মোস্তাফা জব্বার

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এবার নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ

সব ডিভাইসে ইউএসবি-সি চার্জার আনার প্রস্তাব ইইউর
প্রযুক্তি সংবাদ

সব ডিভাইসে ইউএসবি-সি চার্জার আনার প্রস্তাব ইইউর

ইন্টারনেট-মোবাইল ব্যবহারকারী শিক্ষার্থী ৬১.৪ শতাংশ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট-মোবাইল ব্যবহারকারী শিক্ষার্থী ৬১.৪ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2020

হাই-এন্ডে ওয়ালটনের সেরা ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix