Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 7 January 2020
সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?
Share on FacebookShare on Twitter

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। মার্কিন বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডকে ঘিরে সাম্প্রতিক তিক্ততার সূচনা। এ ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলকে বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আবার অনেকের মতে, এ হত্যার মধ্য দিয়ে সূচনা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। অর্থনৈতিকভাবে চাপে থাকা ইরান ও যুক্তরাষ্ট্র প্রচলিত যুদ্ধে জড়াবে কিনা, সেটা সময়ই বলে দেবে। তবে দেশ দুটি সাইবার যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে। স্বাভাবিকভাবে অভিযোগের আঙুল উঠেছে তেহরানের দিকে।

কাসেম সোলাইমানি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে সোলাইমানির গাড়িবহরে রকেট হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলায় নিহত হন ইরানি এ তারকা জেনারেলসহ কয়েকজন। হত্যাকাণ্ডের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়েছে তেহরান। সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রও।

সোলাইমানির হত্যাকাণ্ডের পর শনিবার অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই যুক্তরাষ্ট্রের ওপর প্রথম আঘাত আসে। বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়। অন্যদিকে মার্কিন মুলুকে কয়েকটি সরকারি ওয়েবসাইটের দখল নিয়ে নেয় হ্যাকাররা। আমেরিকার ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি গ্রোগ্রামের ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের বিকৃত ছবি যুক্ত করা হয়। এতে দেখা যায়, ইসলামী রেভল্যুশনারি গার্ডের মুষ্ঠি ট্রাম্পের মুখে আঘাত করছে। এতে রক্তাক্ত হয়েছেন ট্রাম্প। নিচে আরবি, ফারসি ও ইংরেজি ভাষায় শোষিত জনতার উদ্দেশে বার্তা দিয়েছেন হ্যাকাররা।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটিজের সাইবার নিরাপত্তার মুখপাত্র সারা সেনডেক বলেন, সাম্প্রতিক এ সাইবার হামলা ইরান থেকে চালানো হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

কয়েক বছরে ফেসবুক ও টুইটারে এমন অনেক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যেগুলোর কর্মকাণ্ড দেখে মনে হয়েছে ইরান সরকারের হয়ে এসব অ্যাকাউন্ট নিজেদের পরিচয় গোপন রেখে উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট করা হতো। এরই মধ্যে এমন অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।

সাইবার সিকিউরিটি কোম্পানি ফায়ারআইয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক লি ফস্টার বলেন, কয়েক বছর ধরেই ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে অনলাইনে স্পর্শকাতর কর্মকাণ্ড পরিচালনা করছে ইরান। অনলাইনে নিজেদের একটি স্বতন্ত্র নেটওয়ার্ক গড়তে চাইছে দেশটি। এ নেটওয়ার্কের মূল লক্ষ্য হলো ইরানবিরোধী মতাদর্শের ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে (বিশেষত মার্কিন) সাইবার আক্রমণ চালানো।

আটলান্টিক কাউন্সিলের ডিজিটাল ফরেনসিক রিসার্চ ল্যাবের পরিচালক গ্রাহাম ব্রোকি জানান, অনলাইনে ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা কিংবা স্পর্শকাতর কর্মকাণ্ডগুলো সবসময় খুব গোপনে পরিচালিত হয়। সংশ্লিষ্ট অ্যাকাউন্টের আসল পরিচয় বের করা কঠিন। সর্বোচ্চ জানা যাবে, অ্যাকাউন্টটি ইরানের ভেতর নাকি বাইরে থেকে পরিচালিত হচ্ছে। মূলত এর মধ্য দিয়ে বিদেশনীতি বাস্তবায়ন করতে চায় তেহরান। হঠাৎ করে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এসব কর্মকাণ্ড বেড়ে যায়। এর আগে আঘাত এসেছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত, গণমাধ্যম, রাজনৈতিক দল থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থায়ও।

বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে বিরোধে একধাপ এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এর জের ধরে বিরোধ বাড়লেও প্রচলিত যুদ্ধ শুরু করতে উভয় দেশই দ্বিতীয়বার ভাববে। এর প্রধান কারণ সম্ভাব্য অর্থনৈতিক চাপ। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানি অর্থনীতি আগে থেকেই চাপের মুখে রয়েছে। যুদ্ধ বাধলে দেশটি আরো বড় বিপদে পড়তে পারে। ভালো নেই মার্কিন অর্থনীতিও। এ পরিস্থিতিতে দেশটির কংগ্রেস অভিশংসনের মুখে থাকা ট্রাম্পকে নতুন যুদ্ধের অনুমতি দেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়ে যায়। তাই প্রকাশ্য যুদ্ধে না জড়ালেও সাইবার জগতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপ আগামী দিনগুলোয় আলোচনার কেন্দ্রে থাকতে পারে।

সিএনএন, রয়টার্স ও দ্য ইনডিপেনডেন্ট অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন টন কার্গো সক্ষমতার ড্রোন পরীক্ষা চীনে
নির্বাচিত

তিন টন কার্গো সক্ষমতার ড্রোন পরীক্ষা চীনে

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

সিকিউরিটি পেজে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিস করলেন পলক
প্রযুক্তি সংবাদ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিস করলেন পলক

‘পুরনো আর নতুন ফোনের মধ্যে তেমন পার্থক্য নেই’
নির্বাচিত

‘পুরনো আর নতুন ফোনের মধ্যে তেমন পার্থক্য নেই’

‘ওয়ালটন ইনোভেশন করছে, অর্থনীতিতে অবদান রাখছে’
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটন ইনোভেশন করছে, অর্থনীতিতে অবদান রাখছে’

প্রযুক্তিতে অবদান রাখায় সম্মাননা পেলেন টেলিযোগাযোগ মন্ত্রীসহ ১৮ জন
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিতে অবদান রাখায় সম্মাননা পেলেন টেলিযোগাযোগ মন্ত্রীসহ ১৮ জন

Load More

ট্রেন্ডিং টপিক

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2020

সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?

Techzoom.TV |
TechzoomTV