Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 12 January 2020
রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক
Share on FacebookShare on Twitter

রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার নিয়ে সমালোচনার মুখেই ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের বিজ্ঞাপন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নতুন নিয়ম অনুযায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বরা চাইলে তাঁদের বিজ্ঞাপনে মিথ্যা দাবিও করতে পারবেন। ফেসবুকে তাঁরা অর্থ খরচ করে খুশিমতো প্রচার চালাতে পারবেন। অপর দিকে ফেসবুক ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ন্ত্রণের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারী কী ধরনের বিজ্ঞাপন দেখতে চান, তা ঠিক করে নেওয়ার সুযোগ থাকবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বর্তমান বিজ্ঞাপন নীতিমালা গত বছর থেকেই কঠোর সমালোচনার মুখে পড়ে। রাজনীতিবিদদের বিজ্ঞাপনে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারে ছাড় দেওয়ার ঘোষণা আসার পর থেকেই এ সমালোচনার শুরু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এ ধরনের ভুয়া বিজ্ঞাপন কনটেন্ট প্রচার নিতে সরব ডেমোক্র্যাটরা।

ফেসবুক ঘোষণা দিয়েছে, তাদের অ্যাড লাইব্রেরিতে আরও নতুন ফিচার যুক্ত হবে। এতে রাজনীতিবিদেরা কোন বিজ্ঞাপন চালাচ্ছেন, তা দেখা যাবে। কোন বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনদাতা কতজনের কাছে পৌঁছাতে চান, তাও দেখা যাবে। এতে সার্চ ও ফিল্টারিং টুলও থাকবে। এ বছরের প্রথম প্রান্তিকেই এসব ফিচার যুক্ত হবে।

গত বছরের অক্টোবরে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, ‘আমার মনে হয় না কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে রাজনীতিবিদদের বক্তব্য সেন্সর করা ঠিক হবে। রাজনৈতিক বিজ্ঞাপন বাকস্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে স্থানীয় প্রতিযোগী ও উদীয়মান নেতাদের জন্য এটি কার্যকর।

গত সেপ্টেম্বরে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ফেসবুকের যেসব সাধারণ নীতিমালা রয়েছে, তা রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য নয়। তবে বিজ্ঞাপনের বিষয়টি আলাদা। এ ছাড়া বিশ্বে সহিংসতা ছড়ানোর কোনো পোস্ট হলে সেটি ব্যতিক্রম হবে। রাজনীতিবিদদের পোস্ট করা কনটেন্ট সম্পর্কে ফেসবুকের বক্তব্য হচ্ছে, তাঁদের বক্তব্যে ফেসবুক মাথা গলাতে চায় না। এতে তারা রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থাকতে পারবে।

রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো নিয়ে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ফেসবুকের নীতিমালায় ব্যাপক পার্থক্য দেখা যায়। গত অক্টোবরে সমালোচনার পর থেকে টুইটার পুরোপুরি রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। গুগলের পক্ষ থেকেও কঠোর নীতিমালা আরোপের কথা জানানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

তিন দিনে সোয়া লাখ অবৈধ হ্যান্ডসেট বন্ধ করল বিটিআরসি

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

বাংলাদেশকে ৬৬ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার
প্রযুক্তি সংবাদ

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার

নোকিয়ার নতুন ফোন
নির্বাচিত

নোকিয়ার নতুন ফোন

ই-কমার্স দিবস: চলতি বছর হবে দেশি পণ্যে ই-কমার্সের বছর
ই-কমার্স

ই-কমার্স দিবস: চলতি বছর হবে দেশি পণ্যে ই-কমার্সের বছর

আপনার ফেসবুক প্রোফাইল হতে পারে চাকরির বায়োডেটা
প্রযুক্তি সংবাদ

আপনার ফেসবুক প্রোফাইল হতে পারে চাকরির বায়োডেটা

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

তুলনামূলক কম দাম, সহজে স্থাপন করা যায় এবং...

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 January 2020

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV