Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 14 January 2020
ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ) সমালোচনা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তি ব্যক্তিত্ব বিতর্কিত এই আইন নিয়ে উদ্ভূত পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

গত সোমবার (১৩ জানুয়ারি) সত্য নাদেলা যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘বাজফিড’ এর প্রধান সম্পাদক বেন স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, ‘যা হচ্ছে সেটা দুঃখজনক এবং খারাপ, এমনটাই আমি মনে করি। আমার চাওয়া ভবিষ্যতে কোনো বাংলাদেশি শরণার্থী ভারতে গিয়ে বিখ্যাত কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবেন অথবা ইনফোসিসের পরবর্তী সিইও হবেন। এটাই আকাঙ্ক্ষা হওয়া উচিত। আয়নার দিকে তাকিয়ে যদি দেখতে পাই যুক্তরাষ্ট্রে আমার সঙ্গে এটাই হয়েছিল, তাহলে আমার প্রত্যাশা এমনটা ভারতেও ঘটবে।’

সত্য নাদেলার এই মন্তব্য বাজফিডের প্রধান সম্পাদক বেন স্মিথ নিজেই টুইটারে পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন।

এরপরে সত্য নাদেলা মাইক্রোসফট ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টেও এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রতিটি দেশ নিজেদের সীমানা সংজ্ঞায়িত করে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করবে এবং সেই অনুযায়ী অভিবাসন নীতিও নির্ধারণ করবে। এটি গণতান্ত্রিক কাঠামোতে এমন একটি বিষয় যেখানে সরকার ও জনগণ সে সীমানার মধ্যে থেকে তর্ক-বিতর্ক করবে এবং এর সংজ্ঞা খুঁজে বের করবে।

তিনি আরও বলেন, তিনি ভারতীয় ঐতিহ্য ও বহুত্ববাদী সংস্কৃতিতে বড় হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে একজন অভিবাসী হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি এমন এক ভারতবর্ষের প্রত্যাশা করেন যেখানে একজন অভিবাসী একটি সমৃদ্ধ সূচনার সন্ধান করতে পারে অথবা বহুজাতিক কোনো কোম্পানির নেতৃত্ব দিতে পারে। এতে ভারতীয় সমাজের সঙ্গে সঙ্গে তার অর্থনীতিও ব্যাপকভাবে উপকৃত হবে।

মোদী সরকারের নাগরিকত্ব আইনের তীব্র বিরোধী ভারতীয় ইতিহাস বিশারদ রামচন্দ্র গুহ সত্য নাদেলার এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন – মোবাইলেই মিলবে নারী ও শিশু নির্যাতনের জরুরি সহায়তা

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নিপীড়িত হয়ে পালিয়ে আসা অমুসলিমদের নাগরিকত্ব দিতে ভারত আইন সংশোধন করেছে। গত বছরের ১২ ডিসেম্বর প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয় বিলটি। অবশ্য এটি শুরু থেকেই মুসলিমবিরোধী আখ্যা পেয়েছে।

এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সরব। লাখ লাখ মানুষ দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভকেন্দ্রিক এই সহিংসতায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র দূতাবাস
প্রযুক্তি সংবাদ

বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র দূতাবাস

ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প থাকবে না: টেলিযোগাযোগমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প থাকবে না: টেলিযোগাযোগমন্ত্রী

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক
নির্বাচিত

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক

শাওমির যে সকল ডিভাইসে এমআইইউআই ১২ আপডেট পাবেন, দেখুন তালিকা
নির্বাচিত

শাওমির যে সকল ডিভাইসে এমআইইউআই ১২ আপডেট পাবেন, দেখুন তালিকা

৯ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ডেলের দুটি গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

৯ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ডেলের দুটি গেমিং ল্যাপটপ বাজারে

হারমনি ওএস: এক বৈপ্লবিক অপারেটিং সিস্টেমের আগমন
প্রযুক্তি সংবাদ

হারমনি ওএস: এক বৈপ্লবিক অপারেটিং সিস্টেমের আগমন

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 January 2020

ইনফোসিসের পরবর্তী সিইও হোক কোনো বাংলাদেশি, আকাঙ্ক্ষা মাইক্রোসফট সিইও’র

Techzoom.TV |
TechzoomTV