Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বাংলাদেশ মেলায় দেখানো হবে ‘ফাইভ জি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
ডিজিটাল বাংলাদেশ মেলায় দেখানো হবে ‘ফাইভ জি’
Share on FacebookShare on Twitter

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্য সামনে রেখে দেশে প্রথমবারের মত শুরু হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’।

এ মেলাতেই দেশে প্রথমবারের মত পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি বা ‘ফাইভ জি’ প্রযুক্তির বিভিন্ন দিক প্রদর্শন করা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার সকালে তিন দিনের এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়।

বুধবার সেখানে এক সংবাদ সম্মেলনে মেলার খুঁটিনাটি তথ্য তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, “ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণে অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবটিক্স বিগডেটা, ব্লকচেইন এবং ফাইভ জি’র বিস্ময়কর প্রভাব দেশে এই প্রথমবারের প্রদর্শন করা হবে।”

ইতোমধ্যে মুজিববর্ষের ক্ষণগণনা শুরুর বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, “মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ মার্চ। আর ডিজিটাল বাংলাদেশ মেলা হবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মুজিব বর্ষের প্রথম কর্মসূচি। আমরা প্রযুক্তির দিক থেকে বিশ্বের অন্যতম সেরা মেলা করতে চাই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন আইএসপিসহ ৮২টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক কেবলে ফোন লাইন, ইন্টারনেট ও টেলিভিশন সংযোগ), মোবাইল অ্যাপ, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও নতুন ডিজিটাল প্রযুক্তি সেখানে প্রদর্শন করা হবে।

জেডটিই, হুয়াওয়ে, নকিয় ও এরিকসন তাদের ফাইভ জি প্রযুক্তি প্রদর্শন করবে মেলায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবা দেখাবে।

মেলায় ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন থাকবে। www.digitalbangladeshmela.org.bd ওয়েব লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে মেলা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মেলায় প্রবেশমুখেও রেজিস্ট্রেশন করার ব্যবস্থা থাকবে।

মেলার উদ্বোধনী পর্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকার জন্য ১৪টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। তিন দিনে বিভিন্ন সেশনে হবে ১৩টি সেমিনার। সরকারের মন্ত্রী এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বর্তমানের প্রযুক্তি ও আগামী দিনে প্রযুক্তির গন্তব্য নিয়ে সেসব সেশনে কথা বলবেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমরা যত ডিজিটাল হচ্ছি, নিরাপত্তার ঝুঁকি তত বাড়ছে। ইন্টারনেটে নারী ও শিশুর সুরক্ষা বড় প্রশ্ন হয়ে উঠেছে। আমরা মেলায় একটি পুস্তিকা বিনামূল্যে বিতরণ করব। সেখানে এ বিষয়ে সচেতনামূলক নির্দেশনা থাকবে।”

তথ্য-প্রযুক্তি খাতের ব্যবসায়ী জব্বার বলেন, “আমাদের ডেটা সিকিউরিটি সংক্রান্ত আইন নেই। সেদিকে নজর দিতে হবে। যখন ডিজিটাল আইন করা হয়েছিল, তখন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। ডিজিটাল আইনে এটা অন্তর্ভুক্ত করা বা নতুন আইন করা দরকার।”

অন্যদের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর-রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব অ্যাপের এক সমাধান হুয়াওয়ের ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’
নির্বাচিত

সব অ্যাপের এক সমাধান হুয়াওয়ের ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’

একমাস পরই আসছে ফেসবুকের ‘বিটকয়েন’
প্রযুক্তি সংবাদ

একমাস পরই আসছে ফেসবুকের ‘বিটকয়েন’

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের
টেলিকম

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের

ডেস্কটপ কম্পিউটার নিরাপদ রাখার কিছু সাধারণ উপায়
প্রযুক্তি পরামর্শ

ডেস্কটপ কম্পিউটার নিরাপদ রাখার কিছু সাধারণ উপায়

ইন্টারনেট পেয়ে পর্নোগ্রাফিতে আসক্ত আমাজনের আদিবাসী তরুণেরা
নির্বাচিত

ইন্টারনেট পেয়ে পর্নোগ্রাফিতে আসক্ত আমাজনের আদিবাসী তরুণেরা

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
নির্বাচিত

এ বছরও চীনে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে
বিবিধ

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭
প্রযুক্তি সংবাদ

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

এসআরআরসি সনদ পেল আইকুর প্রথম কম্প্যাক্ট গেমিং ট্যাবলেট
প্রযুক্তি সংবাদ

এসআরআরসি সনদ পেল আইকুর প্রথম কম্প্যাক্ট গেমিং ট্যাবলেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
পাঁচমিশালি

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

বিদ্যুৎ বিল কমাতে বর্তমানে সোলার প্যানেলের জনপ্রিয়তা দ্রুত...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

ক্যালিফোর্নিয়ায় বৈশ্বিক ‘রোবোসাব ২০২৬’ প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

ক্যালিফোর্নিয়ায় বৈশ্বিক ‘রোবোসাব ২০২৬’ প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জানুয়ারি ২০২০

ডিজিটাল বাংলাদেশ মেলায় দেখানো হবে ‘ফাইভ জি’

Techzoom.TV |
TechzoomTV