Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয়বারের মতো আসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 January 2020
দ্বিতীয়বারের মতো আসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’
Share on FacebookShare on Twitter

দেশীয় স্টার্টআপগুলোর জন্য ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০’ চূড়ান্ত পর্বে অংশ নিতে শুরু হচ্ছে আঞ্চলিক পর্ব।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ নিয়ে বিস্তারিত জানাতে এক ‘মিট দ্য প্রেস’ এর আয়োজন করা হয়।

সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিতব্য স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দ্বিতীয়বারের মতো দেশীয় স্টার্টআপ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আর সেখানে পুরস্কার হিসেবে পাওয়া যাবে এক মিলিয়ন ডলারের বিনিয়োগ।

ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শামীম আহসান বলেন, আমরা আন্তর্জাতিক প্রচার, আন্তর্জাতিক মেন্টরশিপ ও বিশাল অংকের পুরস্কার পেতে আগ্রহী উদ্ভাবনী সল্যুউশনের স্টার্টআপদেরকে প্রতিযোগিতায় অংশ নিতে জোরালো আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে চূড়ান্ত প্রতিযোগিতায় দেশকে তুলে ধরতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার বলেন, বাংলাদেশের উন্নয়নে যেসব প্রাথমিক ধাপের উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে তাদের সহায়তার মাধ্যমে আইএফসি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে কাজ করছে। স্টার্টআপ খাত থেকে নতুন মেধাকে খুঁজে পেতে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ একটি দারুন সুযোগ। আমরা প্রত্যাশা করি বাংলাদেশি তরুণরা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উন্নয়ন শূন্যতা‌ পূরণে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করবে এবং নতুন বাজার তৈরি করবে। সকল অংশগ্রহণকারীদের প্রতি আমার শুভ কামনা রইলো।

আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ও আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক বলেন, দেশে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সরকার জোরালো ভাবে কাজ করছে ও স্টার্টআপ বাংলাদেশ আইসিটি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই ইভেন্টের ফলে স্টার্টআপরা ইনভেস্টরদের সাথে যোগাযোগের একটা সূত্র পাবে এবং এর ফলে দেশীয় স্টার্টআপরা উৎসাহিত হবে। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ সফলভাবে সম্পন্ন করার জন্য স্টার্টআপ বাংলাদেশ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে আরোউপস্থিত ছিলেনইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, চালডালের সিইও জিয়া আশরাফ এবং টাই ঢাকার সভাপতি রুবাবা দৌলা।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে আগ্রহী প্রতিযোগিরা বাংলাদেশ পর্বে অংশ নিতে পারবে। বাংলাদেশের সেরা ১০ স্টার্টআপগুলো স্থানীয় চূড়ান্ত প্রতিযোগিতায় পিচ করার সুযোগ পাবে। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিযোগিতা। বিজয়ী একটি দল সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসিাসিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আই এফ সি এবং সিলিকন ভ্যালি-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান পেগাসাস টেক ভেঞ্চারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতাটি।

বিশ্বের ১০০ টিরও বেশি দেশ প্রায় ২০ জন ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী বাংলাদেশ ফাইনালে উপস্থিত থাকার মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

৪৬৫টিরও বেশি আঞ্চলিক স্টার্টআপ প্রতিযোগিতার বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সব আঞ্চলিক প্রতিযোগীরা মে মাসে সান-ফ্রান্সিসকোতে আয়োজিত সেমি ফাইনাল এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে দশ লাখ ডলার বিনিয়োগ অর্থ পুরস্কার পেতে লড়বে প্রতিযোগিরা।

আর বাংলাদেশে আঞ্চলিক প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে সিঙ্গাপুর ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ইক্যু্ইটি অ্যাসোসিয়েশন (এসভিসিএ), বাংলাদেশ হাই-টেক পার্ক, স্টার্টআপ বাংলাদেশ, টাই, এন্ট্রপ্রেনারস অর্গানাইজেশন (ইও), আমেরিকান অ্যালুমনি অ্যাসোসিয়েশন, চাকরি খুঁজবো না, চাকরি দিবো। নলেজ পার্টনার হিসেবে বুয়েট মিডিয়া পার্টনার হিসেবে আরটিভি। প্লাটিনাম স্পন্সর ইভ্যালি এবং গোল্ড স্পন্সর চালডাল।

আগ্রহীরা এই প্রতিযোগিতায় অংশ নিতেআবেদন করতে পারবেন এই ঠিকানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান

টিকটকের কুপ্রভাব:  অবাধ ব্যবহারে টিকটক সন্ত্রাস ছড়িয়ে পড়ছে
নির্বাচিত

ব্যবহারকারীদের তথ্যে প্রবেশ করতে পারে টিকটক

১০০টি ব্র্যান্ডশপ নিয়ে গ্রাহকদের আরো কাছে রিয়েলমি
প্রযুক্তি বাজার

১০০টি ব্র্যান্ডশপ নিয়ে গ্রাহকদের আরো কাছে রিয়েলমি

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা
ই-কমার্স

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা

নোবেলের গানে হতাশ দর্শক, ইউটিউবে ডিসলাইকের ঝড়
প্রযুক্তি সংবাদ

নোবেলের গানে হতাশ দর্শক, ইউটিউবে ডিসলাইকের ঝড়

টেলিগ্রামে পাসকি চালু, পাসওয়ার্ড ও কোড ছাড়াই করা যাবে লগইন
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে পাসকি চালু, পাসওয়ার্ড ও কোড ছাড়াই করা যাবে লগইন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 January 2020

দ্বিতীয়বারের মতো আসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix