Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট যেভাবে সর্বনাশ করছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 29 January 2020
অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট যেভাবে সর্বনাশ করছে
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাভাস্টের বিরুদ্ধে গোপনে তথ্য সংগ্রহ করে তা মাইক্রোসফট, গুগলের মতো তৃতীয় পক্ষের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অনুসন্ধানী তদন্তে অ্যাভাস্টের এই অনৈতিক কার্যক্রমের বিষয়টি উঠে আসার পর বিষয়টি স্বীকার করে নিয়েছে অ্যাভাস্ট কর্তৃপক্ষ। এরপর থেকে ব্রাউজারের মাধ্যমে তথ্য সংগ্রহের চর্চা আর করবে না বলে প্রতিশ্রুতিও দিচ্ছে।

বিশ্বজুড়ে উইন্ডোজ, ম্যাক ও মোবাইল ফোন মিলিয়ে ৪৩ কোটি ৫০ লাখ ডিভাইসে অ্যাভাস্ট ইনস্টল করা রয়েছে। ব্রাউজার প্লাগইন ব্যবহার করে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংগ্রহের পর তা বিক্রি করে দেওয়ার কথা প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ড ও পিসি ম্যাগ।

আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে হ্যাকিং থেকে বাঁচতে বা ডিভাইসের তথ্য সুরক্ষার জন্য বিনা মূল্যের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়। এ সুযোগটাই নেয় অ্যাভাস্ট। অনেক স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে তা বিশেষ চুক্তির মাধ্যম বিক্রি করে তারা।

অ্যাভাস্টের বৈশ্বিক প্রধান নির্বাহী অন্দ্রেজ ভাইসেক আইএএনএসকে বলেছেন, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ব্রাউজার স্টোরের মান অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুধু নিরাপত্তা ইঞ্জিনের প্রয়োজন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্রাউজার এক্সটেনশন থেকে তথ্য সংগ্রহ করা বন্ধ হয়েছে।

তদন্তের সময় অ্যাভাস্টের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জাম্পশটের কাছেও স্পর্শকাতর তথ্য পাওয়া যায়। এখন তাদের কাছেও তথ্য দেওয়া বন্ধ করেছে অ্যাভাস্ট।

যেসব ডিভাইসে অ্যাভাস্ট ইনস্টল করা থাকে, সেখান থেকে ব্রাউজার হিস্টোরি সংগ্রহ করে অ্যাভাস্ট এরপর সেসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য উপযোগী করে জাম্পশট বিক্রির জন্য উন্মুক্ত করে। এ তথ্য ইয়েলপ, গুগল, মাইক্রোসফট, ম্যাকিনসে, স্যাফোরার মতো বড় বড় কোম্পানি কিনে নেয়।

ভাইসেক দাবি করেন, জাম্পশট কোনো ব্যক্তিগত তথ্য যেমন ই–মেইল, নাম বা কন্টাক্টের বিস্তারিত জানতে পারে না। তা ছাড়া ব্যবহারকারী এখন চাইলে তথ্য শেয়ার করার বিষয়টি বন্ধ করে দিতে পারেন।

তদন্তে দেখা গেছে, গত বছর তথ্য পেতে একটি প্রতিষ্ঠান জাম্পশটকে ২০ লাখ ডলার পরিশোধ করেছে। এ ছাড়া যাঁরা পরিচয় গোপন করে পর্নো সাইটে যান, তাঁদেরও ট্র্যাক করে রাখার পর সেসব তথ্যও বেশি দামে বিক্রি করা হয়।

ওই তদন্তে দাবি করা হয়েছে, ব্রাউজার থেকে তথ্য সংগ্রহ বন্ধের কথা বলা হলেও এখন অ্যান্টিভাইরাসের মাধ্যমেই সরাসরি তথ্য সংগ্রহ করছে অ্যাভাস্ট। তবে অ্যাভাস্টের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদের বাজারে স্মার্টফোন
নির্বাচিত

করোনায় স্মার্টফোনের ওয়ারেন্টি বাড়ল

ইরাঙ্গেলে শীতের দিনে উষ্ণতা ছড়াচ্ছে পাবজি মোবাইল ‘ফ্রস্ট ফেস্টিভ্যাল’
গেম

ইরাঙ্গেলে শীতের দিনে উষ্ণতা ছড়াচ্ছে পাবজি মোবাইল ‘ফ্রস্ট ফেস্টিভ্যাল’

এবার স্মার্টফোন আনছে কোকাকোলা!
নির্বাচিত

এবার স্মার্টফোন আনছে কোকাকোলা!

টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’ পাবেন যেভাবে
টেলিকম

টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’ পাবেন যেভাবে

বাংলাদেশে সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রো চালু করেছে ফুডপ্যান্ডা
ই-কমার্স

বাংলাদেশে সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রো চালু করেছে ফুডপ্যান্ডা

তরুণ শিক্ষার্থীদের ক্ষমতায়নে অবদান রাখছে রিয়েলমি সি৫৫
প্রযুক্তি সংবাদ

তরুণ শিক্ষার্থীদের ক্ষমতায়নে অবদান রাখছে রিয়েলমি সি৫৫

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2020

অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট যেভাবে সর্বনাশ করছে

Techzoom.TV |
TechzoomTV