Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে বন্ধ হচ্ছে অ্যাপল লাইটনিং পোর্টের ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 February 2020
ইউরোপে বন্ধ হচ্ছে অ্যাপল লাইটনিং পোর্টের ডিভাইস
Share on FacebookShare on Twitter

আসছে জুলাই থেকে ইউরোপিয়ান ইউনিয়নে আর লাইটনিং চার্জারের ফোন বিক্রি করতে পারবে না অ্যাপল। সব মোবাইলে থাকতে হবে একই পোর্টের চার্জার – সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের ভোটে এমন সিদ্ধান্তই উঠে এসেছে।

ওই ভোটাভুটির ফলেই অ্যাপলকে এখন বদলে ফেলতে হবে ‘লাইটনিং চার্জার’।

ইউরোপিয়ান পার্লামেন্টের ভোটে ‘সব মোবাইলে একই ধরনের চার্জারের’ পক্ষে ভোট এসেছে ৫৮২টি, আর বিপক্ষে ভোট এসেছে ৪০টি। ইউরোপের ‘ই-বর্জ্য’ কমানোর লক্ষেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

গত সপ্তাহেই এমন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলেছে অ্যাপল। এ বিষয়ে মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের বক্তব্য ছিল, আইফোনে লাইটনিংয়ের পরিবর্তে ইউএসবি-সি কানেক্টর ব্যবহারে বাধ্য করলে তা “অভাবনীয় পরিমাণ বৈদ্যুতিক বর্জ্য” বাড়াবে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলেছে, “লাইটনিং কানেক্টর রয়েছে এমন শত কোটিরও বেশি অ্যাপল ডিভাইস রপ্তানি করা হয়ে গেছে। এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে পুরো ‘অ্যাকসেসরিজের’ ইকোসিস্টেম এবং রয়েছেন ডিভাইস উৎপাদনকারী যারা লাইটনিং পোর্ট ব্যবহার করে।”

এর আগেও একবার নিজেদের আইফোনের চার্জার বদলেছিল অ্যাপল। ২০১২ সালে আইফোনকে ৩০ পিনের কানেক্টর থেকে লাইটনিং কানেক্টরে নিয়ে এসেছিল তারা।

মাইক্রো-ইউএসবি’কে ‘মান’ হিসেবে ধরা হয়েছিল ২০১০ সালে। ওই মান মেনে নিজেদের ভিন্ন পোর্টের জন্য ‘অ্যাডাপ্টর’-ও সরবরাহ করছিল অ্যাপল। এমনকি নিজেদের ম্যাকবুক এবং আইপ্যাড প্রো ডিভাইসের জন্য ‘ইউএসবি-সি’ কানেক্টর ব্যবহার করাও শুরু করেছে অ্যাপল। কিন্তু আইফোনের চার্জার আর বদল হয়নি, লাইটনিং পোর্টেই রাখা হয়েছিল।

ইউরোপিয়ান পার্লামেন্টের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। নতুন সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালের জুলাইয়ের মধ্যে অ্যাপলকে পাল্টে ফেলতে হবে চার্জার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়

২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে, গুগলের সতর্কতা
কিভাবে করবেন

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন
প্রযুক্তি সংবাদ

টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে বৃটেন

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল
প্রযুক্তি বাজার

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল

রিয়েলমির সাব-ব্র্যান্ড ‘ডিজো’
নির্বাচিত

রিয়েলমির সাব-ব্র্যান্ড ‘ডিজো’

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 February 2020

ইউরোপে বন্ধ হচ্ছে অ্যাপল লাইটনিং পোর্টের ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV