Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 2 February 2020
পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ
Share on FacebookShare on Twitter

লাখো পুরোনো আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ সেবা। গতকাল শনিবার থেকে অ্যান্ড্রয়েড ৪.০.৩ সংস্করণের আগের সংস্করণগুলোতে এবং আইওএস ৯ এর আগের সংস্করণে আর হোয়াটসঅ্যাপ সমর্থন করছে না। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৩–এর পরের সংস্করণ, আইওএস ৯ এবং কাইওএস ২.৫.১ এর পরের সংস্করণগুলোতে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ আর পুরোনো সংস্করণের জন্য অপারেটিং সিস্টেমের উন্নয়ন করবে না বলে পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ চালু থাকলেও অনেক ফাংশন ঠিকমতো কাজ করবে না। এ ছাড়া পুরোনো সংস্করণের স্মার্টফোনের জন্য কোনো নিরাপত্তা প্রোগ্রাম ছাড়া হবে না। এতে হ্যাকাররা সহজেই হোয়াটসঅ্যাপে আক্রমণ চালাতে পারবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা নিয়মিত হালনাগাদ অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন।

যাঁদের পুরোনো অ্যান্ড্রয়েড ফোন বা ২.৩.৭ বা তার আগের সংস্করণে চলা কোনো ফোন এবং আইফোন ৮ এর আগের কোনো সংস্করণ হয় তবে হোয়াটসঅ্যাপ স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে এতে নতুন কোনো অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট যাচাই করার সুযোগ থাকবে না। এ ছাড়া পরে হোয়াটসঅ্যাপ চালাতে নানা সমস্যা দেখা দেবে।

অ্যাপল কর্তৃপক্ষ বলেছে, মাত্র ৭ শতাংশ আইফোন ব্যবহারকারী আইওএস ১২ বা তার চেয়ে পুরোনো সংস্করণ ব্যবহার করেন। তবে ঠিক কত ব্যবহারকারী পুরোনো আইফোন ব্যবহার করছেন, তা জানায়নি মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

গত ২৩ জানুয়ারি জাতিসংঘের দুজন বিশেষজ্ঞ মার্কিন ধনকুবের আমাজনের প্রধান নির্বাহী বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তদন্তের আহ্বানের পরপরই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ম্যালওয়্যারযুক্ত ভিডিও জেফ বেজোসের আইফোনে পাঠানোর অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত বছরেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২০২০ সাল থেকে বিভিন্ন ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে বলা হয়, ৩১ ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

আইওএস ৮ অথবা পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হওয়ার কথা। এ ছাড়া অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তার চেয়ে পুরোনো সংস্করণের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ।

২০১৪ সালে ১৯ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে হোয়াটসঅ্যাপকে কিনেছিল ফেসবুক। বর্তমানে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে এক জায়গায় আনার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

গুরুত্বপূর্ণ যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে না এর মধ্যে রয়েছে আইফোন ৫-এর নিচের সব সংস্করণ, সব মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন, এইচপি এলিট স্মার্টফোন, ২০১০ সালের আগে বাজারে আসা সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রয়েছে গুগল নেক্সাস ওয়ান, স্যামসাং এপিক ফোরজি, মটোরোলা ড্রয়েড এক্স প্রভৃতি।

বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাতে প্রয়োজন হলে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে নিতে হবে, অন্যথায় হোয়াটসঅ্যাপের বিকল্প অ্যাপগুলো ব্যবহার করা শুরু করতে হবে। অনেক পুরোনো অ্যাপ আছে যা যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে পুরোনো ফোন সমর্থন করবে। কিন্তু হোয়াটসঅ্যাপ অতি জরুরি হলে নতুন সিস্টেমের দিকে যাওয়ার বিকল্প নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সাররা হবে চালিকাশক্তি: পলক
নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সাররা হবে চালিকাশক্তি: পলক

সিম্ফনি জেড ৩০ প্রো রিভিউ ও স্পেসিফিকেশন
নির্বাচিত

সিম্ফনি জেড ৩০ প্রো রিভিউ ও স্পেসিফিকেশন

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
প্রযুক্তি সংবাদ

আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস: অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিল, নতুনদের সুযোগ দেওয়ার নির্দেশ

হ্যকাররা যেভাবে আপনার ফোন হ্যাক করতে পারে
টিপস

হ্যকাররা যেভাবে আপনার ফোন হ্যাক করতে পারে

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন
নির্বাচিত

বিশ্ব কাঁপানো সেরা ১০ স্মার্টফোন কোম্পানি

গ্রামীণফোনের নতুন সিএমও সাজ্জাদ হাসিব
টেলিকম

গ্রামীণফোনের নতুন সিএমও সাজ্জাদ হাসিব

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 February 2020

পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix