Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?
Share on FacebookShare on Twitter

কানাডাভিত্তিক একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ব্ল্যাকবেরির কথা মনে আছে নিশ্চয়? বিশ্বব্যাপী ব্র্যান্ডটির ফোনের বেশ কদর ছিল। তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনের উত্থানে ব্ল্যাকবেরি কোণঠাসা হয়ে পড়ে। এখন বৈশ্বিক স্মার্টফোন বাজারে ব্ল্যাকবেরি ব্র্যান্ড অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংকটে পড়েছে। ব্র্যান্ডটির চুক্তিভিত্তিক ফোন প্রস্তুতকারক চীনভিত্তিক টিসিএল কমিউনিকেশন টেকনোলজি হোল্ডিংস লিমিটেড চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ টিসিএল আর কোনো ব্ল্যাকবেরি ফোন তৈরি করতে চায় না। খবর বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, টিসিএল কবে থেকে ব্ল্যাকবেরি ফোন উৎপাদন বন্ধ করবে, তা নিশ্চিত করা হয়নি। ব্ল্যাকবেরি ফোন ব্যবহারকারীরা ২০২২ সালের আগস্ট পর্যন্ত টিসিএলের পক্ষ থেকে সফটওয়্যার হালনাগাদ ও অন্যান্য সেবা পাবেন। এরপর ব্ল্যাকবেরি ফোনের জন্য আর কোনো সফটওয়্যার কিংবা নিরাপত্তা সেবা সরবরাহ করবে না প্রতিষ্ঠানটি। এ নিয়ে ব্ল্যাকবেরি কোনো উদ্যোগ নেবে কিনা, তা নিশ্চিত নয়। কারণ ব্ল্যাকবেরি কয়েক বছর আগে স্মার্টফোন উৎপাদন থেকে সরে দাঁড়িয়ে সফটওয়্যার ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এখনো ব্ল্যাকবেরি ফোনের নির্দিষ্ট কিছু গ্রাহক রয়েছেন।

এসব বাজারের কথা বিবেচনা করে তৃতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ফোন উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখেছিল প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল ব্ল্যাকবেরি। ওই সময় ব্ল্যাকবেরি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে নিরাপত্তা সফটওয়্যার উন্নয়নকারী ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। একই বছর টিসিএলের সঙ্গে ব্ল্যাকবেরি ফোন উৎপাদন ও বিক্রির বিষয়ে দীর্ঘমেয়াদি চুক্তি হয়। টিসিএলের পাশাপাশি ভারতের দিল্লিকেন্দ্রিক অপ্টিমাস নামে একটি চুক্তিভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সফটওয়্যার লাইসেন্স, সেবা, অ্যান্ড্রয়েডচালিত ফোন তৈরির জন্য পৃথক আরেকটি চুক্তি করেছিল ব্ল্যাকবেরি। ভারতে অপ্টিমাস ব্ল্যাকবেরি ফোন উৎপাদন এবং বিক্রি অব্যাহত রাখবে। তবে অপ্টিমাস বাংলাদেশ ও ভারতসহ হাতেগোনা কয়েকটি বাজারে ব্ল্যাকবেরির ব্র্যান্ড লাইসেন্স ব্যবহারের সুবিধা পেলেও টিসিএল বৈশ্বিক বাজারের জন্য ব্ল্যাকবেরির ব্র্যান্ড লাইসেন্স ব্যবহার ও ব্র্যান্ডটির ফোন সরবরাহে অনুমোদিত ছিল।

ওই চুক্তি অনুযায়ী, ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ফোন উৎপাদন করবে টিসিএল এবং সফটওয়্যার সেবা দেবে খোদ ব্ল্যাকবেরি। টিসিএলকে ব্ল্যাকবেরির ব্র্যান্ড লাইসেন্স ব্যবহার করতে দেয়া হয়েছিল। একই সঙ্গে ফোনের নকশা, উৎপাদন, বিক্রি ও গ্রাহকসেবা দেয়ার অনুমোদন পায় টিসিএল।

টিসিএলের মাধ্যমে বৈশ্বিক স্মার্টফোন বাজার গত কয়েক বছরে একাধিক অ্যান্ড্রয়েডচালিত ব্ল্যাকবেরি ফোন হাতে পেয়েছে। ডিভাইসগুলোর মধ্যে অন্যতম দুটি হলো ব্ল্যাকবেরি কি১ ও ব্ল্যাকবেরি কি২। উভয় ডিভাইসে ফিজিক্যাল কিপ্যাডের পাশাপাশি টাচস্ক্রিন ডিসপ্লে ছিল। টিসিএল সর্বশেষ ব্ল্যাকবেরি কি২ এলই বাজারে ছেড়েছিল। ২০১৮ সালের আগস্টে ডিভাইসটি উন্মোচন করা হয়। একই বছরের অক্টোবরে ডিভাইসটির সরবরাহ শুরু হয়েছিল।

বিশ্লেষকদের ভাষ্যে, ‘বৈশ্বিক স্মার্টফোন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ব্ল্যাকবেরি’ এমন শিরোনামে অনেক প্রতিবেদন হয়েছে। কিন্তু সরাসরি যুক্ত না থাকলেও এতদিন তৃতীয় প্রতিষ্ঠানের হাত ধরে বাজারে স্বল্প পরিসরে হলেও টিকেছিল ব্ল্যাকবেরি। এখন প্রশ্ন দেখা দিয়েছে টিসিএল ব্ল্যাকবেরি ফোন উৎপাদন থেকে সরে দাঁড়ালে ব্র্যান্ডটির ভবিষ্যৎ কী হবে? হয়তো ব্ল্যাকবেরি ব্র্যান্ডের আর কোনো নতুন ফোন মিলবে না। টিসিএল ফিজিক্যাল কিপ্যাডসংবলিত অ্যান্ড্রয়েড ফোন উন্মোচন করে ডিভাইস বাজারে সাড়া ফেলতে চেয়েছিল। কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। বাস্তবিক অর্থে অ্যান্ড্রয়েড ডিভাইসে কিপ্যাড ব্যবহারের যৌক্তিক কোনো প্রয়োজনীয়তাও নেই। ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ডিভাইস নিয়ে খারাপ অভিজ্ঞতার কারণে উৎপাদন থেকে সরে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি। তবে টিসিএল ব্ল্যাকবেরি ফোন উৎপাদন থেকে সরে দাঁড়ালেও নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ও ফিচার ফোন দিয়ে ভালো সাড়া ফেলেছে ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাবাকে যেসব স্পেশাল গ্যাজেট উপহার দিতে পারেন
প্রযুক্তি সংবাদ

বাবাকে যেসব স্পেশাল গ্যাজেট উপহার দিতে পারেন

নারায়ণগঞ্জে মোবাইল বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু
নির্বাচিত

নারায়ণগঞ্জে মোবাইল বিস্ফোরণে মা-ছেলের মৃত্যু

ইভ্যালিকে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলেছেন বাণিজ্য সচিব
ই-কমার্স

ত্রিপক্ষীয় চুক্তি করার আবেদন ইভ্যালির

দেশের বাজারে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা

গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ও গবেষণার শক্তিশালী সঙ্গী: গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
প্রযুক্তি সংবাদ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড

Load More

ট্রেন্ডিং টপিক

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২০

ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ কোন পথে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix