Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে

Happy siblings using smartphones on sofa at home in the living room

Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের ১০ বছর বয়সী বাচ্চাদের প্রায় অর্ধেকেরই কাছে রয়েছে ব্যক্তিগত স্মার্টফোন। দিনের অনেকটা সময় তারা এই যন্ত্রবন্ধুটির পেছনে নষ্ট করে। আর ৩ থেকে ৪ বছর বয়সী শিশুদের ২৪ শতাংশের ফোন না থাকলেও আছে ব্যক্তিগত ট্যাব। এসমস্ত তথ্য উঠে এসেছে টেলিযোগাযোগ সংস্থা অফিস অব কমিউনিকেশনের (অফকম) একটি গবেষণায়।

অফকমের বার্ষিক সমীক্ষায় শিশুদের ফোন, ট্যাব এবং বিভিন্ন মিডিয়া ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করা হয়েছে। ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রায় ৩ হাজার ২০০ শিশু ও তাদের বাবা-মায়ের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।

প্রতিবেদনে বলা হচ্ছে, মাত্র ৫ থেকে ৭ বছরের শিশুদের হাতেও পৌঁছে গেছে ব্যক্তিগত ফোন। আর ১২ থেকে ১৫ বছর বয়সীদের ৮৩ শতাংশ ব্যবহার করে নিজস্ব ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট এবং ফেসবুকে সক্রিয় থাকতেই তারা ফোন বেশি ব্যবহার করে। যদিও সম্প্রতি ৬২ শতাংশ হোয়াটস অ্যাপেই বেশি সক্রিয় থাকতে দেখা গেছে। তুলনামূলক বেশি বয়সী শিশুরা বিভিন্ন সামাজিক ইস্যু বা সংগঠনকে সমর্থন দিতে সোস্যাল মিডিয়া ব্যবহার করে। এ প্রবণতাকে ‘গ্রেটা প্রভাব’ বলে বর্ণনা করেছে অফকম। ১৭ বছর বয়সী পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের নামেই এ নামকরণ।

৩ থেকে ৪ বছরের শিশুদের ২৪ শতাংশের ফোন না থাকলেও আছে ব্যক্তিগত ট্যাব। যারা ভিডিও দেখার কাজেই মূলত এটি ব্যবহার করে। এদের ১৫ শতাংশ ঘুমানোর সময়ও বিছানার পাশে ট্যাব রাখার অনুমতি পায়।

৫ থেকে ১৫ বছর বয়সীরা অনলাইন গেমস খেলে কাটিয়ে দেয় দিনের অনেকখানি সময়। এর মধ্যে মেয়েরা ছেলেদের তুলনায় কম খেলে, তাও তাদের ৪৮ শতাংশ আর ছেলেদের ৭১ শতাংশই গেমসের পোকা। ছেলেরা সপ্তাহে সাড়ে চৌদ্দ ঘণ্টারও বেশি সময় গেমস খেলে পার করে। মেয়েরা খেলে সাড়ে সাত ঘণ্টা।

যত যাই হোক টেলিভিশনের আবেদন এখনো তুঙ্গে। ৫ থেকে ১৫ বছর বয়সীদের ৯৯ শতাংশ টেলিভিশন দেখে। স্মার্টস্পিকার ব্যবহরের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। স্মার্ট স্পিকার ব্যবহর করে এই বয়সী ২৭ শতাংশ আর রেডিও শোনে ২২ শতাংশ।

৮০ শতাংশ শিশু ফোন বা ট্যাবে নিজের পছন্দানুযায়ী ভিডিও দেখে। টিভিতে প্রচারিত সরাসরি অনুষ্ঠানে বিন্দুমাত্র আগ্রহ নেই ২৫ শতাংশের। নয় বছর বয়সী এক মেয়ের অভিযোগ, সে টিভিতে তার পছন্দের চ্যানেল পায় না।

শিশুদের ইন্টারনেট আসক্তি নিয়ে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। সাক্ষাৎকার নেয়া অভিভাবকদের ৪৫ শতাংশ মনে করেন, ইন্টারনেট ব্যবহারে শিশুদের ক্ষতির চেয়ে উপকারই বেশি হচ্ছে। তবে ব্যবহারের বিষয়ে বাবা-মাকে সচেতন থাকার কথাও তারা জানান। তবে নিজের ক্ষতি করে এমন কোনো কনটেন্ট শিশু ইন্টারনেটে দেখছে কিনা এ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

অন্যদিকে ৪৭ শতাংশ মনে করেন, বিভিন্ন গেমস, টুলস এসবের পেছনে বিনা কারণে অর্থ নষ্ট হয়। এদের সবার শিশুরই বয়স ৫ থেকে ১৫ বছর। ৮৭ শতাংশ বাবা-মা শিশুদেরর অনলাইন সুরক্ষা বিষয়ে পরামর্শ নেন। ৫-১৫ বছর বয়সী শিশুদেরত বাবা-মায়ের ৮৭ শতাংশই সন্তানকে অনলাইনে কীভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে পরামর্শ চেয়েছেন।

অফকমের কৌশল এবং গবেষণা গ্রুপের পরিচালক ইহ চৌঙ তেহ বলেন, আশার কথাটি হলো অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে নিয়ে বাবা মা বেশ সচেতন। এমনকি সারা দেশে এ বিষয় নিয়ে বেশ চর্চা হচ্ছে। বাচ্চাদের দাতব্য সংস্থা এনএসপিসি বাচ্চাদের ক্ষতিকারক কনটেন্ট দেখা থেকে বিরত রাখতে সামাজিক মাধ্যমকে বাধ্য করে।

শিশুদের অনলাইন সুরক্ষা নীতির প্রধান অ্যান্ডি বুড়োস বলেছেন, ‘ বাবা-মায়েরা তাদের শিশুদের সাথে মিডিয়া ব্যবহার নিয়ে কথা বলেন ,এটা বেশ ভালো দিক। আমরা এটাও চাই টেক জায়েন্ট গুলো বাচ্চাদের দিকে নজর দিক। তাদের নিশ্চিত করতে হবে যে বাচ্চারা মিডিয়া থেকে খারাপ কিছু দেখবে বা শিখবে না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে জিডি করবেন যেভাবে
নির্বাচিত

অনলাইনে জিডি করবেন যেভাবে

মাইক্রোলিনো
অটোমোবাইল

মাত্র ২ জন বসতে পারে সবচেয়ে ছোট এই গাড়িতে

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
প্রযুক্তি সংবাদ

ফায়ারফক্সে এভিওয়ান কোডেক যুক্ত করবে মজিলা

আপনার হাতের স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আন-অফিশিয়ালঃ বুঝবেন যেভাবে!
নির্বাচিত

৯ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখার ৭ উপায়
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপনে ক্লিক করলেও হ্যাক হতে পারে ফোন

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর
অটোমোবাইল

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর

Load More

ট্রেন্ডিং টপিক

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া
প্রযুক্তি সংবাদ

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা
বিবিধ

যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২০

ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে

Techzoom.TV |
TechzoomTV