Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অ্যাপে বিটিসিএলের গ্রাহক সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
মোবাইল অ্যাপে বিটিসিএলের গ্রাহক সেবা
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের টেলিফোন এবং ইন্টারনেট সেবা সুনিশ্চিত করতে মোবাইল অ্যাপে অভিযোগ নিচ্ছে রাষ্ট্রীয় টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকেরা অভিযোগ জানালে কাঙ্ক্ষিত সেবা দ্রুত পাওয়া যাবে বলে জানিয়েছেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে বিটিসিএলের প্রধান কার্যালয় টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সঙ্গে ‘বিটিসিএলের ব্র্যান্ডিং এবং গণমাধ্যম’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

রফিকুল মতিন বলেন, ডিজিটাল বাংলাদেশে গ্রাহক সেবা সুনিশ্চিত করতে কাজ করছে বিটিসিএল। এখন যে কেউ ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে দ্রুতই সমাধান করে দেওয়া হচ্ছে।

সমস্যার ধরণ অনুযায়ী অ্যাপটিতে গ্রাহকের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাসহ ধাপে ধাপে কোম্পানির শীর্ষ পর্যায় পর্যন্ত সেবা দেওয়ার তথ্য পৌঁছে যাবে। ফলে গ্রাহকদের সেবা সুনিশ্চিত হবে।

তিনি আরও বলেন, এ অ্যাপের মাধ্যমে গ্রাহক সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানাতে পারবেন। গ্রাহক সেবার জন্য অ্যাপটিতে টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং বিল দেওয়া এবং বিল সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানানো যাবে বলে জানান বিটিসিএল এমডি।

‘টেলিসেবা’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলে জানান কর্মকর্তারা।

সংস্থার বিভিন্ন উদ্যোগের কারণে বর্তমানে বিটিসিএলের সংযোগ কমে যাওয়ার পরিমাণ কমেছে জানিয়ে তিনি বলেন, গত ১৩ মাসের মধ্যে এ মাসে প্রথম ক্লোজিং হয়েছে চার হাজার ৬৬৭টি। এত কম ক্লোজিং এর আগে হয়নি।

বিটিসিএল এমডি বলেন, বর্তমানে ১৪টি ব্যাংকের মাধ্যমে সংস্থার বিভিন্ন বিল দিতে পারছেন গ্রাহকরা। এছাড়া নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমেও বিল দেওয়া যাচ্ছে। আর বিটিসিএলের কল সেন্টার ১৬৪০২ এবং www.btcl.gov.bd ওয়েবসাইটেও অভিযোগ জানানো যাচ্ছে।

রফিকুল মতিন জানান, মুজিববর্ষে সংযোগ এবং পুনঃসংযোগ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়া মাসিক ন্যূনতম ১৫০ টাকায় সারা মাস বিটিসিএল থেকে বিটিসিএলে কথা বলার সুযোগ দিয়েছে সংস্থাটি। আর অন্য যেকোনো অপারেটরে ৫০ পয়সা মিনিটে কথা বলা যাবে।

কর্মশালায় জানানো হয়, বিটিসিএল উপজেলা পর্যায়ে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য প্রকল্প হাতে নিয়েছে। আর সংযোগ বিচ্ছিন্ন এড়াতে বিকল্প লাইন স্থাপনও করা হয়েছে।

অনুষ্ঠানে বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান ও আসাদুজ্জামান চৌধুরী, জেনারেল ম্যানেজার মো. আলিমুজ্জামান এবং টিআরএনবি সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২ নভেম্বর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’ পালন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি
প্রযুক্তি সংবাদ

১২ নভেম্বর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’ পালন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি

২২ হাজার টাকায় নকিয়ার ফাইভজি ফোন
নির্বাচিত

২২ হাজার টাকায় নকিয়ার ফাইভজি ফোন

ফাইভজি ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

ফাইভজি ফোন আনছে রিয়েলমি

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ
নির্বাচিত

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

আপনার ফোনটি কি অকেজো হওয়ার তালিকায়?

গ্যালাক্সি এস২৫ আলট্রা
নির্বাচিত

ছয় মাসে ২ কোটি ছাড়িয়েছে গ্যালাক্সি এস২৫ বিক্রি

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২০

মোবাইল অ্যাপে বিটিসিএলের গ্রাহক সেবা

Techzoom.TV |
TechzoomTV