Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Friday, 7 February 2020
ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা
Share on FacebookShare on Twitter

তরুণ-যুবা যাঁরা চাকরিপ্রত্যাশী, ফেসবুকে নিজের প্রোফাইল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেছেন তো মরেছেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে ১২টার কাঁটা ঢং ঢং করে বাজবে। কেন, তা জেনে নিন।

ফেসবুকে নিজের প্রোফাইলে কোনো বিতর্কিত বিষয়ে আত্মমগ্ন বা দৃঢ় মতামত ব্যক্ত করলে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এ গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো বিষয়ের ওপর পোস্ট দেওয়ার ক্ষেত্রে যাঁরা বেশি আত্মমগ্ন থাকেন এবং বেশি বেশি নিজের মত প্রদানে উৎসাহী থাকেন, নিয়োগদাতারা তাঁদের খুব একটা পছন্দ করেন না।

গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সিলেকশন অ্যান্ড অ্যাসেসমেন্ট’ সাময়িকীতে।

গবেষকেরা আরও বলেছেন, মাদক ও অ্যালকোহল ব্যবহারের উৎসাহ দিয়ে যাঁরা পোস্ট করেন, তাঁদেরও নিয়োগ দিতে চান না চাকরিদাতারা।

পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাইকেল টিউজ বলেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে নেতিবাচক কনটেন্টের ক্ষেত্রে নিয়োগ ব্যবস্থাপকেরা কতটা গুরুত্ব দেন, সে সম্পর্কিত তথ্য কম পাওয়া যায়।

গবেষকেরা তিন ধরনের নেতিবাচক বিষয়বস্তু নিয়ে গবেষণা চালান। এগুলো হচ্ছে—সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মমগ্ন থাকা, বেশি বেশি মতামত দেওয়া ও মাদকবিষয়ক পোস্ট করা।

গবেষণার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৩৬ জন নিয়োগ ব্যবস্থাপকের মতামত নেন গবেষকেরা। তাঁদের ফেসবুক প্রোফাইলের উপাদান পর্যালোচনা করে সম্ভাব্য কর্মীরা নিয়োগের উপযুক্ত কি না, তা বিবেচনা করতে বলা হয়।

গবেষকেরা বলেন, নেতিবাচক ধারণাগুলোর মধ্যে মতামত বা মাদক ব্যবহারের চেয়ে আত্মমগ্ন থাকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

অধ্যাপক টিউজ বলেছেন, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো একটি পাবলিক ফোরাম হিসেবে চরম এবং বিতর্কিত ধারণা প্রকাশ করা অসংখ্য ব্যক্তি সৃষ্টি করেছে।

বিভাজনমূলক বিষয় পোস্টকারী ব্যক্তিদের বেশি তর্কপ্রবণ এবং কম সহযোগী হিসেবে দেখা হয়। এ ছাড়া তাঁদের মতামত নিয়োগকারী পরিচালকদের বিপক্ষে যেতে পারে বলে তা পরিচালকদের বিশ্বাসকে প্রভাবিত করে।

চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে গবেষকেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মমগ্ন থাকা, বেশি বেশি মতামত দেওয়া বা মাদক গ্রহণসংক্রান্ত কোনো পোস্ট দেওয়ার বিষয়ে দূরে থাকার আহ্বান জানান। তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ভি২১: সেলফি ছাড়াও তিনটি অ্যাপে ব্যবহার করা যাবে ডুয়েল স্পটলাইট
প্রযুক্তি বাজার

ভিভো ভি২১: সেলফি ছাড়াও তিনটি অ্যাপে ব্যবহার করা যাবে ডুয়েল স্পটলাইট

স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট
নির্বাচিত

স্মার্টফোন উৎপাদনে ভারতকে প্রাধান্য দিচ্ছে অ্যালফাবেট

দেশে আসছে আইফোন ১৫
নির্বাচিত

দেশে আসছে আইফোন ১৫

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও স্মার্টফোন ‘সিংহাসন’ ফেরত নেবে হুয়াওয়ে

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট কমলো

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির
টেলিকম

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির

Load More

ট্রেন্ডিং টপিক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 February 2020

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা

Techzoom.TV |
TechzoomTV