Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রস্তুত বাংলাদেশের সফটওয়্যার খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Friday, 7 February 2020
প্রস্তুত বাংলাদেশের সফটওয়্যার খাত
Share on FacebookShare on Twitter

দেশের সফটওয়্যার খাত দ্রুত এগিয়ে চলেছে। একসময় যে স্বপ্ন দেখার সাহস ছিল না দেশের উদীয়মান এ খাতে, এখন সে সাফল্য ধরা দিচ্ছে। দেশের ছোট-বড় অনেক প্রতিষ্ঠান এখন দেশ ও বিদেশে কাজ করছে। তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের আয়কে ‘ডিজিটাল বিপ্লব’ মনে করছেন প্রযুক্তিবিদরা।

তথ্যপ্রযুক্তি খাতে ২০০৮ সালে রফতানি আয় ছিল ২৬ মিলিয়ন ডলার, যা এখন বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এখন ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যে ছুটছে দেশের তথ্যপ্রযুক্তি খাত। দেশের বিভিন্ন খাতে পরিবর্তনের সূচনা হয়েছে ডিজিটাল মাধ্যম দিয়ে। বাংলাদেশে সফলভাবে পরিচালিত হচ্ছে মেগা প্রকল্প ই-টিকিটিং সিস্টেম, ই-টেন্ডার সিস্টেম, ই-পাসপোর্ট, পদ্মা সেতুতে টোল ম্যানেজমেন্ট সিস্টেম, বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন সিস্টেমের মতো নানা উদ্যোগ। এসব খাতের সফলতা থেকে দেশের সফটওয়্যার খাতের দুরন্ত এগিয়ে চলা প্রতীয়মান হয়। বর্তমানে দেশে সরকারি সেবার ক্ষেত্রে ৩৫ ভাগ মানুষ ডিজিটাল সেবা লাভ করছে। তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের এসব উন্নয়ন এসেছে দেশীয় প্রতিষ্ঠানের সাফল্য ধরেই।

তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্টদের মতে, স্থানীয় সফটওয়্যার খাতের ওপর আস্থা বাড়ছে বলেই সরকারি পর্যায়ে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ডিজিটালাইজেশনের বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠান চাহিদা ও সেবা নিশ্চিত করায় বেসরকারি খাতও স্থানীয় আইটি প্রতিষ্ঠানকে নিজ নিজ চাহিদাপত্রে প্রাধান্য দিচ্ছে।

এলআইসিটির তথ্যমতে, এভারেস্ট গ্রুপ আইসিটি মার্কেট ফোরকাস্ট অনুযায়ী চলতি বছর স্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের আকার ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা গত বছর ছিল ১ দশমিক ১ বিলিয়ন ডলার। স্থানীয় বাজারের আকার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবা রফতানি ১ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা গত বছর ছিল ৮০০ মিলিয়ন ডলার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক পণ্য ও সেবা রফতানি বেড়েছে প্রায় ২৫ শতাংশ।

বেসিসের সমীক্ষা অনুযায়ী, স্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়ছে। শুধু বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোয় কর্মরত আছেন ৩ লাখ ২০ হাজার জনবল। এছাড়া দেশে ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় ৬ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। সব মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাজ করছেন ৯ লাখ ৭০ হাজার মানুষ।

বেসিসের ঐকান্তিক প্রয়াসে দেশের সফটওয়্যার খাতের উন্নতি সম্ভব হচ্ছে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ২০১৮ সালে তথ্য ও যোগাযোগ খাতভিত্তিক পণ্য ও সেবা রফতানি আয়ের ওপর ১০ শতাংশ আর্থিক প্রণোদনা চালু করে সরকার। ২০১৮-১৯ অর্থবছরে ২৩টি প্রতিষ্ঠান রফতানি আয়ের ওপর ১০ শতাংশ আর্থিক প্রণোদনা পেয়েছে। পাশাপাশি আবেদনকৃত মোট ১৬৬টি প্রতিষ্ঠানের ১৬২ মিলিয়ন ডলার রফতানি আয়ের ওপর ১৬ দশমিক ২ মিলিয়ন ডলার আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার জগৎকে নিরাপদ রাখতে আমাদের চারটি স্তরে গুরুত্ব দিতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

সাইবার জগৎকে নিরাপদ রাখতে আমাদের চারটি স্তরে গুরুত্ব দিতে হবে: পলক

ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে স্যামসাং গ্যালাক্সী এ৯০
নির্বাচিত

ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে স্যামসাং গ্যালাক্সী এ৯০

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

পিডিএফ ফাইল এডিট করার উপায়
কিভাবে করবেন

যেভাবে শর্টকাটে পিডিএফ ব্যবহার করবেন

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি
প্রযুক্তি সংবাদ

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড
টেলিকম

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 February 2020

প্রস্তুত বাংলাদেশের সফটওয়্যার খাত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix