Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাস: এবার মাস্ক বানাবে ফক্সকন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
করোনাভাইরাস: এবার মাস্ক বানাবে ফক্সকন
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের ঝুঁকির মুখে অনেকটাই পাল্টে গিয়েছে প্রযুক্তি বিশ্বের দৃশ্যপট। অ্যাপলের চুক্তিভিত্তিক নির্মাতা জায়ান্ট ফক্সকন এবার নামছে ‘সার্জিক্যাল মাস্ক’ তৈরি করতে।

নিজেদের দৈনন্দিন ইলেকট্রনিক্স উৎপাদন কাজ শুরু করার অনুমোদন পেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাসের কারণে আপাতত বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির প্রযুক্তি পণ্য উৎপাদন কর্মকাণ্ড। ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে বিশ্বব্যাপী মাস্কের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু চাহিদার তুলনায় সার্জিক্যাল মাস্কের সরবরাহ অনেকটাই কম। ওই চাহিদা মেটাতেই মাঠে নামার সিদ্ধান্ত জানিয়েছে ফক্সকন। — খবর সংবাদমাধ্যম বিবিসি’র।

চলতি মাসের শেষ নাগাদ প্রতিদিন ২০ লাখ মাস্ক তৈরির লক্ষ্য হাতে নিয়েছে ফক্সকন। এ বিষয়ে সামাজিক মাধ্যম উইচ্যাট-এর এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “মহামারীর বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধে প্রতিটি সেকেণ্ড মূল্যবান। যত তাড়াতাড়ি আমরা পূর্ব সতর্কতা শুরু করতে পারব, ঠিক ততোটাই তাড়াতাড়ি আমরা ভাইরাসটিকে ঠেকিয়ে দিতে পারবে। যত দ্রুত আমরা জীবন বাঁচাতে পারব, তত দ্রুত আমরা এটি কাটিয়ে উঠতে পারব।”

মাস্ক তৈরির কাজে নিজেদের ‘ফ্ল্যাগশিপ’ উৎপাদন কারখানাকে কাজে লাগানো হয়েছে বলেও বলেছে প্রতিষ্ঠানটি। চীনের দক্ষিণাঞ্চল শেনজেনের এক কারখানায় পরীক্ষামূলকভাবে উৎপাদিত হচ্ছে ওই মাস্কগুলো। প্রথমাবস্থায় নিজ কর্মীদের আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচাতে মাস্ক তৈরির উদ্যোগ নিয়েছে ফক্সকন। পুরো বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি জানায়, “এটি শুধু ফক্সকনের কর্পোরেট দায়িত্ব নয়, সামাজিক দায়িত্বও বটে।”

পুরোপুরি উৎপাদন শুরু হয়ে গেলে প্রতিষ্ঠানের বাইরেও মাস্ক সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফক্সকন আরও জানিয়েছে, কর্মক্ষেত্রে কোনো প্রকার করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে নতুন প্রজন্মের ‘ইনফ্রারেড তাপমাত্রা পরিমাপক যন্ত্রাংশ’ ব্যবহার করা হবে।

অনেক বিশ্লেষকের মতে, করোনাভাইরাসের কারণে এ বছর বৈশ্বিক স্মার্টফোন রপ্তানি ১০ শতাংশ কমে যাবে, আইফোন রপ্তানিতে স্বল্পতা চোখে পড়বে, বিশেষ করে নতুন আইফোন ১১-এর বেলায়।

সার্জিক্যাল মাস্ক তৈরিতে শুধু ফক্সকন নয়, মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটর্সও শামিল হয়েছে। নিজেদের চীনা যৌথ ভেঞ্চারের সঙ্গে মিলে দৈনিক ১৭ লাখ মাস্ক তৈরির লক্ষ্য হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ১৪টি উৎপাদন লাইনও বসানোর কথা জানিয়েছে জেনারেল মোটরস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফক্সকন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ১০ প্রো: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, র‌্যাম ৮ জিবি
নির্বাচিত

১৭ হাজার টাকায় ৮ জিবি র‌্যামের ফোন

৫-জি প্রযুক্তি সম্প্রসারিত হলে চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫-জি প্রযুক্তি সম্প্রসারিত হলে চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে: মোস্তাফা জব্বার

রেডমি ১৫ ৫জি: নজরকাড়া ফিচার্স ও দাম
নির্বাচিত

রেডমি ১৫ ৫জি: নজরকাড়া ফিচার্স ও দাম

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির
টেলিকম

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ
নির্বাচিত

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ

৫ ডিসেম্বর ‘রুয়েট সাইবার ফেস্ট ২০২৪’ শুরু হচ্ছে
নির্বাচিত

৫ ডিসেম্বর ‘রুয়েট সাইবার ফেস্ট ২০২৪’ শুরু হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

করোনাভাইরাস: এবার মাস্ক বানাবে ফক্সকন

Techzoom.TV |
TechzoomTV