Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বইমেলায় নানা আয়োজন নিয়ে ‘ডিজিটাল তথ্যকেন্দ্র’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
বইমেলায় নানা আয়োজন নিয়ে ‘ডিজিটাল তথ্যকেন্দ্র’
Share on FacebookShare on Twitter

এ বছর অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে ডিজিটাল বাংলাদেশের নানা ডিজিটাল সেবা নিয়ে রাখা হয়েছে ডিজিটাল তথ্যকেন্দ্র। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এটুআই-এর উদ্যোগে বাংলা একাডেমি অংশে নজরুল মঞ্চের পাশে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্যকেন্দ্রটি।

মেলায় আসা বইপ্রেমীরা নিজেই খুঁজে নিতে পারবেন ডিজিটাল তথ্যকেন্দ্রের কিয়স্ক থেকে মেলার স্টল ম্যাপ, নতুন ও পুরাতন বইয়ের তথ্য, প্রকাশনীসহ সব স্টলের তথ্যাদি, বিভিন্ন লেখকের প্রকাশিত বইয়ের নামসহ তালিকা। ২০১১ সাল থেকে প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় ‘ডিজিটাল তথ্যকেন্দ্র’ স্থাপন করে আসছে এটুআই। এবারও তার ব্যতিক্রম হয়নি।

চাইলে দর্শনার্থীরা এসব তথ্য খুব সহজে পেতে পারেন ‘আমার সরকার’ বা ‘মাইগভ’ (MyGov) অ্যাপের মাধ্যমেও। যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে-স্টোরে গিয়ে ‘মাইগভ’ কিংবা ‘আমার সরকার’ লিখে সার্চ দিয়ে ওই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। অ্যাপ থেকে অমর একুশে গ্রন্থমেলার ব্যানারে ক্লিক করেও এবারের বইমেলা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম নিয়ে প্রকাশনাসমূহের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে তথ্যকেন্দ্রটিতে। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্র বিভিন্ন অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখানো হচ্ছে।

“সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোর বাতায়ন ‘কানেক্ট’ এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজে অংশগ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে এবং বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া কানেক্ট-এর ব্র্যান্ড আইকন রিংকি’সহ কিশোর বাতায়নের একটি ‘ফটোবুথ’ রাখা হয়েছে। দর্শনার্থীরা ওই ‘ফটোবুথে’ ছবি তুলে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে ছবি আপলোড করতে পারছেন। ওই হ্যাশট্যাগের হিসেবে মেলা শেষে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হবে।
স্টল থেকে গ্রামীণ ই-কমার্স প্ল্যাটফর্ম ‘একশপ’-এর মাধ্যমে অনলাইনে বই কেনারও ব্যবস্থা রাখা হয়েছে। ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’ এর মাধ্যমেও অনলাইনে ‘ডিজিটাল সিকিউরিটি কোর্স’ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীদের স্টল আঙ্গিনায় বিনামূল্যে ১০ এমবিপিএস গতির ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে।

অমর একুশে গ্রন্থমেলা ২ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। আর ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮ টা ৩০মিনিট পর্যন্ত খোলা থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল তথ্যকেন্দ্রবইমেলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ধামাকাশপিং ডটকমে দুই মাসে এক লাখ পণ্যের ডেলিভারি
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে দুই মাসে এক লাখ পণ্যের ডেলিভারি

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

১,২১৬ ইউনিয়নে ফ্রি ওয়াইফাই নিয়ে আসছে বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

১,২১৬ ইউনিয়নে ফ্রি ওয়াইফাই নিয়ে আসছে বিটিসিএল

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

পাতলা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে কাপড়
প্রযুক্তি সংবাদ

পাতলা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হবে কাপড়

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
টেলিকম

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

বইমেলায় নানা আয়োজন নিয়ে ‘ডিজিটাল তথ্যকেন্দ্র’

Techzoom.TV |
TechzoomTV