Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল কংগ্রেসে থাকছে না একাধিক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
মোবাইল কংগ্রেসে থাকছে না একাধিক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) থেকে একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রযুক্তি প্রদর্শনীর অন্যতম বৃহৎ এ আয়োজন থেকে সর্বশেষ নাম প্রত্যাহার করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এর আগে দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকস, সুইডিশ টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া আয়োজন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়।

অ্যামাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ বিবেচনায় তারা বার্সেলোনায় অনুষ্ঠেয় এমডব্লিউসি ২০২০ আয়োজনে যোগ দিতে পারছে না। এর আগে বাকিরাও একই উদ্বেগের কথা বলে নাম প্রত্যাহার করেছে। ফলে আয়োজনটি এ বছর অনেকটা আকর্ষণ হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরপরও আয়োজকরা বলছেন, বড় কোম্পানিগুলো নাম প্রত্যাহার করলেও আয়োজনে ব্যাঘাত ঘটবে না। যদিও উল্লিখিত চারটি কোম্পানি ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনীতে যোগ দেবে কিনা, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বলে তারা স্বীকার করেছে।

এমডব্লিউসি ২০২০-এর প্রধান আয়োজক জিএসএমএর বিবৃতি অনুযায়ী, এবারের আয়োজন অর্থনীতিতে ৪৯ কোটি ২০ লাখ ইউরোর সমান প্রভাব ফেলবে। ২৪-২৭ ফেব্রুয়ারি আয়োজন চলাকালে ১৪ হাজারের বেশি খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি হবে। তাছাড়া আয়োজক প্রতিষ্ঠান জিএসএমএ বিশ্বব্যাপী ১ হাজার ২০০-এর বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি ইকোসিস্টেমের প্রতিনিধিত্ব করে।

এর মধ্যে এনভিডিয়ার নাম প্রত্যাহারের প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ এ মার্কিন প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সের প্রধান স্পন্সর। জিএসএমএর সহযোগিতায় অনুষ্ঠেয় এ কনফারেন্সের ১০টি সেশন এবং গোলটেবিল বৈঠক হওয়ার কথা। এ বৈঠকের মূল প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গত শনিবার কোম্পানিটি তাদের কর্মী, গ্রাহক ও অংশীদারদের নিরাপত্তার কথা বলে আয়োজন থেকে নাম প্রত্যাহার করে নেয়। এরপরই আয়োজন থেকে নাম কাটায় এরিকসন ও এলজি। পর্যবেক্ষকরা বলছেন, আরো কয়েকটি কোম্পানি নাম প্রত্যাহারের কথা বিবেচনা করছে। শিগগিরই তারা আগের চারটিকে অনুসরণ করবে।

জিএসএমএ জানিয়েছে, কয়েকটি বড় কোম্পানি প্রদর্শনীতে না আসার কথা নিশ্চিত করেছে। আরো কয়েকটি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে ২ হাজার ৮০০ বা তার কিছু বেশি কোম্পানি অংশ নিচ্ছে এটা নিশ্চিত।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করতে নানা পদক্ষেপও নিচ্ছে আয়োজকরা। অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে প্রচার করছে তারা। পাশাপাশি চীনের হুবেই প্রদেশের বাসিন্দাদের প্রদর্শনীতে অংশ নেয়া নিষিদ্ধ করেছে আয়োজকরা। এছাড়া চীনের বাইরের যারা প্রদর্শনীতে অংশ নেবেন বা দর্শনার্থী হিসেবে আসবেন, তাদের দেশটির বাইরে কমপক্ষে ১৪ দিন অবস্থানের প্রমাণ দেখাতে হবে।

আগাম সতর্কতা হিসেবে জিএসএমএ আরো বলেছে, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের প্রতি পরামর্শ থাকবে, তারা একে অন্যের সঙ্গে হ্যান্ডশেক করবেন না। বক্তাদের ব্যবহূত মাইক্রোফোন প্রতিবার পরিবর্তন ও জীবাণুমুক্ত করা হবে।

আয়োজকরা আশা করছেন, এবারের প্রদর্শনীতে পাঁচ হাজার থেকে ছয় হাজার দর্শনার্থী হবে। যেখানে প্রতি বছর এ আয়োজনে গড়ে এক লাখ লোকের সমাবেশ ঘটে।

এদিকে চীনের নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছুঁতে চলেছে। পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯১০-এ। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই মারা গেছে ৯০৮ জন। এছাড়া হংকং ও ফিলিপাইনে একজন করে মারা গেছে। মাত্র একদিনের ব্যবধানে মারা গেছে ৯৭ জন। এখন পর্যন্ত যা সর্বোচ্চ।

এ পরিস্থিতিতে সিঙ্গাপুর এয়ারশো নিয়েও কিছুটা অনিশ্চয়তায় আছেন আয়োজকরা। আজ শুরু হচ্ছে এ প্রদর্শনী। বিখ্যাত মার্কিন উড়োজাহাজ কোম্পানি লকহিড মার্টিন এরই মধ্যে আয়োজন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। বোম্বার্ডিয়ার এবং গালফ স্ট্রিমের মতো প্রতিষ্ঠানও জানিয়ে দিয়েছে তারা এয়ারশোতে অংশ নিচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল কংগ্রেসে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলভার অ্যাওয়ার্ডসহ ৪টি অ্যাওয়ার্ড অর্জন করল বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

সিলভার অ্যাওয়ার্ডসহ ৪টি অ্যাওয়ার্ড অর্জন করল বাংলাদেশ

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
কিভাবে করবেন

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন

আসুসের গ্রাফিক্স কার্ডের সাথে ফ্রী কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেম
প্রযুক্তি সংবাদ

আসুসের গ্রাফিক্স কার্ডের সাথে ফ্রী কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেম

প্রযুক্তি বাজারে অ্যাঙ্কারের নকল ও রিফার্বিশড পণ্যের দাপট
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি বাজারে অ্যাঙ্কারের নকল ও রিফার্বিশড পণ্যের দাপট

এয়ারপড বানিয়ে চমকে দিলো ১৫ বছরের স্যাম
প্রযুক্তি সংবাদ

এয়ারপড বানিয়ে চমকে দিলো ১৫ বছরের স্যাম

ইভ্যালির স্বতন্ত্র পরিচালক হলেন সাহাব উদ্দিন শিপন
ই-কমার্স

ইভ্যালির স্বতন্ত্র পরিচালক হলেন সাহাব উদ্দিন শিপন

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী
ই-কমার্স

জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ফেব্রুয়ারি ২০২০

মোবাইল কংগ্রেসে থাকছে না একাধিক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান

Techzoom.TV |
TechzoomTV