Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলালিংক আইটি ইনকিউবেটর ৩.০: সেরা ৭ স্টার্টআপের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 12 February 2020
বাংলালিংক আইটি ইনকিউবেটর ৩.০: সেরা ৭ স্টার্টআপের নাম ঘোষণা
Share on FacebookShare on Twitter

দেশের প্রতিভাবান উদ্যোক্তাদের সহযোগিতা ও প্রাথমিক পর্যায়ের সম্ভাবনাময় স্টার্টআপগুলোর পরিচর্যার লক্ষ্যে বাংলালিংক ও বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির যৌথ উদ্যোগে বাংলালিংক আইটি ইনকিউবেটরের তৃতীয় আসরের গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এবারের ব্যাচের জন্য নির্বাচিত সাতটি স্টার্টআপের নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল ইসলাম, বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

গত বছরের নভেম্বরে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর বহু সংখ্যক ডিজিটাল স্টার্টআপ অনলাইন সাবমিশনের মাধ্যমে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। স্টার্টআপগুলোর ডিজিটাল পরিকল্পনার অভিনবত্ব, পরিসর পরিবর্তনযোগ্যতা ও কার্যকারিতার ওপর ভিত্তি করে মোট সাতটি স্টার্টআপকে নির্বাচন করা হয়।

এ সাতটি স্টার্টআপ হলো- সেভ আপ লিমিটেড, কারুকথা সফটওয়্যার, ঘটান, এএনটিটি রোবোটিক্স, মেসবুক, অফশোর ও বুকশিওনারি.কম।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারের আইটি ইসকিউবেটরে স্টার্টআপগুলো অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণ পাবে। স্টার্টআপগুলো যথাক্রমে ডিসকাউন্টভিত্তিক ডিজিটাল ডিরেক্টরি, কারুশিল্পীদের জন্য ই-কমার্স, ইভেন্ট ব্যবস্থাপনায় দক্ষ ফ্রিল্যান্সারদের জন্য প্ল্যাটফর্ম, এসটিইএম প্রশিক্ষণ, ছাত্র/অবিবাহিতদের জন্য বাসস্থান ব্যবস্থাপনা, ভ্রমণকারী ও ক্রেতাদের সংযুক্তকারী ই-কমার্স ও ডিজিটাল পদ্ধতিতে বই বিনিময় নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে।

গালা নাইটে ঘোষণা করা হয় আরও দু’টি স্টার্টআপের নাম, যেগুলো বাংলালিংক আইটি ইনকিউবেটরের দ্বিতীয় ব্যাচে যোগ দিয়ে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোরওয়াইএফএন (ফোর ইয়ার্স ফ্রম নাউ) নামক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ স্টার্টআপ দু’টি হলো- টিচ ইট এবং ইজি সেন্স। উক্ত ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্যোগ ও পরিকল্পনা উপস্থাপনার সুযোগ পাবে তারা।

আইটি ইনকিউবেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ করপোরেট রেসপনসিবিলিটি প্রোগ্রাম ‘মেক ইওর মার্ক’-এর অন্তর্ভুক্ত। বিশ্বের যেসব স্থান ভিওনের কার্যক্রমের আওতাধীন সেসব স্থানের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা পেলে এ সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে। অনেক আগ্রহী উদ্যোক্তাকে তাদের নিজ নিজ উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সহায়তা করার মাধ্যমে বাংলালিংক আইটি ইনকিউবেটর ইতোমধ্যেই একটি দৃষ্টান্তমূলক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলালিংক ভবিষ্যতেও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহযোগিতা করে যাবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘দৃঢ় প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে যে প্রতিভাবান তরুণ উদ্যোক্তারা এ পর্যায়ে পৌঁছেছে তাদের মধ্যে এসে আমি অত্যন্ত আনন্দিত। আমরা যদি এ সম্ভাবনাময় উদ্যোক্তাদের সন্ধান করে এনে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি তাহলে নতুন উদ্যোগ গ্রহণ করতে তারা আরও বেশি উৎসাহী হবে। উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য বাংলালিংক ও বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির সহকর্মীরা সত্যিই আমাদের প্রশংসার দাবিদার।’

২০১৬ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হওলিন ঝাও আইটি ইনকিউবেটর উদ্বোধন করেন। গত দু’বারের আয়োজনে মোট ১৬টি স্টার্টআপকে সহায়তা দিয়েছে বাংলালিংক আইটি ইনকিউবেটর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি
নির্বাচিত

বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি

ওয়ানপ্লাস নর্ড সিই৫
নির্বাচিত

শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে নতুন ওয়ানপ্লাস নর্ড সিই৫

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ঝাও জেল থেকে মুক্ত
প্রযুক্তি সংবাদ

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ঝাও জেল থেকে মুক্ত

করোনাভাইরাস: ইউটিউবে ফোন দেখাবে সনি
নির্বাচিত

করোনাভাইরাস: ইউটিউবে ফোন দেখাবে সনি

‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ নিয়ে কি অবহেলা করছে স্যামসাং?
নির্বাচিত

‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ নিয়ে কি অবহেলা করছে স্যামসাং?

ফের ঝুলে গেল ই-ক্যাব নির্বাচন
নির্বাচিত

ফের ঝুলে গেল ই-ক্যাব নির্বাচন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 February 2020

বাংলালিংক আইটি ইনকিউবেটর ৩.০: সেরা ৭ স্টার্টআপের নাম ঘোষণা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix