Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর অধিগ্রহণের তথ্য চেয়েছে এফটিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০
বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর অধিগ্রহণের তথ্য চেয়েছে এফটিসি
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর বিরুদ্ধে অপ্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের অভিযোগ বাড়ছে। এসব প্রতিষ্ঠান বাজার আধিপত্যের প্রভাব খাটিয়ে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের পিছিয়ে রেখে অন্যায্য ব্যবসায় সুবিধা নিচ্ছে। এরই মধ্যে অনেক বৃহৎ প্রযুক্তি জায়ান্টকে ভেঙে ফেলার দাবিও উঠেছে। এবার অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক ইনকরপোরেশন এবং মাইক্রোসফট করপোরেশনের কাছে তাদের একীভূতকরণ ও অধিগ্রহণের তথ্য চেয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলে অধিগ্রহণের মাধ্যমে বৃহৎ জায়ান্টগুলো অবৈধভাবে কোনো ব্যবসায় সুবিধা নিচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে গত মঙ্গলবার এফটিসির পক্ষ থেকে তথ্য চাওয়া হয়েছে।

গুগল, ফেসবুক ও অ্যাপলের মতো বহুজাতিক প্রযুক্তি জায়ান্টগুলোর অপ্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের অভিযোগ নিয়ে মার্কিন বিচার বিভাগ, এফটিসি, স্টেট অ্যাটর্নি জেনারেল ও হাউজ জুডিশিয়ারি কমিটি মিলে তদন্ত পরিচালনা করছে। এ তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর একীভূতকরণ ও অধিগ্রহণের তথ্য চাওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা নিজেদের জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক নানা পণ্য এবং সেবার মাধ্যমে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের পণ্য ও সেবাগুলোকে পিছিয়ে রাখছে। অবৈধ উপায়ে বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অপ্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করছে। চাপ সৃষ্টির মাধ্যমে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণের অভিযোগও রয়েছে অনেক বৃহৎ প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে।

বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের ইনস্টাগ্রাম অধিগ্রহণ এবং ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের হোল ফুড অধিগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে কৌশলে চাপ সৃষ্টি করে এ দুই প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করে ফেসবুক ও অ্যামাজন। অবশ্য অধিগ্রহণের পর ইনস্টাগ্রামে ফেসবুক এবং হোল ফুডে অ্যামাজন কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা নাটকীয়ভাবে উদীয়মান প্রযুক্তি খাতের দৃশ্যপটে পরিবর্তন এনেছে।

এফটিসির চেয়ারম্যান জোসেফ সাইমনস বলেন, শুরুতে গবেষণাকাজে ব্যবহারের লক্ষ্যে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। তবে অসংগতি দেখা গেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

তিনি বলেন, বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর একীভূতকরণ ও অধিগ্রহণের তথ্য হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। যদি কোনো অধিগ্রহণ চুক্তি ত্রুটিপূর্ণ চিহ্নিত হয়, সেক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে। অনেক বৃহৎ প্রতিষ্ঠানই অ্যান্টিট্রাস্ট আইন সঠিকভাবে মানছে না। বিষয়টি নিয়ে নীতিনির্ধারক পর্যায়ে উদ্বেগ রয়েছে। বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে তথ্য চেয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা কোনো সতর্ক বার্তা নয়। বিজ্ঞপ্তিটি মূলত অ্যান্টিট্রাস্ট আইনের বাস্তবায়নের জন্য ডিজাইন করা হয়েছে।

এফটিসি-সংশ্লিষ্টদের দাবি, তারা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কয়েকশ একীভূতকরণ ও অধিগ্রহণ চুক্তি পর্যালোচনা করবে এবং যতটা সম্ভব দ্রুত এ কাজ শেষ করা হবে।

আমেরিকান ইকোনমিক লিবার্টিস প্রজেক্টের রিসার্চ ডিরেক্টর ম্যাট স্টোলার বলেন, সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে প্রযুক্তি জায়ান্টগুলো অধিগ্রহণ চুক্তির আড়ালে প্রকৃতপক্ষে কী কার্যক্রম পরিচালনা করছে তার ওপর। বিশ্বের বিভিন্ন খাতে বৃহৎ প্রতিষ্ঠান দ্বারা তুলনামূলক ছোট প্রতিষ্ঠানকে অধিগ্রহণের চিত্র নতুন কিছু নয়। এ ধরনের অধিগ্রহণের পেছনে ক্রেতা প্রতিষ্ঠানের স্বচ্ছতা থাকাটা জরুরি। অধিগ্রহণের ফলে যদি বাজার প্রতিযোগিতায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তাহলে তো সমস্যা নেই। উদ্বেগের বিষয় হলো বেশির ভাগ অধিগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার জায়গা ঠিক রাখা হয় না।

একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে তথ্য চেয়ে এফটিসির বিজ্ঞপ্তি জারি বিষয়ে গুগল, ফেসবুক, অ্যামাজন ও অ্যাপল ইনকরপোরেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, তারা এফটিসিকে প্রয়োজনীয় সহায়তা করার পাশাপাশি একসঙ্গে কাজ করতে চান।

প্রতিবেদন অনুযায়ী, এফটিসির পক্ষ থেকে বৃহৎ মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কাছে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত একীভূতকরণ ও অধিগ্রহণের তথ্য চাওয়া হয়েছে। বড় অধিগ্রহণগুলো সম্পর্কে জানা গেলেও বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলোর অনেক ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বীকে অধিগ্রহণের তথ্য সচরাচর প্রকাশ্যে আসে না। এ ধরনের অধিগ্রহণগুলো যাচাই করবে এফটিসি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিং ফোন আনছে কোয়ালকম
নির্বাচিত

২০২২ সালের সেরা গেমিং ফোন

আর্টিকেলের সারাংশ তৈরি করবে গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

আর্টিকেলের সারাংশ তৈরি করবে গুগল ক্রোম

রিয়েলমি বাডস এয়ার ২: ২৫ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপের সাথে হারিয়ে যান মিউজিকের দুনিয়ায়
নির্বাচিত

রিয়েলমি বাডস এয়ার ২: ২৫ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপের সাথে হারিয়ে যান মিউজিকের দুনিয়ায়

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
প্রযুক্তি বাজার

জানুয়ারিতে বৈশ্বিক বিক্রির ৫১% ফাইভজি স্মার্টফোন

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়
নির্বাচিত

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

ডাক্তার নয়, পরামর্শ দেবে অ্যালেক্সা!
প্রযুক্তি সংবাদ

ডাক্তার নয়, পরামর্শ দেবে অ্যালেক্সা!

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix