Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করছে অ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 February 2020
প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করছে অ্যাপস
Share on FacebookShare on Twitter

অবিবাহিত প্রেমিক যুগলদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করে দিচ্ছে একাধিক ভারতীয় মোবাইল অ্যাপস। ঘণ্টা চুক্তিতে “কাপল-ফ্রেন্ডলি” হোটেলের ব্যবস্থা করে দিচ্ছে “স্টেআঙ্কল”, “ওয়ো” নামের অ্যাপসগুলো।

যদিও দেশটিতে বিয়ের আগে প্রেম ও ঘনিষ্ঠতাকে সামাজিকভাবে এক ধরনের অপরাধ হিসেবেই গণ্য করা হয়ে থাকে। কিন্তু একদল তরুণ উদ্যোক্তা দীর্ঘদিনের এই সামাজিক প্রথাকে ভাঙতে উদ্যোগী হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি ইতোমধ্যে সাড়া ফেলেছে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে।

পূজা (ছদ্মনাম) নামে মুম্বাইয়ের এক তরুণী জানান, ২০১৬ সালে বন্ধুর সঙ্গে হোটেল রুম ভাড়া নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।

তিনি বলেন, “আমাদের দু’জনেরই বয়স ছিল আঠারোর বেশি। আমাদেরকে হোটেল রুম ভাড়া না দেওয়ার কোনো কারণ ছিল না। তবুও তাদের আচরণ ছিল যথেষ্ট বিব্রতকর। শেষপর্যন্ত মিথ্যা তথ্য দিতে হয়েছিল তাদের কাছে।”

উল্লেখ্য, বসবাসের খরচ বেশি হওয়ার পাশাপাশি সামাজিক প্রথার কারণে ভারতীয় তরুণদের বেশিরভাগই পরিবারের সঙ্গে বসবাস করেন। জনবহুল দেশটির ঘনবসতিপূর্ণ শহরগুলোতে প্রেমিক যুগলদের জন্য তাই ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খুব কম।

এএফপি’র প্রতিবেদনে উঠে এসেছে, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতেও হোটেলগুলোতে পুলিশ হানা দিয়ে অবিবাহিত যুগলদের কাছ থেকে ঘুষ নিয়ে থাকে। আর কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলোতো “পশ্চিমা সংস্কৃতি” আখ্যা দিয়ে ভ্যালেন্টাইন ডে’র অনুষ্ঠানে হামলা চালায়।

এসব সমস্যারই সমাধান খোঁজার চেষ্টা করেছে একাধিক অ্যাপস। আর অ্যাপসগুলোর উদ্যোক্তারাও তরুণ।

স্টেআঙ্কল অ্যাপের উদ্যোক্তা সঞ্চিত শেঠি ব্যবসা শুরু করেন ২০১৬ সালে। তার স্লোগান ছিল- “যুগলদের কক্ষ প্রয়োজন, কটাক্ষ নয়।”

সঞ্চিত শেঠি বলেন, প্রথমদিকে কট্টরপন্থীদের কাছ থেকে হুমকি পেলেও তা ছিল ফোন কলের মধ্যেই সীমাবদ্ধ।

এক্ষেত্রে হোটেল মালিকরাও ক্ষেত্রবিশেষে অসহযোগিতা করেন। অনেকেই আবার চিন্তিত থাকেন পুলিশি হয়রানি নিয়ে।

তবে শেষ পর্যন্ত থেমে থাকেনি অ্যাপসগুলোর ব্যবসা। অব্যাহত চাহিদার কারণে অজস্র হোটেল মালিক যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

ভারতের ৪৫টি শহরে কেবল স্টেআঙ্কল-এর রেজিস্ট্রার্ড হোটেল সংখ্যাই ৮০০। তাদের পরিকল্পনায় রয়েছে আরও অন্তত ১৫০০ হোটেলকে তাদের আওতায় আনা। এছাড়া, আরেকটি জনপ্রিয় অ্যাপস লাভস্টে’র আওতাভুক্ত হোটেলের সংখ্যা ৭০০। তাদের পরিকল্পনা আগামী তিন বছরে ২০০০ হোটেলের অন্তর্ভুক্তি।

অ্যাপের পাশাপাশি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে যুগলদের ডেটিং টিপসও দিয়ে থাকে স্টেআঙ্কল।

এই ধরনের হোটেল জাপান ও কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয়। যেখানে প্রেমিক যুগলরা নিজেদের মতো করে কিছুক্ষণ সময় কাটাতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং
নির্বাচিত

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

ইউটিউবের যেসব কনটেন্টে নিষিদ্ধ হচ্ছে বিজ্ঞাপন

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

ই-কমার্স প্রতারণায় তিন বছর জেল

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক
টেলিকম

৩৬ জুলাই উপলক্ষে ৩৬ টাকায় সিম দিচ্ছে টেলিটক

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 February 2020

প্রেমিক-প্রেমিকাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করছে অ্যাপস

Techzoom.TV |
TechzoomTV