Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন এখন নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিনের কাজ, যোগাযোগ ও বিনোদন— সব কিছুতেই এই ছোট্ট ডিভাইসের ওপর নির্ভরতা বাড়ছে। কিন্তু এর সঙ্গে একটি প্রশ্নও বারবার ঘুরে-ফিরে আসছে— অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার কি ব্রেন ক্যানসারের কারণ হতে পারে?

এমন প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে সেই গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য, যা অনেকের দুশ্চিন্তা দূর করে দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক নেই কিংবা পাওয়া যায়নি। এমনকি দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলেও ব্রেন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়, এমন প্রমাণও পাওয়া যায়নি।

টানা ১০ বছর মোবাইল ফোন ব্যবহার করেছেন— এমন ব্যক্তির মধ্যেও ক্যানসারের ঝুঁকি বাড়ার মতো স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত কয়েক দশকে মোবাইল ফোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু সেই তুলনায় ব্রেন ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি। বরং অনেক ক্ষেত্রে তা স্থিতিশীল রয়েছে।

অনেকের ধারণা— মোবাইল ফোন থেকে নির্গত রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরের জন্য ক্ষতিকর। এ আশঙ্কার কারণেই ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার রেডিও ফ্রিকোয়েন্সিকে ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে চিহ্নিত করেছিল।

অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সি এ গবেষণার নেতৃত্ব দিয়েছে।

এ পর্যালোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিজ্ঞানীরা। কারণ দীর্ঘদিন ধরেই মোবাইল ফোন ও বেতার প্রযুক্তির স্বাস্থ্যঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি রয়েছে। নতুন এ গবেষণা সেই ভ্রান্ত ধারণা ভাঙতে সহায়ক বলে মনে করছেন তারা।

পাঁচ হাজারেরও বেশি কেস বিশ্লেষণ করে সংস্থাটির প্রধান গবেষক কেন ক্যারিপিডিস বলেছেন, আমাদের পর্যালোচনায় দেখা গেছে— মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্ক কিংবা মাথা ও ঘাড়ের ক্যানসারের ঝুঁকি বাড়ে না।

গবেষণা তথ্যানুযায়ী, মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন ক্যানসারের ঝুঁকি তৈরি হয় এমন কোনো প্রমাণ নেই। তবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো, চোখ ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সবসময়ই জরুরি।

Tags: ব্রেন ক্যানসারমোবাইল ফোনস্বাস্থ্যঝুঁকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা শুরু করতে যাচ্ছে বিআইটিএম ও ইউআইইউ
প্রযুক্তি সংবাদ

পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা শুরু করতে যাচ্ছে বিআইটিএম ও ইউআইইউ

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়
প্রযুক্তি সংবাদ

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা
প্রযুক্তি সংবাদ

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

ফোনকলে জালিয়াতি এড়াতে ট্রু-কলার আনল নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ট্রু-কলারে আসছে নতুন ৩ ফিচার

হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ
অটোমোবাইল

হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক
প্রযুক্তি সংবাদ

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
অর্থ ও বাণিজ্য

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix