Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপে চীনা বিনিয়োগের বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
স্টার্টআপে চীনা বিনিয়োগের বান
Share on FacebookShare on Twitter

চীনের ভেঞ্চার ক্যাপিটালিস্টরা হঠাৎ করে ভারতীয় স্টার্টআপের দিকে নজর দেয়া শুরু করেছেন। গত বছর তারা ভারতীয় বিভিন্ন স্টার্টআপে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, চীনা বিনিয়োগে ভারতীয় স্টার্টআপগুলো উজ্জীবিত হচ্ছে ঠিকই, কিন্তু এতে অভ্যন্তরীণ অস্বস্তিও বাড়ছে। কারণ পুঁজি বিনিয়োগে চীনা প্রভাব বাড়লে নানা ইস্যুতে বিবদমান দুই দেশের ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দেশটির বৈদেশিক নীতি বিশেষজ্ঞরা।

গবেষণা প্রতিষ্ঠান রিফিনিটিভের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ প্রান্তিকে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে স্টার্টআপের বিনিয়োগ চুক্তির পরিমাণ ১৪০ কোটি ডলারে পৌঁছে গেছে। উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান ট্র্যাক্সন (ঞত্ধপীহ) বলছে, গত বছর মোট ৫৪ রাউন্ডে চীনা বিনিয়োগ এসেছে। যেখানে ২০১৩ সালেও মাত্র তিনটি এবং ২০১৭ সালে ছিল এর অর্ধেক।

ফলে ভারতের স্টার্টআপে তহবিল সরবরাহের দিক থেকে সেকুইয়া, সফটব্যাংকের মতো জায়ান্টদের সঙ্গে অন্যতম প্রভাবশালী বিনিয়োগকারী হিসেবে আবির্ভূত হয়েছে চীন।

এ ব্যাপারে ট্র্যাক্সনের সহপ্রতিষ্ঠাতা নেহা সিং বলেন, ভারত এখন বিনিয়োগের বিশাল বাজার। এখানে প্রভাবশালী বিনিয়োগকারী হতে প্রচুর নতুন বিনিয়োগ মডেল এখনো উদ্ভাবনের সুযোগ রয়েছে।

জানুয়ারির শুরুর দিকে বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতীয় স্টার্টআপে আলিবাবা, দিদি চুশিংয়ের পাশাপাশি নতুন চীনা বিনিয়োগের বান ডেকেছে। ২০১৯ সালে রেকর্ড পরিমাণ বিনিয়োগ এসেছে। এই এক বছরেই বিনিয়োগ এসেছে ২০১৬ সালের সাত গুণ। সে বছর এসেছিল ৪৫ কোটি ৯০ লাখ ডলার।

ভেঞ্চার ইন্টেলিজেন্সের তথ্যমতে, বছরওয়ারি হিসাবে গত বছর ভারতে স্টার্টআপে চীনা বিনিয়োগ ৯৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৯১ কোটি ৬০ লাখ ডলার, যেখানে আগের বছর ছিল ২০২ কোটি ডলার।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতে চীনা বিনিয়োগ হঠাৎ বাড়তে শুরু করল তখনই, যখন এ দেশে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে প্রাইভেট ইকুইটি অথবা ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ কমতে শুরু করেছে। ২০১৯ সালে মার্কিন বিনিয়োগকারীরা ৩৩১টি চুক্তির আওতায় ৯১৮ কোটি ডলার ভারতের বাজারে প্রবেশ করিয়েছে, যেখানে এর আগের বছর তারা ৩২০টি চুক্তির আওতায় বিনিয়োগ করেছিল ১ হাজার ৫২ কোটি ডলার।

চীনা বৃহৎ বিনিয়োগকারীরা মূলত ভারতীয় প্রযুক্তি স্টার্টআপগুলোকেই টার্গেট করছে। বিশেষ করে ভারতীয় বিলিয়ন ডলার মানের কোম্পানিগুলোকেই তারা বেছে নিচ্ছে। যেমন টেনসেন্ট ও দিদি চুশিং বেছে নিয়েছে রাইডশেয়ারিং কোম্পানি ওলা, আর আলিবাবা ও তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট ফিন্যান্সিয়াল বেছে নিয়েছে ফুড ডেলিভারি কোম্পানি জোমাটো।

অবশ্য ইদানীং তাদের মধ্যে বিনিয়োগে বৈচিত্র্য আনার প্রবণতাও লক্ষ করা যাচ্ছে। শাওমির প্রতিষ্ঠাতার বিনিয়োগ প্রতিষ্ঠান শানওয়ে ক্যাপিটাল, চায়না লজিং গ্রুপ, চায়না ইউরেশিয়া ইকোনমিক কো-অপারেশন ফান্ড ও বেয়ারিং এশিয়া এদের অন্যতম।

সর্বসম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে পিং অ্যান গ্লোবাল ভয়েজার ফান্ড। ইউরোপ, চীন ও ইসরায়েলে প্রতিষ্ঠানটি প্রায় ২৫ কোটি ডলার বিনিয়োগ করেছে। ভারতের জয়পুরভিত্তিক কার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কারদেখো’-তে তারা বিনিয়োগ করেছে ৭ কোটি ডলার। ভারতে এটি তাদের প্রথম বিনিয়োগ। আরো ২ থেকে সাড়ে ৩ কোটি ডলারের বিনিয়োগ অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে মজার ব্যাপার হলো, চীনা বিনিয়োগকারীরা ভারতের চলমান অর্থনৈতিক সংকটকে তেমন একটা আমলে নিচ্ছেন না। তারা দীর্ঘমেয়াদের সম্ভাবনার দিকে নজর রাখছেন। পিং অ্যান গ্লোবাল ভয়েজারের ব্যবস্থাপক ডোনাল্ড লেসি বলেন, সামষ্টিক অর্থনীতি নিয়ে উদ্বেগ অথবা সাংস্কৃতিক পার্থক্যের কারণে ভারতকে উপেক্ষা করার সুযোগ নেই। চীনা বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিপুল সম্ভাবনার কথা ভেবেই এখানে আসছেন।

ভারতে সক্রিয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ফোসান আরজেড ক্যাপিটালের ভারত অংশের ব্যবস্থাপনা পরিচালক তেজ কাপুর বলেন, বিনিয়োগকারীরা ভারতের মধ্যে দ্বিতীয় চীনকে দেখতে পাচ্ছেন। গ্রুপটি ২০১৯ সালে ভারতের অনলাইন ভ্রমণ ও হোটেল বুকিং কোম্পানি ইক্সিগো, লজিস্টিক ফার্ম ডেল্লিভেরি এবং অনলাইন পেরেন্টিং নেটওয়ার্ক মাইলোসহ বেশ কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ
ই-কমার্স

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ

MVNO: বিটিসিএল’র এমভিএনও সিম চালু, জানুন এই সিমে কী সুবিধা পাবেন
টেলিকম

MVNO: বিটিসিএল’র এমভিএনও সিম চালু, জানুন এই সিমে কী সুবিধা পাবেন

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনই যখন আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায়

ক্যান্টন ফেয়ারে বাংলাদেশে তৈরি ওয়ালটনের আইওটি বেজড স্মার্ট প্রযুক্তিপণ্য দেখে মুগ্ধ বিশ্ব
নির্বাচিত

ক্যান্টন ফেয়ারে বাংলাদেশে তৈরি ওয়ালটনের আইওটি বেজড স্মার্ট প্রযুক্তিপণ্য দেখে মুগ্ধ বিশ্ব

জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

অতিরিক্ত সুরক্ষা ফিচার আসছে ক্রোমের পাসওয়ার্ডে

Load More

ট্রেন্ডিং টপিক

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়

ডিএসই কনভেনশন সেন্টারে এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ডিএসই কনভেনশন সেন্টারে এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ফেব্রুয়ারি ২০২০

স্টার্টআপে চীনা বিনিয়োগের বান

Techzoom.TV |
TechzoomTV