Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক-তৃতীয়াংশ বকেয়া পরিশোধ করল এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 18 February 2020
এক-তৃতীয়াংশ বকেয়া পরিশোধ করল এয়ারটেল
Share on FacebookShare on Twitter

সুপ্রিম কোর্টের আদেশ মেনে সংশোধিত স্থূল রাজস্ব (এজিআর) বকেয়ার ১০ হাজার কোটি রুপি পরিশোধ করেছে ভারতী এয়ারটেল। আরেক কোম্পানি ভোডাফোন আইডিয়া বকেয়ার কত অংশ দেয়া সামর্থ্যে কুলাবে, সেই হিসাব করছে।

রিলায়েন্স জিও বাদে খুব খারাপ সময় পার করছে ভারতের প্রায় সবক’টি টেলিকম সংস্থা। লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলো এর মধ্যে রাজস্ব কমিয়ে দেখানোর কারণে আদালতে অভিযুক্ত হয়েছে। গত শুক্রবার সুপ্রিম কোর্ট ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও টেলিযোগাযোগ দপ্তরদের বকেয়া আদায়ে সময়সীমা বেঁধে দিয়েছেন। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে পরিষেবা বন্ধ করার নির্দেশনাও দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

গতকাল ভারতী এয়ারটেল ৩৫ হাজার ৫৮৬ কোটি রুপি বকেয়ার মধ্যে ১০ হাজার কোটি পরিশোধ করেছে। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার মোট বকেয়া ৫৩ হাজার ৩৮ কোটি রুপি। এর মধ্যে তরঙ্গভাড়া ২৪ হাজার ৭২৯ কোটি ও লাইসেন্স ফি বাবদ ২৮ হাজার ৩০৯ কোটি রুপি।

গত শনিবার ভোডাফোন জানিয়েছে, বকেয়ার কত টাকা এ মুহূর্তে পরিশোধ করা যায়, সেই হিসাব তারা করছে। যদিও এ কোম্পানি আর টিকবে কিনা, তা নিয়েই আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিষ্ঠান পুনর্গঠনের একটি আবেদন এরই মধ্যে আদালতে দাখিল করা হয়েছে। আদালতের নির্দেশনার ওপরই ভোডাফোনের ভবিষ্যৎ নির্ভর করছে।

গত বছর ২৪ অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালত দেশটির টেলিযোগাযোগ বিভাগকে (ডিওটি) তিন মাসের মধ্যে বকেয়া অর্থ আদায়ের নির্দেশনা দেন। এ পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় রয়েছেন ভোডাফোন আইডিয়া লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা। গত ডিসেম্বরেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের সহায়তা ছাড়া এত বড় অংকের বকেয়া পরিশোধ করা সম্ভব নয়। বকেয়া টাকা নির্ধারিত সময়ে পরিশোধে বাধ্য করা হলে অপারেটরটির কার্যক্রম বন্ধের আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।

তাছাড়া ভোডাফোন আইডিয়া ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রায় ৬ হাজার কোটি রুপি লোকসান দেখিয়েছিল। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো লোকসানের ধারায় টেলিকম প্রতিষ্ঠানটি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কোম্পানিটির শেয়ারদরেও পতন ঘটেছে।

পরবর্তী শুনানির দিন, অর্থাৎ ১৭ মার্চের আগে বকেয়ার টাকা মেটানো না হলে টেলিকম প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত
প্রযুক্তি সংবাদ

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত

২০ মিনিটেই ফুল চার্জ হবে অপোর নতুন স্মার্টফোন!
নির্বাচিত

২০ মিনিটেই ফুল চার্জ হবে অপোর নতুন স্মার্টফোন!

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!
ই-কমার্স

দারাজের ট্রাভেল প্যাকেজে স্মরণীয় থাকবে আপনার ভালোবাসা দিবস!

নিজের সুরক্ষা, দেশের নিরাপত্তা ও শিল্পের প্রয়োজনেই এনইআইআর
টেলিকম

নিজের সুরক্ষা, দেশের নিরাপত্তা ও শিল্পের প্রয়োজনেই এনইআইআর

ফাইভ-জি আসছে ম্যাকবুকে
নির্বাচিত

ডিজাইনে বড় পরিবর্তনের সঙ্গে নতুন ম্যাকবুক প্রো আনছে অ্যাপল

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?
প্রযুক্তি সংবাদ

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?

Load More

ট্রেন্ডিং টপিক

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 February 2020

এক-তৃতীয়াংশ বকেয়া পরিশোধ করল এয়ারটেল

Techzoom.TV |
TechzoomTV