Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতাদের ওয়ানপ্লাস ভীতি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতাদের ওয়ানপ্লাস ভীতি!
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়ছে ওয়ানপ্লাসের। চীনভিত্তিক এ ডিভাইস ব্র্যান্ড ক্রমবর্ধমান ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিচ্ছে। বাজেটসাশ্রয়ী ডিভাইস বাজারে তীব্র প্রতিযোগিতা এবং প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ওয়ানপ্লাসের আধিপত্য অ্যাপল ও স্যামসাংয়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা অ্যাপল-স্যামসাংয়ের ওয়ানপ্লাস ভীতির ১০ কারণ নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার এখন ভারত। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশটির প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারের শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে ওয়ানপ্লাস, যা অ্যাপল ও স্যামসাংয়ের জন্য অশনিসংকেত বলে মনে করা হচ্ছে। কারণ ভারতের সাশ্রয়ী স্মার্টফোন বাজারে শাওমি, ভিভো ও অপোর কারণে সংকটে রয়েছে অ্যাপল-স্যামসাং। অন্যদিকে প্রিমিয়াম স্মার্টফোন বাজারেও ওয়ানপ্লাসের কারণে সুবিধা করতে পারছে না।

গত বছর ওয়ানপ্লাস ইন্ডিয়ার রাজস্ব ও মুনাফা দুটোই বেড়েছে। দি ইকোনমিক টাইমসের তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছর ওয়ানপ্লাস ইন্ডিয়ার রাজস্ব বেড়ে ১৫০ কোটি রুপিতে পৌঁছেছিল, যা ২০১৬-১৭ অর্থবছরে ছিল ৩৭ কোটি ৯০ লাখ রুপি। এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে ওয়ানপ্লাস ইন্ডিয়ার নিট মুনাফা ছিল ৯০ লাখ ১০ হাজার রুপি, যা চলতি অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।

চীনা ডিভাইস ব্র্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম শুরুর লক্ষ্যে ওয়ানপ্লাসই প্রথম টি-মোবাইলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। গত বছর অক্টোবরে দেশটিতে ওয়ানপ্লাস ৬টি আনুষ্ঠানিভাবে উন্মোচন করেছে ওয়ানপ্লাস। যুক্তরাষ্ট্রের বাজারে বেশির ভাগ ব্র্যান্ড স্থানীয় মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ডিভাইস বিক্রির কার্যক্রম পরিচালনা করে। ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাসের কারণে যুক্তরাষ্ট্রের বাজারেও অ্যাপল-স্যামসাংকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যমতে, ব্র্যান্ড আনুগত্যের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যান্ডের তকমাটি ওয়ানপ্লাসের দখলে। ওয়ানপ্লাসের ৩১ শতাংশ গ্রাহক পরবর্তী সময়েও একই ব্র্যান্ডের হ্যান্ডসেট ব্যবহার করতে চায়। অন্যদিকে ব্র্যান্ড আনুগত্যের দিক থেকে একমাত্র অ্যাপল প্রতিষ্ঠানটির চেয়ে এগিয়ে রয়েছে।

ব্র্যান্ড আনুগত্যের দিক থেকে ওয়ানপ্লাসের চেয়ে পিছিয়ে রয়েছে স্যামসাং। স্যামসাংয়ের ২৫ শতাংশ গ্রাহক পরবর্তী সময়ে একই ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে চায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পৃথিবীর প্রথম ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি আনছে রিয়েলমি
নির্বাচিত

পৃথিবীর প্রথম ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি আনছে রিয়েলমি

এবার এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
নির্বাচিত

এবার এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন

গ্যালাক্সি এ০৫: স্যামসাংয়ের সাশ্রয়ী দামের ফোন
নির্বাচিত

গ্যালাক্সি এ০৫: স্যামসাংয়ের সাশ্রয়ী দামের ফোন

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
নির্বাচিত

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক

কম দামের স্মার্টফোন আনল মাইক্রোম্যাক্স
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আনল মাইক্রোম্যাক্স

Load More

ট্রেন্ডিং টপিক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix