Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 25 February 2020
নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাস বিস্তারের কেন্দ্রস্থল চীন পার্সোনাল কম্পিউটারের (পিসি) বৃহত্তম বাজারের একটি। এ ভাইরাসের প্রাদুর্ভাবে পর্যুদস্ত হয়ে পড়েছে দেশটির অর্থনীতি, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তিসহ বিভিন্ন বৈশ্বিক খাতে। সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস জানিয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে চলতি বছর পিসির বৈশ্বিক সরবরাহ কমপক্ষে ৩ দশমিক ৩ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

গ্রাহকদের কাছে পাঠানো পরিমার্জিত পূর্বাভাসে ক্যানালিস জানায়, ২০২০ সালের প্রথম প্রান্তিকে পিসির সরবরাহ কমপক্ষে ১০ দশমিক ১ থেকে সর্বোচ্চ ২০ দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে। এমনকি দ্বিতীয় প্রান্তিকেও এর প্রভাব দৃশ্যমান থাকতে পারে। ওই প্রান্তিকেও পিসির সরবরাহ ৮ দশমিক ৯ থেকে ২৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

প্রতিষ্ঠানটির মতে, চলতি বছর সব মিলিয়ে ৩৮ কোটি ২০ লাখ ইউনিট পিসি বৈশ্বিক বাজারে সরবরাহ হতে পারে, যা আগের বছরের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ কম। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটাই হবে পিসির বাজারের তুলনামূলক ভালো অবস্থা। অবস্থা খুব শোচনীয় হলে পিসির বৈশ্বিক সরবরাহ ৩৬ কোটি ২০ লাখ ইউনিটে নেমে আসতে পারে, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৫ শতাংশ কম। ২০১৯ সালে পিসির বৈশ্বিক সরবরাহ ছিল ৩৯ কোটি ৬০ লাখ ইউনিট।

ক্যানালিস জানায়, নভেল করোনাভাইরাসের কারণে সবচেয়ে বড় আঘাত দেখা যাবে প্রথম দুই প্রান্তিকের সরবরাহে, যা কাটিয়ে উঠতে চতুর্থ প্রান্তিক পর্যন্ত লেগে যেতে পারে। পরিস্থিতি অতটা গুরুতর না হলে ২০২০ সালের এপ্রিল নাগাদ পিসি উৎপাদন আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী বছরের শুরুর দিকে বৈশ্বিক পিসির বাজার ধীরে ধীরে ধকল কাটিয়ে উঠতে শুরু করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

তবে নভেল করোনাভাইরাসের কারণে পিসির বাজারের পরিস্থিতি শোচনীয় পর্যায়ে পৌঁছলে উৎপাদন আগের অবস্থায় ফিরে যেতে ২০২০ সালের জুন পর্যন্ত লাগতে পারে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে চীনে উৎপাদন ও চাহিদা পুনরুদ্ধারে আরো বেশি সময় লেগে যেতে পারে। এমনকি চলতি বছরের প্রথম প্রান্তিকের সঙ্গে তাল মিলিয়ে দ্বিতীয় প্রান্তিকেও পতন দেখা যেতে পারে। ফলে বাজারে স্বাভাবিকতা ফেরার প্রক্রিয়া শুরু হতে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের শেষভাগ পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে ক্যানালিস।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিসির পাশাপাশি স্মার্টফোন, অটোমোবাইল, টেলিভিশন, স্মার্ট স্পিকার ও ভিডিও গেম খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণ হলো, চীন প্রযুক্তিপণ্য উৎপাদন ও সাপ্লাই চেইনের বৈশ্বিক হাবগুলোর একটি। নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশটি চান্দ্র নববর্ষের ছুটি বর্ধিত ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। ক্যানালিস জানায়, সরকারের এ পদক্ষেপে চীনে খুচরা পর্যায়ে বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এবং ভোক্তাদের পণ্য কেনায় নাটকীয় পতন দেখা দেয়।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন ও অন্যান্য বাজারে প্রিন্টেড সার্কিট বোর্ড ও মেমোরিসহ বিভিন্ন যন্ত্রাংশেরও সংকট দেখা দেয়। ক্যানালিস জানিয়েছে, দুই সপ্তাহ ধরে পিসি ভেন্ডরদের কাছ থেকে তাদের চ্যানেল পার্টনারদের কাছে এ বার্তা পাঠানো হচ্ছে যে তাদের অবস্থানের ওপর ভিত্তি করে পিসি ও রিপ্লেসমেন্ট পার্ট সরবরাহে ১৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, যা স্বাভাবিক ডেলিভারি সময়ের চেয়ে তিন গুণ বেশি।

এক পৃথক প্রতিবেদনে ক্যানালিসের বিশেষজ্ঞ শ্যারন হিউ বলেন, কভিড-১৯-এর (নতুন করোনাভাইরাস দ্বারা সৃষ্ট রোগের দাপ্তরিক নাম) হঠাৎ প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভেন্ডর ও চ্যানেল পার্টনাররা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এ সংকট কেউ কল্পনাও করতে পারেনি, এমনকি জানুয়ারির মধ্যভাগেও। বেশির ভাগ লোকই চলতি বছর রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা হওয়ার আশঙ্কা করছিলেন। তারা কেউ ঘুণাক্ষরেও ভাবেননি যে মহামারীর কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার অ্যাপলের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন জানিয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে ২০২০ সালে প্রতিষ্ঠানটির আয় কমে যেতে পারে। চলতি মাসের শুরুর দিকে অ্যাপল জানায়, চীনে স্টোর বন্ধ থাকায় আইফোন সরবরাহে বিঘ্ন ও নিম্নচাহিদার কারণে তারা মার্চ প্রান্তিকে প্রত্যাশিত পরিমাণে রাজস্ব আয়ের আশা করছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কি বোর্ডের ১০০টি শর্টকাট
কিভাবে করবেন

কি বোর্ডের ১০০টি শর্টকাট

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা চেক করুন গুগল থেকে
কিভাবে করবেন

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা চেক করুন গুগল থেকে

অ্যাপল নিয়ে কিছু অবাক করা তথ্যঃ আপনি জানেন তো ?
নির্বাচিত

অ্যাপল নিয়ে কিছু অবাক করা তথ্যঃ আপনি জানেন তো ?

অটোমোবাইল

ছুটে চলার পাশাপাশি হাঁটবেও গাড়ি!

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 February 2020

নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ

Techzoom.TV |
TechzoomTV