Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেসলার অটোপাইলট দুর্ঘটনা: গেইম খেলছিলেন চালক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Friday, 28 February 2020
টেসলার অটোপাইলট দুর্ঘটনা: গেইম খেলছিলেন চালক
Share on FacebookShare on Twitter

টেসলার অটোপাইলট দুর্ঘটনার সময় চালক গেইম খেলছিলেন বলে বিশ্বাস তদন্তকারীদের। ২০১৮ সালের মার্চ মাসে ওই দুর্ঘটনায় নিহত হন অ্যাপলের এক কর্মী।

মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের (এনটিএসবি) পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনার সময় গাড়িটি টেসলার অটোপাইলট সফটওয়্যারের সাহায্যে আধা-স্বয়ংক্রিয়ভাবে চলছিলো– খবর বিবিসি’র।

অটোপাইলট মোডে চালকের হাত স্টিয়ারিং হুইলে রাখার নির্দেশনা দিয়ে থাকে টেসলা। তবে, এনটিএসবি জানিয়েছে অটোপাইলট ব্যবস্থায় টেসলা পরিবর্তন না আনলে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার পর দুই বছরের তদন্ত প্রতিবেদন দিয়েছে এনটিএসবি।

প্রতিবেদনে বলা হয়, টেসলার অটোপাইলট সফটওয়্যার গাড়িটিকে একটি ত্রিকোণাকার রাস্তার ক্রসিংয়ে নিয়ে গেছে এবং গতি বাড়িয়ে কংক্রিটের দেয়ালে ধাক্কা দিয়েছে।

গাড়ির সামনের অংশটি বিচ্ছন্ন হয়ে পড়ায় অন্য আরও দু’টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

৩৮ বছর বয়সী টেসলা চালক ওয়ালটার হুয়াংকে হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে তিনি মারা গেছেন। বেঁচে গেছেন অন্যান্য চালকরা।

এনটিএসবি’র পক্ষ থেকে বলা হয়েছে–

টেসলা চালক গাড়ির নিয়ন্ত্রণ নেননি কারণ তিনি স্মার্টফোনের একটি ভিডিও গেইমে মগ্ন থাকায় অমনযোগী হয়ে পড়েছিলেন।টেসলার সংঘর্ষ এড়ানোর ব্যবস্থায় “বাধা শনাক্ত করার ব্যবস্থা নেই।”

টেসলার অটোপাইলট সফটওয়্যারে “চালকের অন্তর্ভুক্তি সক্রিয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়নি।”
টেসলা গাড়ির বেশ কিছু দুর্ঘটনায় অটোপাইলট সক্রিয় ছিল বলেও বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অটোপাইলট মূলত চালকের জন্য সহায়ক একটি আধাস্বয়ংক্রিয় ব্যবস্থা। লেইন পরিবর্তন এবং গতির সামঞ্জস্য রাখতে সহায়তা করে ব্যবস্থাটি।

অন্যদিকে সমালোচকদের দাবি, ‘অটোপাইলট’ ব্র্যান্ডিংয়ের কারণে অনেক চালকই মনে করেন গাড়ি পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলছে।

এনটিএসবি বলছে চালক সফটওয়্যারের ওপর ‘অতিরিক্ত নির্ভরশীল’ হয়ে পড়েছে।

কিছু পরামর্শ দিয়ে তদন্ত প্রতিবেদন শেষ করেছে এনটিএসবি। পরামর্শগুলো হলো–

ট্রাফিকের বাধার মতো সাধারণ বাধাগুলো শনাক্ত করতে সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা আরও উন্নত করা।
সফটওয়্যারের পরিকল্পিত নকশার বাইরের ঝুঁকিগুলোতে গাড়ি কেমন আচরণ করে তা বিবেচনা করে দেখা।
স্বয়ংক্রিয় ব্যবস্থায় চালকের আত্মতুষ্টি কমানোর ব্যবস্থা করা।
আধা-স্বয়ংক্রিয় ব্যবস্থার নতুন সব গাড়িতে যাতে নতুন মান অনুযায়ী চালককে পর্যবেক্ষণ করার ব্যবস্থা থাকে তা নিশ্চিত করা।
স্মার্টফোন নির্মাতাদেরকে এমন ব্যবস্থা বানানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চালক অমনযোগী হয়ে পড়লে তা শনাক্ত করা যায়। গাড়ি চলাকালীন চালক অমনযোগী হতে পারেন স্মার্টফোনের এমন ফিচারগুলো যাতে লক করে দেওয়া হয়।

অ্যাপলের উদ্দ্যেশ্যে এনটিএসবি জানিয়েছে, “এমন নীতিমালা আনা প্রয়োজন, যাতে গাড়ি চালানোর সময় জরুরী নয় এমন পোর্টেবল ডিভাইসগুলো ব্যবহার থেকে বিরত থাকেন প্রতিষ্ঠানের সব কর্মী এবং ঠিকাদাররা।”

বিষয়টি নিয়ে জানতে বিবিসি’র পক্ষ থেকে টেসলার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
অর্থ ও বাণিজ্য

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে

স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল
প্রযুক্তি সংবাদ

বিশ্ববাজারে স্মার্টফোন রফতানিতে শীর্ষে স্যামসাং

বিদেশী কনটেন্ট পরীক্ষায় চীনা মডারেটর রাখবে না টিকটক
প্রযুক্তি সংবাদ

বিদেশী কনটেন্ট পরীক্ষায় চীনা মডারেটর রাখবে না টিকটক

উদ্যোক্তা সম্মাননা ২০১৮ পেলেন ১৯ জন উদ্যোক্তা
প্রযুক্তি সংবাদ

উদ্যোক্তা সম্মাননা ২০১৮ পেলেন ১৯ জন উদ্যোক্তা

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2020

টেসলার অটোপাইলট দুর্ঘটনা: গেইম খেলছিলেন চালক

Techzoom.TV |
TechzoomTV