Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 February 2020
যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার বাকি সব দেশকে পিছনে ফেলে বাংলাদেশ তার উন্নয়ন-যাত্রা অব্যাহত রেখেছে। জিডিপি প্রবৃদ্ধি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স (আইডিআই) ও অন্যান্য মানব সূচকে এগিয়েছে দেশটি। সবকিছুর পেছনে সামগ্রিকভাবে অবদান রয়েছে সরকারের ডিজিটাল সার্ভিসগুলো ও এর বিস্তৃতির।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে লেখা এক প্রতিবেদনে এসব তথ্য জানান সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (পলক)। তার মতে, গত এক দশক ধরে বর্তমান সরকার দারিদ্র্যের হার কমাতে ও গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে।

সেইসঙ্গে, প্রযুক্তিগুলো যাতে ব্যবহার উপযোগী হয় সেদিকেও দৃষ্টি ছিল সরকারের। তাই প্রযুক্তির সঙ্গে পরিচিত নবীন-তরুণরা, স্বল্প পরিচিত মধ্যবয়স্করা ও অপেক্ষাকৃত বয়স্ক যারা নতুন পৃথিবীর সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তিন শ্রেণির উপযোগী করেই ডিজিটাল সার্ভিস দেওয়া হচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালকে সামনে রেখে নেওয়া হয়েছে এসব পরিকল্পনা। ‘ডিজিটাল বাংলাদেশ’ ভাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে দেশ পরিচালনা করছেন। এগুলো হলো, গণতন্ত্র ও মানবাধিকার এর সুরক্ষা, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সরকারি সেবায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সাধারণ মানুষের জীবন-মান উন্নয়ন।

এরই ধারাবাহিকতায়, ২০২৩ সালের মধ্যে সকল সরকারি পোর্টালে ডিজিটাল নাগরিক সুবিধা বিষয়ে তৎপর রয়েছে সরকার। ২০১৪ সালে জাতীয় পোর্টালের বিস্তার ঘটানো হয়। যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোর ৪৫ হাজার ওয়েবসাইট সন্নিবেশিত আছে। মাসে ৬ কোটি ব্যবহারকারী ওয়েবসাইটটি পরিদর্শন করেন। এছাড়া সারা-দেশজুড়ে স্থাপিত হয়েছে ৫ হাজার ডিজিটাল সেবাকেন্দ্র।

জাতীয় পরিচয়পত্র-স্মার্ট কার্ড, বায়োমেট্রিক ডাটাবেজ ও আইরিশ স্ক্যান নাগরিকসেবায় ভূমিকা রাখছে। নকল ও ফেক আইডি থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে। বিদেশগমন সহজ ও নিখুঁত করতে চালু হয়েছে ই-পাসপোর্ট। এছাড়া ‘আমার গ্রাম আমার শহর’ প্রধানমন্ত্রীর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আধুনিক শহরের যাবতীয় সুবিধা যাতে গ্রামেই পাওয়া যায় সে জন্যই এই উদ্যোগ।

ডিজিটাল দ্বীপের ভাবনা থেকে গড়ে তোলা হচ্ছে মহেশখালীকে। যেটি দেশের প্রথম ডিজিটাল দ্বীপ। ১৪ মাইল বিস্তৃত অপটিক ক্যাবল দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে দ্বীপটিকে । সেখানে তৈরি করা হয়েছে ই-কমার্স সেন্টার যাতে কারিগররা নিজেদের পণ্য সহজে বিক্রি করতে পারেন। মহেশখালীতে বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্র বন্দরও নির্মাণ করা হবে।

আরও দ্রুত ও উপযোগী ইন্টারনেটসেবা পৌঁছে দিতে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে চালু করতে যাচ্ছে ৫জি ইন্টারনেটসেবা। সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে মোবাইলে আর্থিক লেনদেন সহজ করা। এতে করে ব্যাংকিং খাতের বাইরে আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। গ্রামীণ অর্থনীতি গতিশীল করতে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ডিজিটাল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে টেলিমেডিসিন, বিভিন্ন মেডিকেল স্টার্ট আপের আইডিয়া নিয়ে আসছে তরুণরা। প্রযুক্তির মাধ্যমে সহজ করা হচ্ছে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ। বেকারত্ব দূর করতে ও আইটিখাতে কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ সরকার ১০০টি স্পেশাল ইকোনমিক জোন এবং ২৮টি আইটি পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ প্রভূত উন্নতি লাভ করেছে। শতকরা ৮ শতাংশ প্রবৃদ্ধি হারে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অগ্রসরমান অর্থনীতিগুলোর একটি। ২০১৮ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশ ২৪তম স্থান অর্জন করে। আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে। যার পেছনে রয়েছে প্রযুক্তি-ক্ষেত্রের অবদান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের
নির্বাচিত

মুনাফা বাড়লেও পুনরুদ্ধারে ধীরগতি স্যামসাংয়ের

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি
নির্বাচিত

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি

নতুন ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
টেলিকম

৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ

ফেসবুকে ভিডিওতে টাকা আয়ের উপায় কি?
নির্বাচিত

ফেসবুকে ভিডিওতে টাকা আয়ের উপায় কি?

ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

এবার পার্কিং বাজারে উবার
প্রযুক্তি সংবাদ

এবার পার্কিং বাজারে উবার

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

নতুন আইফোন উন্মোচনের চিরাচরিত সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন...

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2020

যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix